আমরা যতবারই জি বাংলার এই “ফুলকি” সিরিয়ালটাকে নিয়ে কথা বলেছি, ততবারই আমরা আমাদের প্রত্যেকটা পোস্টে এই জিনিসটাকে হাইলাইট করেছি.! আমরা বলেছিলাম যেহেতু কোন প্রোমো আসেনি, তাই এইভাবে সাদামাটা ভাবে রুদ্র কোনমতে ধরা পড়বে না.! আর যদি পুলিশ তাকে ট্র্যাক করেও নেয়, সে ঠিকই বেঁচে যাবে। 👍 আর তেমনটাই কিন্তু হয়েছে সাম্প্রতিক এপিসোডে। আমরা দেখেছি রুদ্র কিভাবে পুলিশের হাতে এসেও ঠিক কায়দা করে বেঁচে পালিয়ে গেছে। 👀
তো ফাইনালি এই সিরিয়ালের নতুন প্রোমোটা এলো। আর হ্যাঁ, এই নতুন প্রোমোতেই রয়েছে আসল চমক। মানে এবার কিন্তু আর ধরা পড়ার কোন গল্পই নেই.! এবার এক্কেবারে মানুষরূপী ওই শয়তান রুদ্রাসুরকে বধ করলো ফুলকি। 😱
তবে আদৌ এই অসুর মরবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে.? 🤔 আশা করি আমাদের মতো তোমাদের মনেও সেই একই সন্দেহ রয়েছে.! 🥰 কারণ এই অসুর তো আর যেই সেই অসুর নয়.! এ হচ্ছে একেবারে রক্ত বীজ। তাই দূর্গা রুপী ফুলকি এর বধ করতে পারবে কিনা সত্যিই বলা যাচ্ছে না.? কারণ এইরকম রক্ত বীজ যখনই জন্ম নিয়েছে, তখন তাকে বধ করেছে কিন্তু স্বয়ং মা কালী। 🙏তাই মনে হচ্ছে এই অসুরের বধ একমাত্র মা কালীই করতে পারবে.! 👍
তবে ফুলকি ও রুদ্রের টক্করটা কিন্তু বরাবর দেখতে বেশ ভালোই লাগে। রুদ্রও যেমন ফুলকিকে কোন টর্চার করা থেকে বাদ দেয়নি, ফুলকিও তেমনি রুদ্রের প্রতি কোন মায়া দয়া দেখায়নি। 👀 রুদ্র যেমন তাকে বারবার মারার চেষ্টা করেছে। তেমনি ফুলকিও কিন্তু রুদ্রকে চাবকে, গুলি করে (যদিও সেটা নকল ছিলো), ঘুষি মেরে, পেছনে ত্রিশূল গেঁথে এবং এবার বুকে ত্রিশূল গেঁথে সমস্ত ইচ্ছাগুলো পূর্ণ করে নিয়েছে। 😜🤣
তো এবারে যে নতুন প্রোমোটা এসেছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি দূর্গা পূজার মণ্ডপে হঠাৎ করেই ছুরি নিয়ে ফুলকিকে মারতে হাজির হয় রুদ্র। এরপর যখনই রুদ্র ফুলকিকে মারতে যাবে, তখনই ফুলকির সাথে সাথে অরণ্যও সেটা দেখতে পেয়ে যায়। ফলে অরণ্য ফুলকিকে রুদ্র অ্যাটাক করা ঠিক আগের মুহূর্তেই সরিয়ে নেয়। ফলে রুদ্র পড়ে যায় নিচে এক্কেবারে মা দুর্গার পায়ের কাছে। ফুলকি তখন আর দেরি না করে মায়ের ত্রিশূল নিয়ে নেয় হাতে.! আর সেটা ঢুকিয়ে দেয় ওই মানুষরূপী শয়তান অসুর রুদ্রের বুকে। 😱 স্বাভাবিকভাবেই এটা দেখে সবাই জাস্ট ‘থ’ মেরে যায়। 👀
So এবার তোমরাই বলো, আর হ্যাঁ ভেবেচিন্তে বলবে কিন্তু, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কি মনে হচ্ছে, এবার কি রুদ্র মরবে.? 🤔 অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋
মা দুর্গার আশীর্বাদে ফুলকির বিজয়। বিজয়াদশমীতেই ফুলকির হাতে বিসর্জন হলো রুদ্রের.?
- Publish By:
- Amit Barik
- No Comments
- Share
Latest Updates

Bangla Serial
Amit Barik
April 17, 2026
No Comments

Bangla Serial
Amit Barik
April 16, 2026
No Comments

Bangla Serial
Amit Barik
April 15, 2026
No Comments

