রাজনন্দিনী নামেই যত গন্ডগোল.! আর্যকে ভুল বুঝে হঠাৎ করে রাজনন্দিনীর গাড়ি চালিয়ে আবারও সবাইকে চমকে দিল অপু 😮

জি বাংলার অন্যতম জনপ্রিয় “চিরদিনই তুমি যে আমার” সিরিয়ালের গতকালের এপিসোডে আবারো ঘটে গেল ইন্টারেস্টিং কিছু ঘটনা.! 👍 প্রথমত গতকাল আমরা দেখলাম একটি মহিলা অপুকে ফোন করে রাজনন্দিনীর সমাধির ঠিকানা দিল.! যেখানেই আর্য কিনা সেই মুহূর্তে গিয়েছিল। 👀 সেখানে আরও একটা জিনিস লক্ষ্য করলাম, যে মেয়েটি ফোনে কথা বলল, তার গলা শুনে মনে হলো না, যে তার বয়স খুব বেশি বলে.? 🤔

Thank you for reading this post, don't forget to subscribe!

এরপর যেটা হল, মানে আমরা যেটা বুঝলাম.! আর্য যেহেতু অপুর সাথে, অপুর প্রত্যেকটা অ্যাকশনের সাথে এই মুহূর্তে রাজনন্দিনীর সাদৃশ্য পাচ্ছে, সেই কারণেই সে কিন্তু পাগল হয়ে রয়েছে.! আর সেইজন্যই কিন্তু সে গিয়েছিল রাজনন্দিনীর সমাধিতে তাকে সেই কথাগুলো বলতে.! 👍 কিন্তু অপু আবার তাকে সেখানে ভুল বুঝে ফেলল.! 😥 অপুর ভুল বোঝার আসল কারণটা হচ্ছে আর্যর তাকে রাজনন্দিনী বলে ডেকে ওঠা.! 😥

আর্য কিন্তু অপুকে বারবার বোঝাতে চাইলো, সে কেন তাকে রাজনন্দিনী বলে ফেলেছিল.! কিন্তু অপু সেটা শুনলোই না, উল্টে রাগ করে বেরিয়ে গেল। 😜 কিন্তু আমরা তো জানি…আসলে যেই শাড়িটা অপু পরে এসেছিল, সেটা রাজনন্দিনীই পরতো.! 👍

আর একটা জিনিস কিন্তু খুবই ইন্টারেস্টিং.! তোমরা যদি লক্ষ্য কর তাহলে দেখবে, এই সিরিয়ালটাতে একদিন যদি অপু আর্যকে ভুল বোঝে, তাহলে পরদিন আর্য অপুকে ভুল বুঝবে.! আর এই একই জিনিসটা বারবার বারবার চলতেই থাকবে.! 😍

বাকি এরপর যেভাবে ঐ কার চালানোর সিনটা হঠাৎ করেই চলে এলো.! সত্যি বলতে কি এক ঝলকে দেখে মনে হয়েছিল, যে ঐ গাড়িটি পরিত্যক্ত একটি খাটারা গাড়ি.! 👍 কিন্তু হঠাৎ করেই দেখি একবারেই গাড়িটি স্টার্ট হয়ে গেল.! সেই মুহূর্তে মনে হচ্ছিল আমরা যেন “টারজান: দ্য ওয়ান্ডার কার” সিনেমাটি দেখছি.! 🥰

আরও একটি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, অপু যেখানে গাড়ি চালিয়ে নিয়ে গিয়ে থামলো, সেখানে বাইরে আমরা সবাই সন্তু-রুম্পাদের আওয়াজ শুনতে পাচ্ছিলাম.! 👀 এখন প্রশ্ন একটাই, অপু কি সত্যিই গাড়ি চালিয়ে তার বাপের বাড়িতে পৌঁছে গেল নাকি.? 🤔 নাকি এই সবটাই একটা কল্পনা মাত্র.? 🤔 বাকি তোমাদের কি মনে হচ্ছে, অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋

Leave a Comment

Latest Updates