তো বন্ধুগন কিছুক্ষণ আগেই জি বাংলার অন্যতম জনপ্রিয় “চিরদিনই তুমি যে আমার” সিরিয়ালের একটি নতুন প্রোমো ড্রপ করা হয়েছে। আর আমি সিওর তোমরা যারা ইতিমধ্যে প্রোমোটা দেখে নিয়েছো, তাদের এটা খুব একটা ভালো লাগবে না। 🥹 কারণ যে প্রোমোটা এসেছে, সেখানে কিন্তু অপর্ণা অসহায় এবং আর্যকে অপমানিত হতে হচ্ছে। 💔

তো প্রোমোর শুরুতেই আমরা দেখতে পাচ্ছি আর্য ও অপর্ণা একসাথে কথা বলছে। একচুয়ালি এটাকে কথা বলা কম, মান-অভিমানের পালা বেশি বলা চলে.! আমরা দেখতে পাচ্ছি অপর্না কাঁদতে কাঁদতে আর্যর জামার কলার ধরে বলছে, আপনি যাকে সারা জীবন আগলে রাখবে বলেছিলেন, তাকে অন্য কারো হয়ে যেতে দেবেন.? 🥹 তখন আর্য বলছে, না অপর্ণা, অন্য কারোর সাথে আমি তোমার বিয়ে হতে দেব না অপর্না.! আমি নিজে গিয়ে তোমার বাবার সাথে কথা বলবো। 😱
তার মানে এখানে একটা জিনিস তো পরিষ্কার, ঐ সতু ও সুমি হয় অপর্ণাকে বিয়ে করতে জোর করেছে, কিংবা ওই হোঁদল কুতকুতে ডাক্তারটার সাথে অপর্ণার বিয়ে ঠিক করে ফেলেছে.? আর তাই অপর্ণা বাধ্য হয়ে আর্যকে এই কথাগুলো বলছে। 💔

তো এরপর আমরা দেখতে পাই আর্য অপর্ণার বাবার সাথে কথা বলতে অপুর বাড়িতে যায়। কিন্তু আর্য অপর্ণার বাবা অর্থাৎ সতু বাবুকে কিছু বলবে তার আগেই সতু বাবু বলে, আমার মেয়েকে মুক্তি দিন স্যার.! একজন বাবা তার মেয়েকে আপনার কাছে ভিক্ষে চাইছে। 😱 স্বাভাবিকভাবেই সতু বাবুর মুখে এই কথা শুনেই চমকে যায় আর্য.! 👀💔
So এবার তোমরা বলো, তোমাদের কেমন লাগলো এই নতুন প্রোমো.? 🤔 আর তোমাদেরও কি মনে হচ্ছে, সতু ও সুমি জোর করেই বোধহয় অপর্ণার বিয়ে ঠিক করে ফেলেছে.? 🤔 আর হ্যাঁ, আর্যর সাথে যেটা হচ্ছে, যেটা করছে ওই নেমকহারাম, অকৃতজ্ঞ সতু ও সুমি, সেই বিষয়েই বা তোমাদের কি বক্তব্য.? 🤔 অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋





