জি বাংলার অন্যতম জনপ্রিয় “জোয়ার ভাঁটা” সিরিয়ালে খেলা কিন্তু এক্কেবারে জমে উঠেছে.! আসলে নিশা ঋষির ডিজিটাল লকার ফাঁকা করবে বলে উজিকে ঋষির পাসকোড জোগাড় করে দেওয়ার জন্য চাপ দিতে থাকে। উজি তার দিদিকে কথা দিলেও, সে কিন্তু ঋষির থেকে পাসকোড জোগাড় করার চেষ্টা করেনি.! সে ক্রমাগত তার দিদিকে বিভিন্ন বাহানা দিয়ে গেছে। 👍
কিন্তু গতকালের এপিসোডে আমরা দেখলাম, উজি ঋষিকে বুঝতে আবারো একবার ভুল করল। উজি যখন ঋষির জন্য চা নিয়ে যায় তখন সে দেখতে পায়, ঋষি তার এক বৃদ্ধ এপ্লয়ইকে তার চাকরি থেকে বের করে দিচ্ছে। তাকে পুলিশে তুলে দেওয়ার হুমকি দিচ্ছে এবং তার সমস্ত টাকা-পয়সা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। 👀 উজি এটা দেখেই কোন কিছু ঠিক ভুলের বিচার না করেই ঋষিকে আবারো ভুল বুঝে নেয়। সে বলে এটাই তাহলে ঋষির আসল রূপ। তারপরেই সে তার বাবার সাথে হওয়া ঘটনার সাথে এই বৃদ্ধ লোকের সাথে হওয়া ঘটনাকে মিলিয়ে দেয়। আর তারপরে সিদ্ধান্ত নিয়ে নেয় সে, তার দিদিকে ঋষির ডিজিটাল লকারের পাসকোড দিয়ে দেবে। 😱 সেই মতোই উজি সুযোগ বুঝে ঋষির ফোন থেকে ওই পাসকোড নিয়ে নেয়। 👀 কিন্তু সে একবারের জন্যও এটা ভেবে দেখল না, যে ঋষি ওই লোকটার সাথে এমনটা কেন করল.? 🤔
সেই মতোই আমরা আজকের প্রিক্যাপে দেখতে পাচ্ছি উজি তার দিদিকে পাসকোড তুলে দেওয়ার পর নিশা আর দেরি না করেই তার কাজ শুরু করে দেয়। নিশা ঋষির ডিজিটাল লকার এক্সেস করে সেখান থেকে সমস্ত কিছু ট্রান্সফার করে নেয়। ঋষি অনেক চেষ্টা করেও কিছুই করতে পারেনি। সে শুধু অসহায়ের মতো সবটা দেখে যেতে থাকে এবং অবশেষে একেবারে ভেঙ্গে পড়ে সে। 🥹 ওদিকে উজি ঋষির এমন অবস্থা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে। 👀
স্বাভাবিকভাবেই এই জিনিস কিছুতেই মেনে নিতে পারছে না দর্শক মহল। নিশা ও উজি ঋষির সম্পর্কে কিছু না জেনেই একটা ভুল ধারণা নিয়ে তার সাথে যেটা করছে, সেটা কিছুতেই মানতে পারছে না। আর সেইজন্য দর্শক নিশার থেকেও বেশি রেগে রয়েছে উজির ওপর। কারণ নিশা না হয় ঋষিকে কাছ থেকে এত ভালো করে দেখেনি.! কিন্তু উজি তো ২৪ ঘন্টা ঋষির সাথে রয়েছে.! তাই উজি কিভাবে অন্ধ হয়ে এত বড় ক্ষতিটা করতে পারলো, দর্শক এখন সেই প্রশ্নটাই তুলছে। 👍 সাথে দর্শক এখন দাবি করছে নিশার থেকেও বেশি শাস্তি যেন উজিকে দেওয়া হয়। 😱
So এই বিষয়ে তোমাদের কি মতামত.? 🤔 অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋
নিশার ষড়যন্ত্র সফল, উজির ভুল সিদ্ধান্তে এক ঝটকায় খালি হয়ে গেল ঋষির ডিজিটাল লকার.! 😱 উজিকে শাস্তি দেওয়ার দাবিতে উত্তাল সোশ্যাল মিডিয়া.! 🔥
- Publish By:
- Amit Barik
- No Comments
- Share
Latest Updates

Bangla Serial
Amit Barik
April 18, 2026
No Comments

Bangla Serial
Amit Barik
April 17, 2026
No Comments

Bangla Serial
Amit Barik
April 17, 2026
No Comments

Bangla Serial
Amit Barik
April 16, 2026
No Comments
