লাজো তার বরের সাথে ফিরে যাবে শুনেই রেগে গেল অনুভব। তাহলে কি অনুভব ভালোবেসে ফেলেছে লাজোকে.? 🤔😱

সম্প্রতি জি বাংলায় শুরু হয়েছে একটি নতুন সিরিয়াল, যার নাম “কনে দেখা আলো”। রবীন্দ্রনাথ ঠাকুরের “নৌকাডুবি”র অনুকরণেই এই সিরিয়ালটির গল্প গড়ে উঠেছে। 👍 মানে এখানেও সদ্য বিবাহিত দু-জোড়া দম্পতির পাল্টাপাল্টি হয়ে যায়। মানে এর স্ত্রী তার কাছে, তো তার স্ত্রী এর কাছে। 😜

Thank you for reading this post, don't forget to subscribe!

তো আজ কিছুক্ষণ আগে এই সিরিয়ালের নতুন একটা প্রোমো ড্রপ করা হয়েছে। যেখানে আমরা দেখতে পাচ্ছি, লাজোর নিজের স্বামী সুদেব কোনভাবে জানতে পেরে যায় যে লাজো তার বাপের বাড়িতে অষ্টমঙ্গলায় এসেছে। ফলে সুদেব বুকে সাহস নিয়ে দেখা করতে চলে যায় লাজোর সাথে। তারপর তাদের দেখা হলে দুজনের মধ্যে একটু ভাব-ভালোবাসার কথা হয়। সুদেব ও লাজো দুজন একে অপরকে নিজেদের পরিস্থিতির কথা জানায়। সুদেব লাজোকে কথা দেয়, যে লেখাপড়া করে শিক্ষিত হবে এবং নিজের পায়ে দাঁড়িয়ে লাজোকে তার বউ করে সসম্মানে বাড়িতে আনবে। সুদেব লাজোকে জিজ্ঞাসা করে, ততদিন কি সে তার জন্য অপেক্ষা করবে.? 🤔 তখন লাজো জানায় হ্যাঁ, সে সুদেবের জন্য অপেক্ষা করবে। কারণ সুদেবই হচ্ছে তার আসল স্বামী, তার সাথে বিয়ে হয়েছে লাজোর। 😱

অন্যদিকে আবার দেখতে পাই, লাজো যে তার স্বামী সুদেবের কাছে দেখা করেছে, সেটা দেখে ফেলে অনুভব। ফলে না চাইতেও সে আবার রেগে যায়। তার মনের মধ্যে কোথাও যেন একটা কষ্ট অনুভব হয়। 🥹 ফলে সে আর দেরি না করে সুযোগ পেয়েই লাজোকে দেওয়ালের সাথে সেঁটে ধরে নিজের রাগের বহিঃপ্রকাশ ঘটায়। সে লাজোকে বলে, তোমাকে আমার ঘাড় থেকে নামাতে পারলে আমি বাঁচি। তখন লাজোও পাল্টা তাকে জবাব দিয়ে বলে, আমিও বাঁচি। কারন আমার বর আমাকে বলেছে, আমাকে সে নিয়ে যাবে তার সাথে। 😱

So অনুভব কি তাহলে না চাইতেই প্রেমে পড়ে গেছে লাজোর.? 🤔 কারণ সে যদি লাজোর প্রেমে না পড়তো, তাহলে লাজো যে তার স্বামীর সাথে চলে যাবে, সেটা জানতে পেরে অনুভব তো খুশিই হতো.! 👍 তোমাদের কি মনে হচ্ছে, অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋

Leave a Comment

Latest Updates