গোপালের এইভাবে বিদায় কি সত্যিই গল্পের প্রয়োজনে, নাকি এর পিছনে লুকিয়ে রয়েছে অন্য কোনো রহস্য.?—উত্তর খুঁজছে ক্ষুব্ধ দর্শক মহল 🤔💔

‎জি বাংলার অন্যতম জনপ্রিয় “পরিণীতা’ সিরিয়ালে গতকালের এপিসোডে ঘটে গেল এমন একটি হৃদয়বিদারক ঘটনা, যেটার জন্য কোনভাবেই প্রস্তুত ছিল না দর্শক মহল.! অবশ্য শুধুমাত্র দর্শক মহল বলছি কেন, আমার তো মনে হয় এটার জন্য প্রস্তুত ছিল না এই সিরিয়ালের কলাকুশলীরাও.! 👍 আসলে হঠাৎ করেই আমরা দেখতে পেলাম যে গোপালের হাতে আর বেশি দিন নেই.! ব্রেন টিউমারের একেবারে লাস্ট স্টেজে পৌঁছে গেছে স। 😱🥹

‎কিন্তু গতকালের এপিসোডটা শুরু হয়েছিল আর পাঁচ দিন যেভাবে শুরু হয় সেই ভাবেই.! শুরুতেই আমরা দেখছিলাম পারুল ও রায়ানের মধ্যে সেই অজানা মেয়েটিকে নিয়ে লড়াই.! এরপর তাদের কাছে গোপাল এলো এবং তাদেরকে বোঝালো, যে এই জীবন হচ্ছে অনিশ্চয়তায় ভরা। তাই ঝগড়াঝাঁটি রাগ-অভিমান না করে জীবনটাকে উপভোগ করো। এরপরেই গোপালের সাথে গোপালের কথামতো নাচ গানে মেতে ওঠে পুরো বসু পরিবার। সবই তো দেখছিলাম ঠিক চলছিল.! কিন্তু হঠাৎ করেই দেখি তাল কাটল। গোপাল নাচতে নাচতে হঠাৎ করেই দেখি নিমেষেই লুটিয়ে পড়লো.! আর তার পরেই দেখি তার নাক দিয়ে রক্ত বেরোচ্ছে। 🥹

‎স্বাভাবিকভাবেই সবাই সেটা দেখে এক্কেবারে শকড হয়ে যায়। 😱 শকড আমি নিজেও। তোমরাও যে শকড হয়ে থাকবে, সেই বিষয়েও কোনো সন্দেহ নেই। তাছাড়া এরপর ডাক্তার যখন বললো, যে গোপালের নাকি ব্রেণ টিউমার হয়েছে এবং এক্কেবারে লাস্ট স্টেজ। 🥹 আর ডাক্তার জানিয়েই দিলো, কিছু আর করার নেই। মানে গোপালকে মরতে হচ্ছেই। 💔

‎স্বাভাবিকভাবেই এটা দেখে দর্শকেরা যে হতাশ, সেটা বোধহয় আর না বললেও চলে.! একচুয়েলি শুধু হতাশই নয়, দর্শকেরা তো ক্ষোভেও ফুঁসছে। আরে বাবা সেটাই তো স্বাভাবিক। গোপালকে পছন্দ করেনা, এমন একটা দর্শক দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাবেনা। তার ওপর গোপাল ও রুক্মিণীর জুটির একটা আলাদাই ক্রেজ রয়েছে। 👍

‎কিন্তু রাইটার সেটাকে ধরে রাখতে তো পারলোই না, উল্টে যা ছিলো সেটাকেও শেষ করে দিলো। 💔

‎So জানিনা হঠাৎ করে গোপাল চরিত্রটাকে এইভাবে মেরে ফেলার কারণ কি.? 🤔 তাহলে কি ধরে নিতেই হবে, গোপাল অর্থাৎ অভিনেতা দ্রোণ এই চরিত্রটা থেকে বেরিয়ে যেতে চেয়েছিল.? 🤔 অবশ্য গোপাল অর্থাৎ অভিনেতা দ্রোণ যদি এই সিরিয়ালটা থেকে বেরিয়ে যেতে চাইও, আমার মনে হয় না সে কোনো ভুল কাজ করেছে। কারণ সিরিয়ালটা শুরু হওয়ার সময় যেভাবে তার চরিত্রটার এবং তার স্ত্রী রুক্মিণীর চরিত্রটার গুরুত্ব ছিল, সেই গুরুত্ব কিন্তু এখন আর নেই.! 🥹 আর তাই দ্রোণ যখন সিরিয়াল বেরিয়ে যেতে চেয়েছে, তখন রাইটিং টিমের মনে হয়েছে দ্রোণকে রিপ্লেস করলে দর্শক হয়তো সেটাকে একসেপ্ট করবে না.! তাই গোপালকে মেরে দিয়ে তার জায়গায় রুকুর জন্য নতুন কোনো হিরো আনাটা বেশি গ্রহণযোগ্য হবে.? 🤔 কারণ নতুন হিরো আসা মানে, নতুন করে রুকুর সাথে তার বন্ডিং গড়ে উঠবে.! ফলে রাইটিং টিম সময় পেয়ে যাবে.! আর সিরিয়ালে কিন্তু সময়টাই হচ্ছে সব। 👍

‎So এই বিষয়ে তোমাদের কি মতামত, তোমাদের কি মনে হয় কি এমন কারণ হবে, যার ফলে রাইটিং টিম এইরকম একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হল.? 🤔অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋

Thank you for reading this post, don't forget to subscribe!

Leave a Comment

Latest Updates