আজকে জি বাংলার অন্যতম জনপ্রিয় “জোয়ার ভাঁটা” সিরিয়ালেরও একটা নতুন প্রোমো ড্রপ করা হয়েছে। 👍 আর প্রোমোটা দেখে মনে হচ্ছে, অবশেষে অফিসার জিৎ বসু একটা কাজের কাজ করেছে.! 😍
Thank you for reading this post, don't forget to subscribe!তো কিছুদিন আগেই আমরা দেখেছিলাম যেদিন ঋষি আদালত থেকে নির্দোষ প্রমাণিত হয়ে বাড়ি ফিরে আসে, সেদিনই কেউ ঋষিকে উজির ফ্যামিলির ছবি পার্সেল করে পাঠায়.! কিন্তু সেদিন উজির সন্দেহ হওয়ায় সে ছবিটা দেখে নিয়ে সেটা পাল্টে দেয়.! 👍 কিন্তু শেষ রক্ষা যে হলো না, সেটা এই প্রোমোটাই কিন্তু বলে দিচ্ছে.! 👀
আসলে এই প্রোমোতে আমরা দেখতে পাচ্ছি, ঋষির ঘরে ঢুকে কোন এক মুখোশধারী আবারো সেই ছবিটা রেখে দিয়ে চলে যায়.! অবশ্যই এবারেও নিশা ও উজির মুখ দুটো কিন্তু নষ্ট করা থাকে.! আর সেই ছবিটা এবার এসে পড়ে অফিসার জিৎ বসুর হাতে। এরপর ঋসি যখন ছবিটা দেখে, তখন সে অবাক হয়ে যায়। জিৎ বসু ঋষিকে বলে, যে বিতান হচ্ছে হরিপ্রসাদ বাবুরই ছেলে.! আর হরিপ্রসাদ বাবু বেঁচে নেই, উনি মারা গেছেন। এটা শোনার পরেই চমকে ওঠে ঋষি.! 😱 কিন্তু এরপর জিৎ বসু যখন ঋষিকে বলে, যে তার মনে হচ্ছে হরিপ্রসাদ বাবুর দুই নিখোঁজ মেয়েই তাদের ওপর বদলা নিতে এই সমস্ত কান্ডগুলো ঘটাচ্ছে.! 😱 এই কথা শুনেই ঋষি যেমন আরো বেশি করে চমকে ওঠে, তেমনি চমকে ওঠে মেসো এবং শঙ্খও.! 👀
অন্যদিকে আবার আমরা দেখতে পাই, এই কথা শোনার পরেই উজি এবং নিশাও চমকে যায় এবং উজির হাত থেকে জলের গ্লাস পড়ে ভেঙ্গে যায়.! 👀
So এখন শুধু এটাই দেখার, কে এই নতুন মুখোশধারী, যে নিশা এবং উজির আসল পরিচয় জানে.! অথচ সে তাদের সাথে কোন যোগাযোগ করছে না বা তাদের কাছে কোন কিছুর ডিমান্ডও করছে না.! সে শুধু ঋষির কাছেই পৌঁছাতে চাচ্ছে.! আর ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, সে কিন্তু ঋষিকে নিশা ও উজির ব্যাপারেও পুরোটা বলছে না.! 😱 বাকি তোমাদের কি মনে হচ্ছে, কে হতে পারে এই মুখোশধারী.? 🤔 অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋




