সত্যি বলতে কি, এই মুহূর্তে জি বাংলার “চিরদিনই তুমি যে আমার” সিরিয়ালে ঠিক যে কি হতে চলেছে, সেটা বোধহয় অতি বড় সিরিয়াল ভক্তেরও আন্দাজ করা মুশকিল। আমি তো এখনো বুঝতেই পারছি না, ঠিক কি হতে চলেছে.? বিশেষ করে আজকের ২৭ তারিখের প্রিক্যাপটা দেখার পরে তো আরো বেশি কনফিউজড হয়ে পড়েছি.! 👀
দেখো এমনিতেই আমরা নতুন প্রোমোতে দেখেছি বিয়ের দিন অপু পালিয়ে যায় আর্যর কাছে। কিন্তু আর্য উল্টে তাকে আবার ফিরিয়ে দিয়ে যায় ঐ বিয়ের মন্ডপেই। 😱 আসলে সেই প্রোমোটা দেখে আমি ভেবেছিলাম যে অপু বোধহয় কাউকে না জানিয়েই পালিয়েছে.? 🤔 কিন্তু এখন তো দেখছি অপুর মা সুমি দেবী তাকে নিজেই বাড়ি থেকে বের করে পালাতে সাহায্য করেছে। 👀
তাই এই মুহূর্তে অনেকগুলো প্রশ্নই কিন্তু মাথায় ঘুরপাক খাচ্ছে.? 🤔 অপু তো আর্যকে ফোন করে পালিয়ে তার সাথেই দেখা করতে যাচ্ছে, তার কাছেই থাকবে বলে যাচ্ছে। কিন্তু এবার আর্যই যদি তাকে ফিরিয়ে নিয়ে চলে আসে.! আর অপুর বাবা সতীনাথ বাবু যদি আবারও অপুর কথার কোন গুরুত্ব না দিয়ে তাকে হিন্দোলের সাথেই বিয়ে করতে বাধ্য করে, তখন কি হবে.? 🤔 তখন কি পারবে আর্য নিজেকে ক্ষমা করতে.? 🤔 আর্যর কথাটা না হয় বাদই দিলাম। যেই মা তার মেয়ের কষ্ট দেখে সহ্য করতে না পেরে নিজে মেয়েকে বাড়ি থেকে বের করে দিল, তারই বা কি অবস্থা হবে.? 🤔 আর হ্যাঁ, যাকে নিয়ে এত কথা সেই অপর্না, তারই বা কি অবস্থা হবে.? সে কি পারবে সবটা মেনে নিতে.? মেয়েটা তো এমনিতেই মৃতপ্রায় হয়ে রয়েছে। তারপর সত্যিই যদি এটা হয়, তাহলে তো মেয়েটা মরেই যাবে। 🥹
তাই ঘুরেফিরে সবটা কিন্তু আর্যর দিকেই আসছে। সবটা তারই ওপরেই কিন্তু নির্ভর করে রয়েছে। 👍 মানে যদি বাঁচায়, আর্যই বাঁচাবে.! আর যদি মারে, আর্যই মারবে.? 🤔
তবে হ্যাঁ, যেই সুমি দেবী এতদিন ধরে মেয়ের ওপর জোর খাটিয়ে মেয়ে এবং দর্শকের চক্ষুশূল হয়েছিল.! সেই সুমি দেবী কিন্তু নিজের ভুলটা বুঝতে পেরে অপুকে পালাতে সাহায্য করে আবার দর্শকের নয়নের মণি হয়ে উঠেছে। 👍🥰
কি আমি ঠিক বললাম তো.? 🤔 তোমরা সুমি দেবীকে ক্ষমা করে দিয়েছো তো.? 🤔 নাকি এখনো সুমি দেবীর ওপরে রাগে-অভিমান সব পুষে রেখেছো.? 🤔 অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋
শেষ মুহূর্তে অপুকে পালাতে সাহায্য: পাপের প্রায়শ্চিত্ত করে পুনরায় দর্শকের নয়নের মনি হলেন অপুর মা সুমি দেবী। 🥰
- Publish By:
- Amit Barik
- No Comments
- Share
Latest Updates

Bangla Serial
Amit Barik
April 19, 2026
No Comments

Bangla Serial
Amit Barik
April 18, 2026
No Comments

Bangla Serial
Amit Barik
April 18, 2026
No Comments

Bangla Serial
Amit Barik
April 17, 2026
No Comments
