জি বাংলার অন্যতম জনপ্রিয় “পরিণীতা” এমন একটি সিরিয়াল, যেখানে প্রতিদিনই কিছু না কিছু ইন্টারেস্টিং ঘটনা ঘটতেই থাকে.! ঠিক তেমনি যবে থেকে পিসিমণির সাথে অনিরুদ্ধ স্যারের বিয়ের ঠিক হয়েছে, তবে থেকেই সিরিয়ালটি যেন আরও প্রাণবন্ত হয়ে উঠেছে.! 🥰 কিন্তু এইসবের মাঝে গতকালের এপিসোডে ঘটে গেলে এমন একটি ঘটনা যেটি পিসিমণিকে যেমন নাড়িয়ে দিয়েছে, তেমনি নাড়িয়ে দিয়েছে সমগ্র দর্শকমহলকে। 😱
আসলে যখন থেকে শিরিন জানতে পেরেছে যে পারুল অনিরুদ্ধ স্যারের সাথে পিসিমণির বিয়ে ঠিক করেছে, তখন থেকেই সে যেন আরও বেশি করে মরিয়া হয়ে উঠেছে এই বিয়েটা ভাঙতে.! কিন্তু শত চেষ্টা করেও সে কোন কিছুই করতে পারেনি। 👍 কিন্তু তার দলে আবার হঠাৎ করে রায়ানের মা যোগ দেওয়ায় সে যেন নতুন করে আবার বল ফিরে পেয়েছে.!
কারণ রায়ানের মা-ও পারুলের এই সফলতা কিছুতেই মেনে নিতে পারছে না.! রায়ানের মায়ের মতে পারুল তো এমনিতেই বাড়ির সকলের নয়নের মনি হয়েছিল.! কিন্তু এবার যদি সে পিসিমণির বিয়েটাও সফলভাবে দিয়ে দেয়, তাহলে সে এই বাড়ির সর্বেসর্বা হয়ে উঠবে.! যেটা আবার কিছুতেই মেনে নিতে পারবে না রায়ানের মা.! তাই সে প্রতিজ্ঞা করে, সে কোনমতেই এই বিয়েটা হতে দেবে না। 👀
এরপরে রায়ানের মা শিরিনের সাথে আবার হাত মেলায় এবং শিরিনকে পিসিমণির প্রথম প্রেমের কথাটা জানিয়ে দেয়.! ফলে শিরিন আর এক মুহূর্তও দেরি না করে পিসিমণির প্রাক্তন প্রেমিক সমরেশকে টাকার লোভ দেখিয়ে পিসিমণির বিয়ে ভেঙ্গে দেওয়ার জন্য হাজির করে.! 😱
স্বাভাবিকভাবেই পিসিমণি ওনার প্রাক্তন প্রেমিককে দেখে নড়ে যায়। এখানেই জানিয়ে রাখি, ঐ সমরেশ লোকটি মোটেও ভালো লোক নয়। সে কিন্তু টাকার জন্যই পিসিমণির সাথে প্রেমের নাটকটা করেছিল। আর এবারেও সেই টাকার জন্যই নিজের বউ-বাচ্চা থাকা সত্ত্বেও আবার পিসিমণির জীবনটাকে নষ্ট করতে সে এসেছে.! 😥
So এবার তাহলে দেখাই যাক, পিসিমণির এই প্রাক্তন প্রেমিকের মাধ্যমে শিরিন ও রায়ানের মা তাদের স্বার্থসিদ্ধি করতে পারে.? 🤔 নাকি এবারেও পারুল তাদেরকে ঝেঁটিয় বিদেয় করে.? 🤔 তোমাদের কি মনে হচ্ছে, অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋




