জি বাংলার অন্যতম জনপ্রিয় “ফুলকি” সিরিয়ালের আবারো একবার ঘটে গেল এমন একটি হৃদয় বিদারক ঘটনা, যেটার জন্য কেউ কোনোভাবেই প্রস্তুত ছিল না.! 🥺💔
আসলে গতকালের এপিসোডে আমরা দেখেছি বহুদিন পর অবশেষে আবারও রায়চৌধুরী বাড়িতে ফিরে পারমিতা। আসলে সে এতদিন তার NGO’র কাজের জন্য আমেরিকায় ছিল। যদিও যারা খোঁজ খবর রাখে তারা ভালো করেই জানে যে, পারমিতা অর্থাৎ কৌশাম্বী স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল “গৃহপ্রবেশ”-এ একটি অন্যতম গুরুত্বপূর্ণ মোহনার চরিত্রে অভিনয় করছিল। তার ফলেই তাকে এই অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পারমিতার চরিত্রে দেখা যাচ্ছিল না। 👍
স্বাভাবিকভাবেই এতদিন পর পারমিতা আবার ফিরে আসায় সিরিয়ালটাতে যেন আবারো একটা ফ্রেশনেস ফিরে এসেছিল.! তাছাড়া কিছুদিন আগে পিয়ালের স্ত্রী পায়েলকেও ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। সুতরাং কিছুদিনের ব্যবধানে পরপর পারমিতা এবং পায়েল ফিরে আশায় রায়চৌধুরী বাড়ি আবারও যেন হাসি খুশিতে ভরে উঠেছিল। 🥰 কিন্তু এই হাসিখুশি যে পর মুহূর্তই হঠাৎ করে দুঃখে-কষ্টে ভরে উঠবে সেটা কেউ ভাবতেই পারেনি। 🥺
আসলে পায়েল ও পারমিতার সাথে সাথে যে তাইজিও জেল থেকে ছাড়া পেয়ে ফিরে এসেছে, সেটা কিন্তু ফুলকিরা কেউ জানতোই না। আর তাইজি যে জেল থেকে ছাড়া পেয়েই এমন একটা কান্ড ঘটাবে সেটাও কেউ ভাবতে পারেনি। 👍 তাইজি জেল থেকে বেরোনোর পরই সোজা চলে যায় রুদ্রের সাথে দেখা করতে। এরপর তারা প্ল্যান করে, যে তারা ফুলকিকে আর বাঁচিয়ে রাখবে না। তারা ঠিক করে বোম দিয়ে ফুলকিকে এক্কেবারে উড়িয়ে দেবে। 👀 সেইমতোই রুদ্রের সব থেকে খাস লোক তিওয়ারি ফুলকিদের ওপর নজর রাখা শুরু করে। 👍
এদিকে আজকের প্রিক্যাপে আমরা দেখতে পাচ্ছি, যে ফুলকিরা সবাই মিলে গাড়িতে করে কোথাও একটা যাচ্ছিল.! সেখানে বোধহয় তারা বুঝতে পারে যে তাদের গাড়িতে বোম রাখা রয়েছে। ফলে ফুলকি সহ অরণ্য, লাবু এমনকি অংশুমানও গাড়ি থেকে নেমে আসে। কিন্তু বোমটা ঐ গাড়িতে একচুয়েলি ছিল না। ওই বোমটা রাখা ছিল একটি ছোট টেডির মধ্যে। যেটি আবার ছিল পারমিতার কাছে। গাড়ি থেকে নেমে আসার পর অংশু বুঝতে পারে যে ঐ টেডিতেই বোমটা রাখা আছে। তখন সে তৎক্ষণাৎ পারমিতাকে ওই টেডিটা ফেলে দিতে বলে। কিন্তু পারমিতা অংশুমানের সেই কথা বুঝতে পারেনা। ফলে দেখতে দেখতে ঘটে যায় সবথেকে ভয়ানক সেই ঘটনাটি। প্রবল বিস্ফোরণ ঘটিয়ে ফেটে যায় পারমিতার হাতে থাকা সেই টেডিটি। 🥺
ফুলকি-অংশুমানরা যখন বিস্ফোরণের তীব্রতা কাটিয়ে ঘুরে দেখে, তখন তারা দেখে কিছুই অবশিষ্ট নেই আর.! শেষ হয়ে গেছে সমস্ত কিছু। 🥺💔
So তাহলে কি সত্যি সত্যিই শেষ হয়ে গেল পারমিতা.? 🤔 নাকি কোন মতেই বোমাটা ফেটে যাওয়ার আগেই সেখান থেকে সরে যায় সে.? 🤔 তোমাদের কি মনে হচ্ছে, অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋
রায়চৌধুরী বাড়িতে ফের শোকের ছায়া.! তীব্র বোমা বিস্ফোরণে মৃ*ত্যু হলো পারমিতার। “ফুলকি”-র প্রিক্যাপ দেখে চমকে গেল দর্শক.! 😱
- Publish By:
- Amit Barik
- No Comments
- Share
Latest Updates

Bangla Serial
Amit Barik
May 25, 2026
No Comments

Bangla Serial
Amit Barik
May 23, 2026
No Comments

TRP Update
Amit Barik
May 21, 2026
No Comments

Bangla Serial
Amit Barik
May 19, 2026
No Comments
