জি বাংলার অন্যতম জনপ্রিয় সিরিয়ার গুলোর মধ্যে “কুসুম” সিরিয়ালটির নাম উপরের দিকেই থাকবে। কারণ এই সিরিয়ালটি সম্প্রচারিত হওয়ার পর থেকেই TRP তালিকায় নিজের স্লটটাকে যেন অভেদ্য কেল্লা বানিয়ে রেখেছে। একচেটিয়া ভাবে এই সিরিয়ালটি রাজ করে চলেছে TRP তালিকায়। 😱
Thank you for reading this post, don't forget to subscribe!সম্প্রতি এই সিরিয়ালের নতুন একটি প্রমো ড্রপ করা হয়েছে। যেটার নাম দেওয়া হয়েছে “মহা বিবাহ সপ্তাহ”। 👀 তো নতুন প্রোমোতে আমরা দেখতে পাচ্ছি বিয়ের সাজে সেজে রয়েছে কুসুম। এরপর তাকে নিয়ে যাওয়া হয় বিয়ের মন্ডপে। যেখানে তার জন্য বরের বেশে অপেক্ষা করছিল আয়ুষ্মান গাঙ্গুলী। আর এরপরেই আমরা দেখতে পাই একেবারে ধুমধাম ভাবে আয়ুষ্মানের সাথে বিয়ে হয় কুসুমের। আয়ুষ্মান নিজের হাতে কুসুমের সীঁথিতে সিঁদুর পরিয়ে তাকে বিয়ে করে। 😱

কিন্তু এর পরেই আসে গল্পের সেই নতুন টুইস্ট। আমরা দেখতে পাই এটি আসলে কোন বিয়েই নয়। সম্ভবত এটি গাঙ্গুলী গ্রুপের নতুন কোন একটা এডের শুটিং.? 👀 আর এই বিয়ের মন্ডপটি আসলে শুটিং এর একটি সেট। 🤪 তারপরেই আমরা দেখতে পাই আয়ুষ্মান কুসুমকে সিঁদুর পরানোট সাথে সাথে পরিচালক বলেন শট এক্কেবারে পারফেক্ট হয়েছে। এরপর আয়ুষ্মান উঠে গিয়ে শট দেখে কুসুমকে জানায়, কুসুমে এক্কেবারে দুর্দান্ত অভিনয় করেছে। 😱

এরপরে মেকআপ আর্টিস্টরা কুসুমের সমস্ত পোশাক, গহনা খুলতে যায় এবং সীঁথির সিঁদুর মুছতে যায়.! কিন্তু কুসুম তাদের বাধা দেয়, সে তার সীঁথির সিঁদুর মুছতে দেয় না। কুসুম বলে পৃথিবী যদি এদিক থেকে ওদিকও হয়ে যায়, তবুও আমি আমার এই সিঁদুর কাউকে মুছতে দেব না। 👀😱

So কি মনে হয়, কুসুম কি তাহলে এই শুটিংয়ের বিয়েকে সত্যিকারের বিয়ে ভেবে বসলো.? 🤔 তাহলে সে কি জানতো না, যে এটি আসলে কোন বিয়েই নয়.! সে যেহেতু গাঙ্গুলী গ্রুপের ব্র্যান্ড এম্বাসেডর, তাই এটা তার মিটিং এর একটা জাস্ট পার্ট মাত্র.? 🤔 অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋





