জি বাংলার অন্যতম জনপ্রিয় “জোয়ার ভাঁটা” সিরিয়ালে সাম্প্রতিক এপিসোডে ঘটে গেল এই সিরিয়ালের সব থেকে বড় ঘটনাটা.! হ্যাঁ, উজি ও নিশার দাদা বিতানকে যে ঋষিই খুন করেছে সেটা জানতে পেরে গেল নিশা ও উজি। 😱 অবশ্য শুধু মাত্র এই খুনের ব্যাপারটা নিশা বা উজি নয়, জেনে গেল নিউ ইয়ারের পার্টিতে উপস্থিত প্রত্যেকটা লোক। 👀
তো ঋষির অতীতের ভয় কাটানোর জন্য উজি ও খেয়া মিলে শহরের একটি নামি ব্যাংকুয়েট হলে নিউ ইয়ারের পার্টির আয়োজন করে। ঋষির মা প্রথমে রাজি না হলেও উজি ওনাকে শেষ পর্যন্ত রাজি করিয়েই নেয়। 👍 কিন্তু এই পার্টিটা নিয়ে প্রথম থেকেই তীব্র আপত্তি জানিয়ে এসেছিল কাকা থেকে শুরু করে শঙ্খ, মেসো এমনকি ঐশী। আর তারা যে এমনি এমনি আপত্তি জানায়নি, সেটা কিন্তু প্রমাণিত হয়েই গেল। 👀
ওই পার্টিতে ব্যানার্জি বাড়ির সকলের সাথে যখন ঋষিও উজির সাথে মেতে ওঠে, তখনই ঋষির এক বন্ধু হঠাৎ করেই সেই পার্টিতে এসে পড়ে। আর সে এসেই ঋষিকে দোষারোপ করা শুরু করে। সে চেঁচিয়ে চেঁচিয়ে সবাইকে বলতে থাকে, যে ঋষির জন্য কিভাবে তার লাইফটা বরবাদ হয়ে গেছে। ঋষি যেহেতু বড়লোকের ছেলে তাই সে তো চুপচাপ বিদেশে পালিয়ে গিয়ে বেঁচে গেছে.! কিন্তু সেই খুনের ঘটনার জন্য পুলিশ তার জীবনটাকে হেল করে দিয়েছে। এরপর সে সবাইকে জানায়, যে ৫ বছর আগে ঋষি একটি ছেলেকে খুন করেছিল। 😱
স্বাভাবিকভাবেই এটা শুনেই চমকে যায় ব্যানার্জি বাড়ির সবাই। আর তারা দেরি না করে ঋষির ঐ বন্ধুটিকে পার্টি থেকে বের করে দেয়। কিন্তু নিশা আবার ঋষির এই অতীতের কথা শুনে ভিসন এক্সাইটেড হয়ে পড়ে। তাই সেই ছেলেটির পিছু পিছু গিয়ে তাকে সমস্তটা জিজ্ঞাসা করে। আর সেই ছেলেটিও নিশাকে সমস্ত সত্যিটা খুলে বলে। এমনকি সেই ছেলেটি নিশাকে জানায়, তার কাছে সেদিনের ঘটনার সমস্ত প্রমাণ রয়েছে। তার কাছে ঘটে যাওয়া ওই ঘটনার ভিডিও পর্যন্ত রয়েছে। 👀 স্বাভাবিকভাবেই এই সুযোগটা কিছুতেই মিস করতে চায় না নিশা। ওই ছেলেটিকে পটিয়ে তার কাছ থেকে সমস্ত প্রমাণ ও ভিডিও নিয়ে নেয় সে। 😱
এরপরে আমরা দেখতে পাই সবাই যখন পার্টিতে আনন্দ করেছিল, তখনই সেখানে স্ক্রিনে হঠাৎ করেই চলতে থাকে সেদিনের সেই ঘটনার ভিডিওটা। সেই ভিডিওটা যে নিশাই প্লে করেছে, সেটা বোধহয় আর না বললেও চলে। 👍 তো সেই ভিডিওটা চলতে দেখেই সবাই চমকে ওঠে। মেসো ও শঙ্খ সেই ভিডিওটাকে বন্ধ করার চেষ্টা করে। কিন্তু তারা কিছু করার আগেই সবাই দেখতে পায় ঋষির হাতে খুন হচ্ছে একটি ছেলে। আর সেই ছেলেটি আর কেউ নয়, সেটি হচ্ছে উজির দাদা.! স্বাভাবিকভাবেই সেটা দেখেই আঁতকে ওঠে উজি.! সে দাদা বলে নিজের মনেই চিৎকার করে ওঠে.! 🥹
যদিও ভিডিওটা ভালো করে দেখলে স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে, যে ঋষি কিন্তু তার বন্ধুদের হাত থেকে বিতানকে বাঁচানোর চেষ্টাই করেছিল.! কিন্তু ঘটনা ক্রমে অনিচ্ছাকৃতভাবে তার হাতেই খুন বিতান। 😱
এদিকে প্রিক্যাপে আবার দেখতে পাচ্ছি, সেখানে যেহেতু পুলিশ উপস্থিত ছিল এবং পুলিশের সেই টিমটাকে লিড করেছিল অফিসার জিৎ বসু। তাই সে এমন একটা প্রমাণ পেয়ে, গ্রেফতার করতে বাধ্য হয় ঋষিকে.! 👀
নিশার চালেই সামনে এলো ঋষির ভয়ংকর অতীত! উজির দাদার মৃত্যু যে স্বামী ঋষির হাতেই—ভিডিও প্রমাণ প্রকাশ্যে আসতেই পুলিশের হাতে গ্রেপ্তার ঋষি, জোয়ার ভাঁটা-তে বিস্ফোরক মোড় 😱
- Publish By:
- Amit Barik
- No Comments
- Share
Latest Updates

Bangla Serial
Amit Barik
April 17, 2026
No Comments

Bangla Serial
Amit Barik
April 16, 2026
No Comments

Bangla Serial
Amit Barik
April 15, 2026
No Comments

