যুগ্মভাবে প্রথম হলেও মানতে নারাজ রায়ান.! পারুলকে হারাতে আবারও পরীক্ষায় বসবে সে.! রায়ানের মেল ইগোই কি ডেকে আনবে তার সর্বনাশ.? 🤔

জি বাংলার অন্যতম জনপ্রিয় “পরিণীতা” সিরিয়ালে নতুন একটি প্রোমো ড্রপ করা হয়েছে.! 👍 আসলে গতকালের এপিসোডেই আমরা দেখেছিলাম, যে অভ্যুদ্বয়দের পরীক্ষা বানচাল করার চেষ্টাকে বিফল করে দিয়ে ইউনিভার্সিটি ফাইনাল পরীক্ষা দেয় পারুল-রায়ানেরা। 👍 আর যে কনফিডেন্সের সাথে পারুল ও রায়ান পরীক্ষা দেয়, তাতে তো আমরা প্রত্যেকটা দর্শক ধরেই নিয়েছিলাম, যে পারুল ও রায়ানের মধ্যেই একজন কেউ এবার প্রথম হতে চলেছে। অনেকে আবার এটাও ধরে নিয়েছিল, যে এবার পারুল ও রায়ান দুজনেই যুগ্মভাবে প্রথম হতে চলেছে। 👍 তো নতুন যে প্রোমোটা ড্রপ করা হয়েছে, যেখানে কিন্তু রায়ান ও পারুল যুগ্মভাবেই প্রথম হয়েছে। 😱

কিন্তু এর মধ্যেও রয়েছে দারুণ একটা টুইস্ট। 👀 সেটা হলো, ইউনিভার্সিটি থেকে যখন ঘোষণা করা হয়, যে এবারের ফাইনাল এক্সামে যুগ্মভাবে প্রথম হয়েছে পারুল ও রায়ান.! তখন পারুল কিন্তু খুবই খুশি হয়। তবে রায়ান আবার এই রেজাল্ট দেখে কোনভাবেই খুশি হতে পারেনা। ফলে সে প্রতিবাদ জানিয়ে বলে, এইভাবে কেউ কখনো যুগ্মভাবে প্রথম হতে পারে না। যদি কেউ প্রথম হয়, তাহলে সেটা একজনই হবে। 👀

এরপরই সে ইউনিভার্সিটি সমস্ত শিক্ষকদেরকে তারও পারুলের দ্বিতীয়বার পরীক্ষা নেওয়ার জন্য আবেদন করে। কিন্তু পারুল রায়ানকে এইসব করতে বারণ করে। পারুল রায়ানকে বোঝানোর চেষ্টা করে, যে ভালই তো হয়েছে, আমরা দুজনই তো প্রথম হয়েছি.! তাছাড়া আবারও যদি পরীক্ষা দিতে হয়, তাহলে আমাদের নাম্বার কমেও যেতে পারে.! কিন্তু রায়ান তার কোন কথাই শোনে না। ফলে ইউনিভার্সিটি থেকে জানিয়ে দেওয়া হয়, যে তারা আবারও পারুল এবং রায়ানের আলাদা করে পরীক্ষা নেবে। 😱

So আমি তো এখানে একটা কথাই বলবো, সেটা হচ্ছে রায়ান কিন্তু এবার নিজের পায়ে নিজেই কুড়ুলটা মারলো। দেখো, পারুল কিন্তু তার ও রায়ানের যুগ্মভাবে প্রথম হওয়া নিয়ে খুবই খুশি ছিল। কিন্তু রায়ানের মেল ইগো কিন্তু খুশি ছিল না। যার ফলে সে পারুলকে হারাবার জন্য কিন্তু আবারো একবার পরীক্ষায় বসতে রাজি হলো। 👍 তবে আমার কিন্তু মন বলছে, একচুয়ালি আমি এবার 💯% সিওর, দ্বিতীয়বার পরীক্ষা হলে পারুলই প্রথম হবে। আর এবার রায়ানের ওই অহংকারী মেল ইগোর কিন্তু হার হবে.! একচুয়ালি এমনটা যদি হয় তাহলে কিন্তু ভালই হবে। কারণ এই ছেলের যা ইগো, সে যদি প্রথম হয়, তাহলে কিন্তু মাটিতে তার পা পড়বে না.! তাই এর ডানা ছাঁটাটা কিন্তু জরুরী। 😜 বাকি তোমাদের কি মনে হচ্ছে, যদি দ্বিতীয়বার পরীক্ষা হয়, তাহলে কে প্রথম হবে.? 🤔 অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋


Thank you for reading this post, don't forget to subscribe!

Leave a Comment

Latest Updates