রোমান্স নয়, এবার রহস্যই মূল আকর্ষণ.! আর্যর প্রথম স্ত্রী রাজনন্দিনী রূপে এবার এন্ট্রি নিতে চলেছে অভিনেত্রী পায়েল দে.! 😱 খেলা কি এবার তাহলে ঘুরবে.? 🤔

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক “চিরদিনই তুমি যে আমার”-এর গল্প এবার বড়সড় মোড় নিতে চলেছে। আর্য ও অপর্ণার বিয়ের পথ যতই এগোচ্ছে, ততই সামনে আসছে নতুন নতুন বাধা। মেঘরাজের সব চক্রান্ত ব্যর্থ হওয়ার পর দর্শক ভেবেছিল এবার পরিস্থিতি শান্ত হবে। কিন্তু বাস্তবে গল্প আরও জটিল হয়ে উঠছে। 😱

Thank you for reading this post, don't forget to subscribe!

সম্প্রতি টেলিপাড়ায় জোর গুঞ্জন, আর্যের প্রথম স্ত্রী রাজনন্দিনীর চরিত্রে অভিনয় করতে চলেছেন পায়েল দে। লুক টেস্টে পুরো নম্বর পেয়ে তিনি ইতিমধ্যেই শুটিং শুরু করেছেন বলে খবর। এতদিন রাজনন্দিনীকে শুধুই রহস্যময় ছায়া হিসেবে দেখা গেলেও, এবার তাঁকে ফ্ল্যাশব্যাকের মাধ্যমে পর্দায় আরও স্পষ্টভাবে তুলে ধরা হবে। 👍

গল্প অনুযায়ী, রাজনন্দিনীর মৃত্যু স্বাভাবিক ছিল না। সেই রহস্য আজও সিংহ রায় পরিবারকে তাড়া করে বেড়ায়। এরই মধ্যে অপর্ণার বাবা সতু আর্যের অজানা অতীত জেনে যাওয়ায় বিয়ের গল্প নতুন প্রশ্নের মুখেও পড়েছিল। কিন্তু পরবর্তীতে ঠিক হয়ে যায় সেই সমস্ত কিছুই। কিন্তু পাকাকথা সেরে ফেরার পর আর্য আবার রাজনন্দিনীর উপস্থিতি টের পাওয়ায় রহস্য আরও ঘনীভূত হয়েছে।শুধু তাই নয়, অপুও আবার তার সেই পুরনো স্বপ্ন পুনরায় দেখা শুরু করেছে। 👀

এদিকে বড়পর্দার শুটিংয়ে ব্যস্ত জীতু কমলের অনুপস্থিতিতে গল্পে নতুন টুইস্ট আনার চেষ্টা চলছে বলেই মনে করছেন অনেকে। কারণ সাম্প্রতিক সময়ে রেটিং তালিকা থেকে ছিটকে গিয়েছে ধারাবাহিকটি। শুধু আর্য-অপর্ণার রোমান্সে আর দর্শক ধরে রাখা যাচ্ছিল না। অবশ্য TRP কিন্তু কমেনি, বরং বেড়েছে। তাসত্ত্বেও সিরিয়ালটি কিন্তু প্রথম পাঁচ থেকে ছিটকে গেছে। 😱

এই পরিস্থিতিতে রাজনন্দিনীর রহস্যময় আগমনই যে গল্পে নতুন প্রাণ ফেরাতে চলেছে, তা বলাই বাহুল্য। এখন দর্শকের একটাই অপেক্ষা—রাজনন্দিনী পর্দায় কবে থেকে আসবে এবং এই অতীত সামনে এলে আর্য ও অপর্ণার ভবিষ্যৎ কোন পথে যাবে.? 🤔

So তোমাদের কি মনে হচ্ছে, অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋 আর হ্যাঁ, অভিনেত্রী পায়েল দে-কে রাজনন্দিনীর চরিত্রে দেখার জন্য তোমরা এক্সাইটেড তো.? 🤔 সাথে সেটিও জানিও কমেন্ট করে..!! 🥰😋

Leave a Comment

Latest Updates