কাকই ও ঋতমের বিয়েটা যে অনেকদিন হয়ে গেল সেটা আমরা সবাই জানি। আর আমরা এটাও জানি, বিয়ের এতগুলো দিন হয়ে যাওয়ার পরেও ঋতম ও কাকই কখনো কাছাকাছিই আসেনি । একচুয়ালি বলা ভালো ঋতম কাকইকে কখনো তার কাছে আসতেই দেয়নি। কাকই যখনই তার কাছে যেতে চেয়েছে, তখনই ঋতম কোন না কোন বাহানা দেখিয়ে তার থেকে দূরে সরে গেছে। শুধু তাই নয়, কাকইকে যাতে ফেস করতে না হয়, সেই জন্য ঋতম প্রতিদিন কাজের বাহানায় রাতের বেলায় বাড়ি থেকে বেরিয়ে গেছে। 👀
আর আমরা দর্শকেরা ইতিমধ্যে এটা আন্দাজ করেছি যে, ঋতম আসলে একজন সমকামী। তাই সে বিয়েটা করেছে শুধুমাত্র সমাজের চোখে নিজে স্বচ্ছ থাকতে। 😱 তবে সেই স্বচ্ছ থাকাটা বোধহয় আর হলো না ঋতমের। কারণ এবার বিষয়টা চোখে পড়ে গেল স্বয়ং আরশির। 👀
আসলে কিছুক্ষণ আগে জি বাংলার এই “তুই আমার HERO” সিরিয়ালের নতুন একটা প্রোমো ড্রপ করা হয়েছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি আরশি, অরু ও শাক্য মিলে ঋতমকে না জানিয়েই তার ও কাকইয়ের ফুলশয্যার আয়োজন করে। কিন্তু সেটা দেখেই একেবারে তেলে বেগুনে জ্বলে উঠে ঋতম। 👀 সে রেগেমেগে বেরিয়ে যায় বাড়ি থেকে। 🤪
ব্যাপারটা আরশির মোটেও সুবিধের লাগেনা। তার মনে হয় ঋতমের নিশ্চয়ই বাইরে অন্য কোন মেয়ের সাথে সম্পর্ক রয়েছে.? সেই কথাটা সে শাক্যকে জানায় এবং সে ঋতমকে এক্কেবারে হাতেনাতে ধরার প্ল্যান করে.! 👍 সেইমতো আরশি ও শাক্য ঋতমকে পিছু করে তার ফ্ল্যাটে পৌঁছায়। আরশি সেখানে পৌঁছে ফ্ল্যাটের কি হোল দিয়ে ভেতরে দেখেই তো চমকে যায়। 👀 আরশি দেখতে পায় ফ্ল্যাটের ভেতরে একটা মেয়ে রয়েছে এবং সে কারো সাথে একটা নাচ করছে। 😱 সেটা দেখে আর অপেক্ষা করতে পারে না শাক্য ও আরশি।তারা দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়ে। কিন্তু ভিতরের দৃশ্য দেখেই তারা একেবারে চমকে যায়। 😜
So কি মনে হচ্ছে, সত্যিই কি ঋতমের অন্য কোন মেয়ের সাথে সম্পর্ক রয়েছে.? 🤔 নারীর বেশে থাকা ওই ব্যক্তিটি আদৌ কোন নারী তো.? 🤔 নাকি নারীর ছদ্মবেশের আড়ালে লুকিয়ে থাকা ওই ব্যক্তিটি আস্ত একটি পুরুষ.? 🤔 অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋





