যার বাড়িতে থাকবো, যার খাবো, বন্ধুদের সামনে তাকেই চাকর বলবো। সিরিয়ালের নামে কি বাঁদরামি চলছে নাকি.? 😡

জি বাংলার সদ্য শুরু হওয়া সিরিয়াল গুলোর মধ্যে “দাদামণি” সিরিয়ালটি অন্যতম। লেখাপড়া না জানা এক সাদাসিধে দাদা সোম এবং তার চার বোনের গল্প দিয়েই শুরু হয়েছিল এই সিরিয়ালটি। কিন্তু সময়ের সাথে সাথে এই সিরিয়ালটির গল্প দাদা ও বোনের সম্পর্ককে পেছনে ফেলে দাদা ও তার স্ত্রীর সম্পর্কের টানাপোড়েন নিয়ে এগিয়ে চলেছে.! 👍

Thank you for reading this post, don't forget to subscribe!

কিন্তু এটা করতে গিয়ে সিরিয়ালটাকে একেবারে ঘেঁটে ফেলেছে রাইটার-ডিরেক্টর। অন্তত এই সিরিয়ালটার বর্তমান পরিস্থিতি দেখে দর্শকেরা তো তেমনটাই বলছে। 😱 আসলে এই সিরিয়ালে এমন একটা পরিস্থিতি তৈরি হয়, যার ফলে পার্বতীকে বিয়ে করতে বাধ্য হয় সোম। 👀 কিন্তু পার্বতী এই বিয়েটাকে কিছুতেই মানতে পারে না। তার বাবা ও দাদার কথায় প্রভাবিত হয়ে সে এটা মেনে নেয়, যে সোম তার হবু বর কাম প্রেমিককে ভয় দেখিয়ে, মেরে সুযোগ বুঝে তাকে বিয়ে করে নিয়েছে। 👀 তাই পার্বতী ঠিক করে নেয় সে কোনভাবেই সোমের সাথে সংসার করবেনা। আর এর পরেই সে সোমকে জঘন্যভাবে অপমান করা শুরু করে। 🥹

ঘটনাচক্রে সোম এখন ভুবনপুরের প্রেসিডেন্ট। আর শর্ত অনুযায়ী পার্বতীকে ফিরে যেতে হয়েছে তার বাড়িতে। সম্প্রতি পার্বতীর বিয়ের খবর শুনে তার সাথে দেখা করতে এসেছে তার কলেজের তিন বান্ধবী। কিন্তু পার্বতী তাদের সামনে স্বামী হিসেবে সোমকে কোনমতেই পরিচয় করাতে চায় না। সেই মতোই সোম যখন পার্বতীর বান্ধবীদের জন্য ঠান্ডা পানীয় নিয়ে আসে, তখন পার্বতীর বান্ধবীরা স্বাভাবিক ভাবেই জিজ্ঞাসা করে এই লোকটি কে.? 🤔 পার্বতী তখন সবাইকে চমকে দিয়ে জানায়, এই লোকটি অর্থাৎ সোম হচ্ছে এই বাড়ির পুরনো চাকর.! 👀 সোম যখন বুঝতে পারে পার্বতী তার বান্ধবীদের সামনে তাকে চাকর বলে পরিচয় দিয়েছে, তখন তার খুব খারাপ লাগে.! কিন্তু সে শুধুমাত্র পার্বতীর সম্মানের কথা ভেবে চুপ করে থাকে। 🥹💔

আর এই জিনিসটাই কিছুতেই মানতে পারছে না দর্শকেরা। দর্শকেরা প্রশ্ন তুলেছে, এটা কি ধরনের অসভ্যতা.? রাইটার-ডিরেক্টর কিভাবে এই অসভ্য জিনিসকে প্রমোট করে চলেছে.? পার্বতী সোমকে স্বামী বলে পরিচয় নাই দিতেই পারে, কিন্তু তাকে সে চাকর বা বাড়ির কাজের লোক বলে কোন সাহসে.? যেই সোম বাড়ির কর্তা, বাড়ির মালিক, তাকে পার্বতী এইভাবে চাকর বলে কিভাবে.? 🤔

So এই বিষয়ে তোমাদের কি মতামত.? 🤔 পার্বতী যে তার বান্ধবীদের সামনে সোমকে বাড়ির কাজের লোক বা চাকর বলে পরিচয় দিল, এটাকে কি তোমরা সাপোর্ট করছো.? 🤔 অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋

Leave a Comment

Latest Updates