তো বন্ধুগণ, টিভিতে দেওয়ার পরে অবশেষে আজকে অনলাইনেও ড্রপ করা হলো জি বাংলার অন্যতম জনপ্রিয় “চিরদিনই তুমি যে আমার” সিরিয়ালের সেই দুর্ধর্ষ নতুন প্রোমো। 👀 যেখানে আমরা দেখতে পাচ্ছি, কোন এক অজ্ঞাত মহিলা অপর্ণাকে তার মায়ের ছদ্মবেশে এসে কিডন্যাপ করে নিয়ে চলে যায়। 😱
তো শুরুতেই আমরা দেখতে পাচ্ছি অপু অসুস্থ হয়ে সম্ভবত সেই মাধবপুর গ্রামেরই একটা ঘরে শুয়ে রয়েছে। আর সেখানেই হঠাৎ করে হাজির হয়ে যায় তার মা। সেখানে পৌঁছেই সে তড়িঘড়ি ভাবে এমন ভাবে অপুকে তার সাথে নিয়ে যেতে চায়, দেখে তো মনে হচ্ছে তার পেছনে যেন কোন রয়েল বেঙ্গল টাইগার পড়ে গেছে। 😜 যাইহোক ওই মহিলা সেখানে পৌঁছে জানায়, আর্য স্যারকে বলে দেবেন অপুর মা অপুকে তার সাথে নিয়ে গেছে। 😋 এরপরেই ওই মহিলা নিয়ে চলে যায় অপর্ণাকে তার সাথে। 👀
এদিকে আবার দেখতে পাচ্ছি আর্য যখন জানতে পারে অপুর মা অপুকে বাড়িতে ফিরিয়ে নিয়ে এসেছে.! তখন সে ছুটতে ছুটতে হাজির হয় অপুদের বাড়িতে। কিন্তু সে যেভাবে দরজা ঠেলে ভেতরে ঢুকে, দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে আর্য যেন বুঝতে পেরেছে অপু তার মায়ের সাথে আসেনি.? 🤔 আর্য ভেতরে ঢুকেই অপুর মাকে জিজ্ঞাসা করে, অপু কোথায়.? 🤔 তখন অপুর মা বলে, অপুকে তো আপনার ফিরিয়ে আনার কথা স্যার.! 👀 তখন আর্য বলে, কিন্তু ওখান থেকে যে বললো আপনি অপুকে নিয়ে এসেছেন। এই কথা বলার সাথে সাথেই, আর্য বুঝতে পারে এখানে বিস্তর একটা গন্ডগোল রয়েছে.! 😱 এরপরই সে আর দেরি না করে ছুটে বেরিয়ে যায় অপর্ণাকে খুঁজতে.! 😥
ওদিকে আবার দেখতে পাচ্ছি, অপর্ণার ওই ছদ্মবেশী মা অপর্ণাকে নিজে ড্রাইভ করে একটা গাড়িতে করে নিয়ে যাচ্ছে। 👀 স্বাভাবিকভাবেই অপর্ণা বুঝতে পারে এটা তার মা নয়। তখনই অপর্ণা বলে আপনি কে, আপনি তো আমার মা না.? 🤔 তখনই ওই ছদ্মবেশী মহিলা অপুর দিকে মুখ ঘুরিয়ে একটা বাঁকা হাসি দেয় এবং মুখ থেকে তার মাস্কটা খুলে ফেলে। 👀 স্বাভাবিকভাবেই তখন চমকে যায় অপর্না। 😱
So কে এই মহিলা, যে অপর্ণাকে পাওয়ার জন্য এতো রিস্ক নিয়ে তার মায়ের ছদ্মবেশে অপর্ণাকে আনতে হাজির হয়ে গেছে.? 🤔 এ আবার আর্যর কোন শত্রু.? 🤔 এতদিন তো জানতাম শুধু মেঘরাজই আর্যর পেছনে পড়ে রয়েছে.! 👍 তোমাদের কি মনে হচ্ছে, অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋
নিজের মায়ের ছদ্মবেশে অপুকে কিডন্যাপ করলো এক মহিলা। 😱 কে এই মহিলা.? আর অপুকে সে কিডন্যাপ করলই বা কেন.?
- Publish By:
- Amit Barik
- No Comments
- Share
Latest Updates

Bangla Serial
Amit Barik
February 28, 2026
No Comments

TRP Update
Amit Barik
February 26, 2026
No Comments

Bangla Serial
Amit Barik
February 22, 2026
No Comments

Bangla Serial
Amit Barik
February 22, 2026
No Comments
