জি বাংলার অন্যতম জনপ্রিয় “পরিণীতা” সিরিয়ালটি এই মুহূর্তে এমন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, যেখানে পারুল ও রায়ানের ভাগ্য ঝুলছে এক্কেবারে পেন্ডুলামের মতো। 😱 কারণ তারা CEO ম্যাডাম এবং পিওর লাইফের বিরুদ্ধে কোর্টে কেস করে দিয়েছে ঠিকই, কিন্তু CEO ম্যাডামের উল্টো চালে খেলা পুরো পাল্টে গিয়েছে। 👀 আসলে CEO ম্যাডাম অফিসের সমস্ত এমপ্লয়ীকে ভয় দেখিয়ে এবং বোনাস দেওয়ার লোভ দেখিয়ে নিজের দলে টেনে নিয়েছে। ফলে তারা কোর্টে গিয়ে পারুলের বিরুদ্ধেই সাক্ষী দেয়। 🥹
স্বাভাবিকভাবেই এমন একটা পরিস্থিতি কোনভাবেই হ্যান্ডেল করতে পারে না পারুল ও রায়ান। তাই তারা কি করবে কিছুই বুঝতে পারে না। ফলে তারা নিরুপায় হয়ে তাদের স্বপক্ষে সাক্ষী জোগাড় করার জন্য কোর্টের কাছে একদিন সময় চায়। 👍 কোর্ট অবশ্য তাদের নিরাশ করলো না। পারুলকে কোর্ট নিজেদের স্বপক্ষে সাক্ষী আনার জন্য একটা সুযোগ দেয়। 😱
কিন্তু সমস্যা হচ্ছে, পারুল যাকেই সাক্ষীর জন্য ফোন করে, সেই পিছিয়ে যায়। ঐ আইটির ছেলেটাও পিছিয়ে গেল। যদিও আমি আশা করব, ঐ ছেলেটা সেদিনের ওই রেকর্ডিংটা দিয়ে পারুলকে সাহায্য করবে.! 👍 বাকি আর একজন আছে, যে পারুলের স্বপক্ষে সাক্ষী দিতে পারে, সে হচ্ছে রাজন্যা। পারুল কিন্তু তার সাথেই যোগাযোগ করলো। আর সে পারুলের স্বপক্ষে সাক্ষী দিতে রাজিও হয়ে গেল। 😱
কিন্তু এখানে একটা ঘোরোতর সমস্যা রয়েছে.! প্রিক্যাপ দেখে বুঝতে পারলাম, একটা গাড়ি কিন্তু পারুল ও রায়ানকে ফলো করেছিল.! আর তারা কিন্তু পারুল ও রায়ানকে রাজন্যার সাথে কথা বলতে দেখে নিয়েছে.! তাই আমি সিওর তারা রাজন্যাকে ঠিক আটকে দেবে.! এখন সেটা ভয় দেখিয়েই আটকাক বা কিডনাপ করে.! কিন্তু তারা রাজন্যাকে কোর্টে সাক্ষী দিতে যেতে যে দেবে না, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই.! 🥹
So এইরকমটা যদি হয়, তাহলে এখন কিন্তু ভরসা সেই চেয়ারম্যান স্যার.! অবশ্য কারখানার কর্মীরাও পারুলের ঢাল হয়ে দাঁড়াতে পারে.? তাছড়া ঐ আইটি ছেলেটাও পারুলকে CEO ম্যাডাম ও শালিনীর ঐ কথোপকথনের রেকর্ডিংটা দিয়ে সাহায্য করতে পারে.? 🤔 তাই আশা করবো কেউ অন্তত সঠিক সময় কোর্টে উপস্থিত হয়ে পারুলকে সঠিক পথ দেখাবে.! 👍 বাকি তোমাদের কি মনে হচ্ছে, কে আসবে পারুল ও রায়ানকে বাঁচাতে.? 🤔 অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋
পারুলের শেষ ভরসা রাজন্যাকেও কি আটকে দেবে CEO ম্যাডাম.? তাহলে তো শেষ হয়ে যাবে সবকিছু.! রক্ষাকর্তা হয়ে কে বাঁচাবে তাহলে তাদের.? 🤔
- Publish By:
- Amit Barik
- No Comments
- Share
Latest Updates

Bangla Serial
Amit Barik
February 28, 2026
No Comments

TRP Update
Amit Barik
February 26, 2026
No Comments

Bangla Serial
Amit Barik
February 22, 2026
No Comments

Bangla Serial
Amit Barik
February 22, 2026
No Comments
