জি বাংলার অন্যতম জনপ্রিয় “পরিণীতা” সিরিয়ালে গতকাল হয়ে গেল ধুন্ধুমার একটি এপিসোড। যেখানে আমরা দেখতে পেলাম পারুল সারারাত জেগে সাত দিনের কাজ একদিনের মধ্যে কমপ্লিট করে সেটাকে CEO ম্যাডামকে দেখালেও, সেটি ঠিক হওয়া সত্বেও সেটিকে ইচ্ছে করে খারাপ বলে ছুঁড়ে ফেলে দেয় ঐ CEO সংযুক্তা। এরপর পারুল যখন সেটার প্রতিবাদ করে এবং ঐ CEO-কে ক্ষমা চাইতে বলে, তখন ঐ CEO পারুলের গায়ে জল ঢেলে দেয়। 👀 স্বাভাবিকভাবেই তার কেটে যায় পারুলের। সে তখন CEO ম্যাডামের গরম হারবাল টি নিয়ে ম্যাডামের গায়েই ঢেলে দেয়। 😱
এরপর ম্যাডাম যখন পারুলকে পুলিশে দেওয়ার হুমকি দেয়, তখন পারুল উল্টে ওনাকে মনে করিয়ে দেয়, যে ম্যাডাম যদি পুলিশ ডাকে তাহলে কিন্তু সমস্তকিছুরই তদন্ত হবে.! সে কিন্তু প্রমান সহ সবাইকে সবটা জানিয়ে দেবে, যে ম্যাডাম কিভাবে তার প্রেজেন্টেশন সঠিক হওয়া সত্বেও তার সাথে খারাপ ব্যবহার করেছে এবং তার গায়ে জল ঢেলেছে.! স্বাভাবিকভাবেই সেটা শুনেই ভয় পেয়ে যায় CEO ম্যাডাম এবং তিনি চুপ করে যান। 😜
এরপর পারুল বাইরে গেলে রায়ান যখন তাকে জিজ্ঞাসা করে যে কি হল.? তখন পারুল রায়ানকে সবটা খুলে বলে। 👍 কিন্তু এরই মাঝে আমরা হঠাৎ দেখতে পাই যে পারুলের মনে পড়ে রায়ানের ডায়েরিতে লেখা কথাটা। পারুল মনে করে দেখে রায়ানের ডায়েরীতে ১৬ তারিখে একটা গোল দাগ দেওয়া রয়েছে। ফলে পারুলের বুঝতে আর বাকি থাকে না, যে ঐ ১৬ তারিখেই লুকিয়ে রয়েছে রায়ানের সমস্ত রহস্যের উত্তর। 👍
এদিকে আজকের প্রিক্যাপে আমরা দেখতে পাচ্ছি, পারুল তারই অফিসের একজনের সাহায্যে রায়ানের ল্যাপটপ হ্যাক করায়। শুধু তাই নয় এরপর পারুল জানতে পেরে যায় রায়ান ১৬ তারিখে ঠিক কোথায় গিয়েছিল। 😱 যদিও রায়ানও বুঝতে পেরে যায় যে পারুল তার ১৬ তারিখের গন্তব্য স্থলের ব্যাপারে জানতে পেরে গেছে.! তাই রায়ান ঠিক করে যেই করে হোক পারুলকে আটকাতেই হবে। 👍 কিন্তু ওদিকে পারুল আবার ঠিক করে, যেহেতু সে এতটা জানতে পেরেছে.! তাই এবার সে যেই করেই হোক রায়নের ঐ প্রেমিকার নাম ঠিকানা জেনেই ছাড়বে.! 👀
So কি মনে হচ্ছে, পারুল কি তাহলে রায়ানের রহস্যটা ভেদ করে ফেলবে.? 🤔 নাকি এবারেও রায়ান যেনতেন প্রকারেণ পারুলকে ঘোল খাইয়েই দেবে.? 🤔 অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋
রায়ানের ল্যাপটপ হ্যাক করে তার ডায়েরির ১৬ তারিখের রহস্যভেদ করলো পারুল.! রায়ান কি পারবে এবার তাকে আটকাতে.? 😱
- Publish By:
- Amit Barik
- No Comments
- Share
Latest Updates

Bangla Serial
Amit Barik
May 25, 2026
No Comments

Bangla Serial
Amit Barik
May 23, 2026
No Comments

TRP Update
Amit Barik
May 21, 2026
No Comments

Bangla Serial
Amit Barik
May 19, 2026
No Comments
