উফফঃ What a Episode 🔥 জি বাংলার অন্যতম জনপ্রিয় “জোয়ার ভাঁটা” সিরিয়ালের One of the Best & Shocking এপিসোডটা বোধহয় গতকালই টেলিকাস্ট হয়ে গেল। 😱 এপিসোডটা যে এইদিকে মোড় নেবে, সত্যি বলছি সেটা ভাবতেই পারিনি.! 👀
Thank you for reading this post, don't forget to subscribe!অবশ্য এর জন্য ধন্যবাদ প্রাপ্য ঐশীর। কারণ এপিসোড শুরু হওয়ার পর থেকেই আমরা দেখতে পাই ঐশী উজিকে কোণঠাসা করতে উঠেপড়ে লাগে। বাড়িতে যে একজন বন্দুকধারী ঢুকে ছিল, সেটা নিয়ে উজিকে চেপে ধরে। তার ফলেই কিন্তু উজি ঐ ধামাকাটা ঘটায়। 💥
উজি যদিও সবার আগে কনফিডেন্সের সাথে লজিক দিয়ে এটা বোঝায়, যে মেসো, শঙ্খ এবং ঐশী সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। যেহেতু উজি মেসো ও শঙ্খর মুখোশটা সবার সামনে টেনে খুলে দিয়েছিল, তাই তারা এবার প্ল্যান করে উজিকে এই বাড়ি থেকে তাড়ানোর চক্রান্ত করেছে। 😱
কিন্তু এত কিছুর পরেও ঐশী যখন উজিকে পুলিশের ভয় দেখায়, তখন উজি সবাইকে চমকে দিয়ে সবথেকে বড় বিস্ফোরণটা ঘটায়। সে সবাইকে জানিয়ে দেয়, যেই মেসোকে সবাই ধোয়া তুলসী পাতা ভাবছে, সেই মেসো আসলে কতটা নোংরা। আর উজি মেসোর সেই নোংরা রূপটা জানে, সেই কারণেই মেসো তাকে সহ্য করতে পারে না.! উজিকে তাড়াতে চায় এই বাড়ি থেকে।
উজির এই কথা শুনে খেয়া বুঝতে পেরে যায়, যে উজি আসলে কি বলতে চাইছে.? সে উজিকে কথাটা বলতে বারণ করে.! কিন্তু উজি বলে আর নয় খেয়া, এবার সত্যিটা সবার জানা দরকার। এই বলেই উজি বাড়ির সবাইকে জানিয়ে দেয়, যে ছোটবেলায় মেসো খেয়ার সাথে একাধিকবার অসভ্যতামো করেছে। 😱
স্বাভাবিকভাবে সেটা শুনেই চমকে যায় ব্যানার্জি বাড়ির সকলে। সবাই যেন নির্বাক হয় যায়। তারা কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। অন্যদিকে খেয়া উজিকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে। 🥲
বাকি অভিনয় নিয়ে তো কোন কথাই হবে না.! আজকে উজি মানে আরাত্রিকা মাইতি তো জাস্ট অসাধারণ ছিল। সাথে তাকে পাল্লা দিয়ে ঐশীও ফাটিয়ে দিয়েছে। আর অবশ্যই খেয়া মানে রিয়াঙ্কা রয়, তার তো ওই এক্সপ্রেশনটাই যথেষ্ট ছিল। 🔥🔥
So আমি কিন্তু কিছুদিন আগেই আমার একটা লেখাতে বলেছিলাম, যে আজকে হরিপ্রসাদ বাবুর বাড়ির মেয়েদের ক্ষতি হয়েছে বলে ঋষি মেসো ও শঙ্খকে ক্ষমা করে দিল.! কিন্তু সে যদি জানতে পারে তার বোনের সাথে মেসো কি করেছে, তাহলে কি ঋষি মেসোকে ক্ষমা করবে.? 🤔 অবশেষে ঋষি কিন্তু আজকে সেই মোড়ে এসে দাঁড়িয়েছে.! 😱 বাকি এবার তোমরা বলো, তোমাদের কেমন লাগলো গতকালের এপিসোড.? 🤔 তোমরা কি ভাবতে পেরেছিলে, যে এইরকম একটা ধামাকা হতে চলেছে.? 💥🤔 অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋




