রায়ানের বুদ্ধিতে অবশেষে মুখোশ খুললো শিরিন ও তার মায়ের.! ঐ ৪ জঙ্গি জানিয়ে দিলো শিঞ্জিনী রয় এবং শিরিন রয়-ই ফাঁসিয়েছে পারুলকে.! 😱

জি বাংলার অন্যতম জনপ্রিয় “পরিণীতা” সিরিয়ালটি এই মুহূর্তে শুধুমাত্র জি বাংলারই অন্যতম জনপ্রিয় সিরিয়াল কিন্তু নয়.! এই সিরিয়ালটি এই মুহূর্তে পশ্চিমবাংলার সবথেকে জনপ্রিয় সিরিয়াল। অন্তত বিগত কয়েক সপ্তাহের TRP তালিকা তো সেই কথাই বলছে। 👍 একচুয়ালি জনপ্রিয় হবে নাই বা কেন, সিরিয়ালটির প্রত্যেকটি এপিসোড যদি প্রতিদিনই টান টান এবং উত্তেজনাপূর্ণ হয়, তাহলে তো এই সিরিয়াল এক নম্বর সিরিয়াল হতে বাধ্য.! 🥰

তো এই সিরিয়ালেই আমরা সাম্প্রতিক এপিসোডে দেখেছি যে মিথ্যে মামলায় পারুলকে জঙ্গি হিসেবে ফাঁসিয়ে দেয় শিরিনের মা। কিন্তু শত চেষ্টা করেও পারুলেরা বুঝতে পারে না, যে তাদের শত্রুটা আসলে কে.? 🤔 আর যেহেতু শিরিনের মা পারুলকে এমন ভাবে ফাঁসিয়েছে, যে তার স্বপক্ষে কোন প্রমাণই আর অবশিষ্ট নেই.! তাই রায়ান ঠিক করে, সে আদালতে যাওয়ার পথেই পারুলসহ ওই বাকি চারজনকে কিডন্যাপ করবে.! 👍

অবশ্য পারুল তার আগেই ঘুমিয়ে ঘুমিয়ে এমন একটা স্বপ্ন দেখে ফেলেছে, যেটা দেখে ভয় পেয়ে গিয়েছিল সমগ্র দর্শক মহল.! আসলে পারুল ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে, যে তাকে এবং বাকি চার জঙ্গিকে অন্য জেলে শিফট করার নাম করে নিয়ে গিয়ে পুলিশ এনকাউন্টার করে মেরে ফেলছে। 👀

তো এরপর সত্যি সত্যি যখন পারুলকে পুলিশ আদালতের উদ্দেশ্যে নিয়ে যায়, তখন রায়ান, রুকু, গোপালেরা প্ল্যান করে পুলিশদেরকে বোকা বানিয়ে কয়েদিদের পুরো ভ্যানটাকেই হাইজ্যাক করে নেয়। 😱 কিন্তু পারুল যেহেতু স্বপ্ন দেখেছিল যে তাকে এনকাউন্টার করা হচ্ছে.! তাই সে প্রথমে ভয় পেয়ে যায়। কিন্তু একটু পরেই সে বুঝতে পারে, যে এই ভ্যানটিকে হাইজ্যাক করা হয়েছে। 👀 এরপরই যখন ভ্যানের দরজা খুলে, তখন পারুল দেখতে পায় যে, রায়ানেরাই এই কাজটি করেছে। 😱

এদিকে আজকের প্রিক্যাপে আবার আজকে আমরা দেখতে পাচ্ছি, ভয়ে ঐ চার জঙ্গি সমস্ত সত্যি কথা বলে দেয়। তারা জানিয়ে দেয় যে তাদেরকে টাকা দেওয়া হয়েছিল পারুলকে ফাঁসানোর জন্য। 👀 এরপর যখন রায়ান ও পারুল জিজ্ঞাসা করে কে এই কাজটি তাদের করতে বলেছিল.? জঙ্গিরা যখন সেই নামটি বলে, তখনই সেই নামটি শুনেই চমকে যায় পারুল ও রায়ান.! আসলে ওই চারজনের মধ্যে যে মেয়েটি রয়েছে, সেই মেয়েটি কোন সাউথ ইন্ডিয়ান মেয়ে নয়.! সেই মেয়েটি আসলে একটি বাঙালি মেয়ে। আর সেই মেয়েটি পরিষ্কার বাংলা ভাষায় জানায়, যে এই কাজটি তাদের করতে বলেছে শিঞ্জিনী রয় এবং শিরিন রয়। 👀 এই কথা শোনার পরই পারুল এবং রায়ান পুলিশকে সমস্ত বিষয়টা জানায়। শুধু তাই নয় তারা পুলিশকে বলে, এখন পুলিশ যেন আসল দোষীদেরকে গ্রেফতার করে। 😱

So অবশেষে তো এই কান্ডে সামনে চলেই এলো শিরিন এবং তার মায়ের নাম.! কিন্তু পারুল কি আদৌ বুঝতে পারবে, যে শিরিন এবং তার মা শুধু এই কান্ডের সাথেই যুক্ত নয়.! তারা যুক্ত রয়েছে সমগ্র কর্মকান্ডের সাথেই.! 😱 তোমাদের কি মনে হচ্ছে, অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋

Thank you for reading this post, don't forget to subscribe!

Leave a Comment

Latest Updates