‼️😱 ১৩ সপ্তাহ টানা টপার থাকার পর সিংহাসন হারালেও, অবশেষে নিজের রাজত্ব ফিরে পেল পরিণীতা.! 😱‼️

বাংলার সিরিয়াল প্রেমীদের জন্য TRP আপডেট মানে বরাবরই একটা আলাদা উত্তেজনা। প্রতি সপ্তাহে কে এগিয়ে থাকবে, কে পিছিয়ে পড়বে, সেই কৌতূহল থেকেই সবাই চোখ রাখে এই TRP রিপোর্টে। এবার (Week 35, 15+ Urban M+F) TRP রিপোর্টে এসেছে কিছু চমক। চলুন দেখে নেওয়া যাক, এই সপ্তাহের টপ ৫ বাংলা সিরিয়াল।

Thank you for reading this post, don't forget to subscribe!


সবার উপরে রয়েছে জি বাংলার “পরিণীতা” সিরিয়ালটি। এই সিরিয়ালটি 6.9 রেটিং পেয়ে প্রথম হয়েছে। এই সিরিয়ালটি কিন্তু একটা সময় টানা ১৩ সপ্তাহ বেঙ্গল টপার ছিল। গল্পের আবেগ, সম্পর্কের জট আর পারুলের জন্ম পরিচয়ের মতো চমকপ্রদ টুইস্টই কিন্তু ধরে রেখেছে দর্শকদের। 😱 অন্যদিকে 6.6 রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে স্টার জলসার “রাঙ্গামতি তীরন্দাজ” সিরিয়ালটি। 👀 তৃতীয় স্থানে রয়েছে স্টার জলসার সিরিয়াল “পরশুরাম আজকের নায়ক” এই সিরিয়ালটিও। এই সিরিয়ালটি 6.5 রেটিং পেয়েছে। 😍 চতুর্থ স্থানে রয়েছে জি বাংলার অন্যতম জনপ্রিয় এবং সবথেকে পুরনো “জগদ্ধাত্রী” সিরিয়ালটি। দীর্ঘদিন ধরে জনপ্রিয় এই ধারাবাহিকটি এই সপ্তাহেও 6.4 রেটিং নিয়ে নিজেকে প্রমাণ করেছে। 🥰 অন্যদিকে সমান রেটিং (6.4) নিয়ে যুগ্মভাবে জগদ্ধাত্রী সাথে চতুর্থ স্থানে রয়েছে ঐতিহাসিক সিরিয়াল “রাজরাজেশ্বরী রাণী ভবানী”। শক্তিশালী অভিনয় ও নিখুঁত প্রোডাকশন ডিজাইনই এই শো-কে আলাদা করেছে সবার থেকে। 🥰

পঞ্চম স্থানেও রয়েছে দুটি সিরিয়াল এবং দুটি সিরিয়ালই জি বাংলার। জি বাংলার “ফুলকি” ও “চিরদিনই তুমি যে আমার” সিরিয়াল দুটি 6.1 রেটিং হাসিল করেছে। 💞 তবে উল্লেখযোগ্য ভাবে “চিরদিনই তুমি যে আমার” সিরিয়ালটি থেকে একটু বেশিই আশা ছিল। কারণ কত সপ্তাহে আমরা দেখতে পেয়েছিলাম আর্য ও অপর্ণার সেই ঐতিহাসিক প্রপোজ পর্ব। ❤️


So এই সপ্তাহের TRP রিপোর্টে দেখা গেল, বৈচিত্র্যময় গল্পের সিরিয়ালই এগিয়ে রয়েছে। রোমান্স, ইতিহাস ও পারিবারিক কুটকাটালি সব ধরনের ঘরানাই দর্শকদের পছন্দের তালিকায় আছে। আগামী সপ্তাহে আবার নতুন লড়াই শুরু হবে, আর আমরা অপেক্ষা করব কে শীর্ষে যায় আর কে পিছিয়ে পড়ে। বাকি আগামী সপ্তাহে তোমরা কোন সিরিয়ালকে “বেঙ্গল টপার” হিসেবে দেখতে চাইছো.? 🤔 অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋

Leave a Comment

Latest Updates