সোশ্যাল মিডিয়ার পাওয়ার দেখল গোটা বাংলা সিনে ইন্ডাস্ট্রি। দর্শকের বয়কট ঝড়ে মাথা নত করে প্রোডাকশন — ফিরিয়ে আনতে বাধ্য হলো নায়ক জিতু কমলকে.! 😱

সোশ্যাল মিডিয়ার পাওয়ার কি, সেটা বেশিরভাগ ক্ষেত্রেই এতদিন আমরা সিরিয়াল বা সিনেমাতেই দেখে এসেছিলাম.! কিন্তু আজ বাস্তব জীবনেও সেটা দেখতে পেলাম। যদিও এটার সাথে সিনেমার ওতপ্রোতভাবে যোগাযোগ রয়েছে। 👍

জি বাংলার অন্যতম একটি জনপ্রিয় সিরিয়াল হলো “চিরদিনই তুমি যে আমার”। যেটি শুরু হওয়ার পর থেকেই ৮ হোক বা ৮০, সমস্ত দর্শকের মাঝে তুমুলভাবে জনপ্রিয় হয়ে ওঠে.! বিশেষ করে এই সিরিয়ালের লিড অভিনেতা-অভিনেত্রী জিতু কমল ও দিতিপ্রিয়ার জুটির নজর কারা পারফরম্যান্সে মুগ্ধ হয়ে যায় দর্শক মহল। 🥰 কিন্তু ওই যে কথায় বলে না, বেশি সুখ বোধহয় সবার কপালে সহ্য হয় না.! হঠাৎ করেই এই সিরিয়ালের এই বহু চর্চিত জুটির ওপর কেমন যেন একটা গ্রহণ লেগে যায়। 🥹 হঠাৎ করেই সিরিয়ালের নায়ক-নায়িকার মধ্যে এমন একটা ঝামেলার সৃষ্টি হয়, যে তাদের মুখ দেখাদেখিই বন্ধ হয়ে যায়। 💔

প্রথমবার এই ঝামেলা প্রোডাকশন হাউস এবং চ্যানেল কর্তৃপক্ষ মিলে সামলে দিলেও, দ্বিতীয়বার কিন্তু এই ঝামেলা বিশাল আকার নেয়। 👀 পরিস্থিতি এমনই হয়ে ওঠে, যে নায়ক জিতু কমল এই সিরিয়াল ছেড়েই নাকি বেরিয়ে যায়.? যদিও এটা পুরোটাই অন্দরমহলের খবর। কিন্তু অফিসিয়াল ভাবে কখনোই কিছু জানানো হয়নি। তবে ওই খবরটা যে মিথ্যে নয় সেটা দর্শক তখন বুঝতে পারে, যখন তারা দেখতে পায় হঠাৎ করেই তাদের প্রিয় নায়ককে আর সিরিয়ালে দেখা যাচ্ছে না.! 🥹 তাছাড়া বিভিন্ন সংবাদ মাধ্যমেও এই খবরটা বেরিয়ে যায়, যে নায়ক ওই সিরিয়াল ছেড়ে বেরিয়ে গেছেন। 😱

স্বাভাবিকভাবেই এই খবর শোনার পরই ক্ষেপে যায় দর্শক। যারা সিরিয়ালটিকে ভালবাসে তারা এবং যারা নায়ককে ভালবাসে, তাদের ফ্যান মিলে সোশ্যাল মিডিয়া জুড়ে বয়কটের ডাক দেয়। দর্শকেরা চ্যানেলের প্রতিটা পোষ্টের কমেন্ট সেকশনে বয়কট ট্রেন্ড শুরু করে দেয়। শুধু তাই নয়, পরবর্তীতে যখন নায়ক জিতু কমলের জায়গায় অন্য নায়কের নাম উঠে আসে, তখন দর্শক সেই নায়ককেও বয়কট করার ডাক দেয়। 😱 স্বাভাবিকভাবে প্রোডাকশন হাউস তাদের সিদ্ধান্ত পুনরায় বিবেচনা করতে বাধ্য হয়। তাছাড়া বিভিন্ন সংবাদমাধ্যম সূত্র থেকেও জানা যায়, যে প্রোডাকশন হাউস জিতু কমলের জায়গায় অন্য নায়ককে কাস্ট করতে চাইলেও চ্যানেল তাতে রাজি হয় না। 👀 চ্যানেল পরিষ্কারভাবে জানিয়ে দেয়, তারা কোন মতেই চায়না নতুন কাউকে নায়কের ভূমিকায়। তারা আসল নায়ক জিতু কমলকেই ফিরিয়ে আনার জন্য প্রোডাকশন হাউসকে চাপ দেয়। 😱

অতঃপর গতকাল সন্ধ্যেবেলা থেকে হঠাৎই বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ার পোর্টাল গুলিতে খবর ঘোরাঘুরি করতে থাকে, যে জিতু কমলকে নাকি পুনরায় “চিরদিনই তুমি যে আমার” সিরিয়ালটিতে নায়ক হিসেবে দেখা যাবে.! 😱 স্বাভাবিকভাবেই এই খবর শোনার পরই দর্শকের মধ্যে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। কিন্তু তারা যতক্ষণ না তাদের প্রিয় অভিনেতার থেকে কনফার্ম হচ্ছিল, ততক্ষণ তারা সেই খবরটিকে বিশ্বাস করতে চাইছিল না। 👍

এর পরেই মাঝরাতে আসে সেই খবরের কনর্ফামেশন। নায়ক স্বয়ং তার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে খবরের সত্যতা স্বীকার করেন। তিনি একটি লম্বা পোস্ট করে জানিয়ে দেন, যে সমগ্র টেকনিশিয়ান ও দর্শকদের কথা মাথায় রেখেই তিনি আবারো ফিরছেন স্বমহিমায়.! 😱 তিনি কনফার্ম করেন, তিনি আবারও কলটাইম পেয়েছেন.! আর তিনি আবারো সেই পুরনো উৎসাহের সাথেই কাজ করতে মুখিয়ে রয়েছেন। 😱



স্বাভাবিকভাবেই এই খবরটা পাওয়ার পর খুশিতে পাগল হয়ে ওঠে সমগ্র দর্শকমহল। আর এই খবরটা ছড়িয়ে পড়ে আগুনের মত। সমগ্র সোশ্যাল মিডিয়া জুড়ে নায়ক জিতু কমলকে স্বাগত জানানো হতে থাকে.! 🥰

So যেমনটা আমরা প্রথমেই বলেছিলাম.! এই ঘটনা থেকে কিন্তু আবারো একবার প্রমাণিত হয়ে গেল, যে সোশ্যাল মিডিয়ার পাওয়ার ঠিক কতখানি.! এই পাওয়ারকে মানুষ যদি সঠিকভাবে ব্যবহার করে, তাহলে অন্যায় কখনো জিততেই পারবে না.! 👍 কিন্তু তার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে এবং প্রাণপন দিয়ে লড়তে হবে। 💪

Leave a Comment

Latest Updates

Bangla Serial
Amit Barik
দোল পূর্ণিমায় বিশ্বাসঘাতকতা বনাম ন্যায়ের লড়াই? জেলে নিশার গর্জন—“কোন জেল আমায় আটকাতে পারবে না”, উজির শপথ—“তোর সামনে দাঁড়াব আমি”। এবার কি ন্যায় বনাম প্রতিশোধে ছিন্নভিন্ন হবে দুই বোনের সম্পর্ক?
Read More »
Bangla Serial
Amit Barik
“ডাকবে না আমায় অপর্ণা বলে”—ভবিষ্যৎবাণী সত্যি করে দোলের দিনই আত্মপ্রকাশ করল রাজনন্দিনী, স্তম্ভিত আর্যের সামনে ঘোষণা—ফিরেছি সব হিসেব মেলাতে, উত্তেজনায় কাঁপছে দর্শক মহল!
Read More »
TRP Update
Amit Barik
স্লট বদলের মাস্টার স্টোকেই উল্টে গেল খেলা! আবারও বেঙ্গল টপার পরিণীতা, মৃতপ্রায় দাদামণির কামব্যাক—নতুন সময়েই জোয়ার ভাঁটার ঝড়ে গুঁড়িয়ে গেল গতবারের বেঙ্গল টপার! 🔥
Read More »
Bangla Serial
Amit Barik
স্ত্রী কিংবা মা—একজনকে বেছে নাও! কাত্যায়নী দেবীর আলটিমেটামে চাপে গোরা! গান না ছাড়ার শপথ নিয়ে রাস্তায় নামল দিতি—শেষমেশ জিতবে কে, দিতির জেদ নাকি কাত্যায়নীর শর্ত?
Read More »
Bangla Serial
Amit Barik
ভাগ্যের চক্রে হাঁড়িকাঠে মাথা দেওয়া পারুলকে বাঁচাতে ভালোবাসার কথা স্বীকার করলো রায়ান! কিন্তু শিরিনের হাত থেকে সে কি বাঁচাতে পারবে পারুলকে? আর এই ভালোবাসার কথা পরে সে অস্বীকার করবে না তো?
Read More »