যুগ্ম টপার “পরিণীতা” ও “বিদ্যা ব্যানার্জি”, পরশুরাম পিছিয়ে! আর লক্ষ্মী ঝাঁপির কাছে হার ‘চিরদিনই তুমি যে আমার’-এর—হু হু করে পড়ছে TRP, দর্শক কি তবে মুখ ফিরিয়ে নিচ্ছে বাংলা সিরিয়াল থেকে?

গত কয়েক সপ্তাহ ধরেই প্রাইম টাইমের লড়াই যেমন জমে উঠেছিল, তেমনি সামগ্রিকভাবে সমস্ত ধারাবাহিকেরই TRP-ও কিন্তু ধীরে ধীরে কম হচ্ছিল। এবারেও কিন্তু তার অন্যথা হলো না। বরং এই সপ্তাহে সামগ্রিকভাবে সমস্ত ধারাবাহিকেরই TRP আরো অনেকটাই কমে গেল। Week 06-এর ১৫+ আরবান TRP তালিকা দেখলে সেটা এক্কেবারে পরিষ্কার হয়ে যায়। — কিন্তু কেন এই পতন, তার সঠিক কারণ এখনই বলা কঠিন। তবে সামগ্রিকভাবে ভিউয়ারশিপে ধাক্কা এসেছে সেটা তো স্পষ্ট।

গত সপ্তাহে যেখানে ‘পরশুরাম’ ও ‘পরিণীতা’ যুগ্মভাবে বেঙ্গল টপার ছিল, এই সপ্তাহে সেখানে বদল দেখা গেল। ‘পরিণীতা’ ৬.৬ রেটিং নিয়ে আবারও শীর্ষে রয়েছে, তবে এবার তার সঙ্গী হয়েছে ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’। দু’টি ধারাবাহিকই ৬.৬ নিয়ে যুগ্ম টপার। অন্যদিকে ‘পরশুরাম’ ৬.৪-এ নেমে দ্বিতীয় স্থানে চলে গেছে।

এরপরেই রয়েছে ‘রাঙ্গামতি তীরন্দাজ’ ৬.০ রেটিং নিয়ে। চতুর্থ স্থানে রয়েছে ‘ও মোর দরদিয়া’, যার রেটিং ৫.৯ এবং ৫.৬ রেটিং নিয়ে পঞ্চম স্থানে ‘তারে ধরি ধরি মনে করি’।

মিড-প্রাইম স্লটে বড় পরিবর্তন হয়েছে। ‘চিরদিনই তুমি যে আমার’ ৫.২ রেটিং নিয়ে এবার পিছিয়ে পড়েছে ‘লক্ষ্মী ঝাঁপি’-র (৫.৩) কাছে। ব্যবধান খুব কম হলেও স্লট লিড হাতছাড়া হয়েছে।

‘জোয়ার ভাঁটা’ ৫.৪ নিয়ে স্থির থাকলেও বড় উত্থান দেখা যায়নি। অন্যদিকে ‘বেশ করেছি প্রেম করেছি’-র অবস্থা খুব একটা ভালো নয়। এই সপ্তাহে তার রেটিং ৪.৮ এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এখনও পর্যন্ত একবারও এই ধারাবাহিক নিজের স্লটে লিড করতে পারেনি।

সন্ধ্যার স্লটে ‘কুসুম’ ৪.৫ নিয়ে নিজের জায়গা ধরে রেখেছে। ‘তুই আমার হিরো’-ও ৩.১ রেটিং নিয়ে নিজের জায়গা ধরে রেখেছে। লেট নাইটে ‘কনে দেখা আলো’ ৪.৬ রেটিং নিয়ে একতরফা ভাবে নিজের জায়গা ধরে রাখলেও ‘আনন্দী’ ২.৩ রেটিং নিয়ে ‘গৃহপ্রবেশ’ এবং ‘শুভ বিবাহ’-এর কাছে নিজের স্লট খুঁইয়েছে।

Full TRP List 👇

•• 15+ Urban | Week 06 ▪️▪️

📺 ভোলে বাবা — 2.5 | তুই আমার হিরো — 3.1
📺 কম্পাস — 4.2 | কুসুম — 4.5
📺 লক্ষ্মী ঝাঁপি — 5.3 | চিরদিনই তুমি যে আমার — 5.2
📺 ও মোর দরদিয়া — 5.9 | বেশ করেছি প্রেম করেছি — 4.8
📺 রাঙ্গামতি তীরন্দাজ — 6.0 | তারে ধরি ধরি মনে করি — 5.6
📺 পরশুরাম — 6.4 | পরিণীতা — 6.6 👑
📺 প্রফেসর বিদ্যা ব্যানার্জি — 6.6 👑 | আমাদের দাদামণি — 5.3
📺 চিরসখা — 5.2 | জোয়ার ভাঁটা — 5.4

📺 9:30 — মিলন হবে কতদিনে + গৃহপ্রবেশ (15 min) — 3.8
📺 10:15 — গৃহপ্রবেশ (15 min) + শুভ বিবাহ — 2.4

📺 কনে দেখা আলো (45 min) — 4.6
📺 আনন্দী (45 min) — 2.3

সব মিলিয়ে Week 06-এর TRP তালিকা বলছে, এই সপ্তাহে সামগ্রিকভাবে নম্বর কমেছে। শীর্ষে নতুন সমীকরণ তৈরি হয়েছে। এখন দেখার, আগামী সপ্তাহে এই পতন যে সাময়িক, সেটা প্রমাণিত হয় প্রমাণিত হয়, নাকি আরও বড় বদল আসে। 👍

Leave a Comment

Latest Updates

Bangla Serial
Amit Barik
দোল পূর্ণিমায় বিশ্বাসঘাতকতা বনাম ন্যায়ের লড়াই? জেলে নিশার গর্জন—“কোন জেল আমায় আটকাতে পারবে না”, উজির শপথ—“তোর সামনে দাঁড়াব আমি”। এবার কি ন্যায় বনাম প্রতিশোধে ছিন্নভিন্ন হবে দুই বোনের সম্পর্ক?
Read More »
Bangla Serial
Amit Barik
“ডাকবে না আমায় অপর্ণা বলে”—ভবিষ্যৎবাণী সত্যি করে দোলের দিনই আত্মপ্রকাশ করল রাজনন্দিনী, স্তম্ভিত আর্যের সামনে ঘোষণা—ফিরেছি সব হিসেব মেলাতে, উত্তেজনায় কাঁপছে দর্শক মহল!
Read More »
TRP Update
Amit Barik
স্লট বদলের মাস্টার স্টোকেই উল্টে গেল খেলা! আবারও বেঙ্গল টপার পরিণীতা, মৃতপ্রায় দাদামণির কামব্যাক—নতুন সময়েই জোয়ার ভাঁটার ঝড়ে গুঁড়িয়ে গেল গতবারের বেঙ্গল টপার! 🔥
Read More »
Bangla Serial
Amit Barik
স্ত্রী কিংবা মা—একজনকে বেছে নাও! কাত্যায়নী দেবীর আলটিমেটামে চাপে গোরা! গান না ছাড়ার শপথ নিয়ে রাস্তায় নামল দিতি—শেষমেশ জিতবে কে, দিতির জেদ নাকি কাত্যায়নীর শর্ত?
Read More »
Bangla Serial
Amit Barik
ভাগ্যের চক্রে হাঁড়িকাঠে মাথা দেওয়া পারুলকে বাঁচাতে ভালোবাসার কথা স্বীকার করলো রায়ান! কিন্তু শিরিনের হাত থেকে সে কি বাঁচাতে পারবে পারুলকে? আর এই ভালোবাসার কথা পরে সে অস্বীকার করবে না তো?
Read More »