জি বাংলার অন্যতম জনপ্রিয় “ফুলকি” সিরিয়ালটিতে সম্প্রতি আমরা দেখেছিলাম পারমিতার মৃত্যুর দিনেই রায়চৌধুরী বাড়ি আলো করে জন্ম নেয় ফুলকির মেয়ে ফুলঝুরি। 🥰 পারমিতা চলে যাওয়ার দুঃখের মাঝেই বাড়িতে নতুন অতিথি আশায় স্বাভাবিকভাবেই সবাই আনন্দে মেতে ওঠে। 👍 এরপরই বাড়ির সবাই ফুলকিকে অনুরোধ করে, সে যেন এখন শুধুমাত্র তার মেয়ের কথা ভেবেই এই সমস্ত হিংসা, প্রতিশোধ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে। ফলে ফুলকিও কথা দেয়, তার মেয়ের কথা ভেবে সে এই মুহূর্তে ওই সমস্ত হিংসে, প্রতিশোধ থেকে নিজেকে সরিয়ে রাখবে। 😱
এরই মাঝেই আমরা দেখতে পাই হঠাৎ করে কেটে গেছে কয়েকটা বছর। যদিও ঠিক কত বছর কেটে গেছে, সেটা আমাদেরকে পরিস্কার ভাবে এখনো জানানো হয়নি। 👍 তবে আমরা দেখতে পাই হঠাৎ করেই রুদ্ররুপ সান্যালের সমস্ত সাজা পূর্ণ হয়ে যায়। সে জেল থেকে ছাড়া পেয়ে যায়। সে জেল থেকে ছাড়া পাওয়ার সময় তাকে জেলার সমস্ত ক্রাইম থেকে দূরে থাকার পরামর্শ দেয়। রুদ্রও জেলারকে বলে, সে এই সংশোধনাগারে থেকে অনেক কিছু বুঝতে শিখেছে.! নিজেকে চিনতে শিখেছে নতুন করে। তাই সে আর ওই ক্রাইমের দুনিয়াতে ফিরে যাবে না। 👀
কিন্তু তারই মাঝে হঠাৎ আমরা আজকের প্রিক্যাপে দেখতে পাচ্ছি, ফুলকির মেয়ে ফুলঝুরি এখন অনেকটা বড় হয়ে গেছে। আর সে রায়চৌধুরীর বাড়িটাকে পুরো মাতিয়ে রেখেছে। 🥰 কিন্তু পরক্ষণেই আবার আমরা দেখতে পাচ্ছি, সম্ভবত ফুলঝুরির স্কুলের কোন একটা প্রোগ্রাম উপলক্ষে ম্যাজিক জাতীয় কোন একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর সেখানেই জোকারের ছদ্মবেশে হাজির হয় রুদ্র। আর সে এসেই ফুলকির মেয়ে ফুলঝুরির সাথে নিজের ভাব জমিয়ে নেয়। সে মনে মনে বলতে থাকে, এই হল ফুলঝুরি। দ্যি গ্রেট ফুলকি দাসের কন্যা। 😱
এখান থেকে একটা জিনিস তো পরিষ্কার হয়েই যাচ্ছে, রুদ্র কিন্তু এমনি এমনি ফুলকির মেয়ের কাছে আসেনি। আর সে কিন্তু এবার ফুলকির থেকে প্রতিশোধ নেওয়ার জন্য তার সব থেকে সহজ টার্গেট ফুলকির মেয়ে ফুলঝুরিকেই বেছে নেবে। হয়তো এমনটা হতে পারে, যে রুদ্র ফুলকির মেয়েকে কিডন্যাপ পর্যন্ত করে নেবে.? 🤔😱
So তোমাদের কি মনে হচ্ছে, ফুলকি কি বুঝতে পারবে, যে জেল থেকে ছাড়া পাওয়ার পর রুদ্রর যখন প্রথম টার্গেট হতে চলেছে তার মেয়ে ফুলঝুরি.? 🤔 আর সে কি রক্ষা করতে পারবে তার মেয়েকে.? 🤔 অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋
জেল থেকে বেরিয়েই নতুন খেলা শুরু করলো রুদ্র.! ফুলকির থেকে বদলা নিতে তার মেয়ে ফুলঝুরিকেই টার্গেট করলো সে.! 😱
- Publish By:
- Amit Barik
- No Comments
- Share
Latest Updates

Bangla Serial
Amit Barik
April 18, 2026
No Comments

Bangla Serial
Amit Barik
April 17, 2026
No Comments

Bangla Serial
Amit Barik
April 17, 2026
No Comments

Bangla Serial
Amit Barik
April 16, 2026
No Comments
