জি বাংলার সিরিয়াল গুলোর মধ্যে অত্যন্ত জনপ্রিয় একটি সিরিয়াল হচ্ছে “ফুলকি”। আর এই সিরিয়ালের অন্যতম একজন প্রধান এবং জনপ্রিয় চরিত্র হচ্ছে সেকেন্ড অফিসার অংশুমান সেনগুপ্ত.! যেই চরিত্রটি প্লে করেছেন ফারহাদ মির্জা। এই অংশুমান চরিত্রটি ঠিক যতটাই সৎ, ঠিক ততটাই তার ভালো সম্পর্ক ফুলকির সাথে.! ফুলকি ও অংশুমানের মিষ্টি ভাই বোনের এই জুটি দর্শকের কাছে অন্যতম পছন্দের একটি জুটি.! 🥰
Thank you for reading this post, don't forget to subscribe!কিন্তু এত জনপ্রিয় একটি চরিত্র হওয়া সত্বেও বেশ কিছু মাস ধরে অংশুমানকে দেখা যায়নি এই সিরিয়ালে। এমনকি তার স্ত্রী পারমিতাকেও বহুদিন হলো দেখা যায়নি। ফলে দর্শকরা এই নিয়ে বহুদিন থেকেই নিরাশ ছিলেন। তাদেরকে হামেসা এই নিয়ে তাদের হতাশা প্রকাশ করতে দেখা গেছে। 🥹
তবে অবশেষে তাদের সেই হতাশা মিটতে চলেছে। কারণ অবশেষে কাম ব্যাক করতে চলেছে অংশুমান সেনগুপ্ত। অবশ্য কিছুদিন আগে ক্রিকেট খেলতে গিয়ে ফারহাদের হাতে একটা চোট লেগেছিল.! সেই কারণে দর্শকরা সংশয়ে ছিল তার আবার কাম ব্যাক করা নিয়ে। কিন্তু আমরা “ফুলকি” সিরিয়ালের আজকের প্রিক্যাপে দেখতে পাচ্ছি ঐ চোট লাগা হাতে প্রোটেকশন নিয়েই ছোট রানীকে গ্রেফতার করতে হাজির হয়েছে অংশুমান। 😱
আর অবশেষে অংশুমানের এক ঝলক দেখতে পেয়েই দর্শকেরা কিন্তু ইতিমধ্যে বেজায় খুশি। 🥰
So এবার দেখাই যাক, এতদিন পর নতুন রূপে ফিরে আসার পর আবার নতুন কি ধামাল দেখায় অংশুমান.? 🤔🤔




