‼️🥹 মীরার কাছে হাত জোড়ো করেও হলো না কোন কাজ। শেষ পর্যন্ত দেবদূতের মত এগিয়ে এলো আর্য.! 😱‼️

এই মুহূর্তে সম্প্রচারিত হওয়া জি বাংলার সিরিয়াল গুলোর মধ্যে “চিরদিনই তুমি যে আমার” সিরিয়ালটি দর্শকদের মধ্যে অন্যতম জনপ্রিয় একটি সিরিয়াল। সম্প্রতি এই সিরিয়ালে ঘটে গেছে এমন একটি ঘটনা, যার ফলে হার্ট অ্যাটাক হয় অপর্ণার বাবা সতীনাথ বাবুর। 🥹 ডাক্তার জানিয়ে দেয় রাতের মধ্যেই সতীনাথ বাবুর হার্টের অপারেশন করতে হবে। আর তার জন্য লাগবে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা। 😱

Thank you for reading this post, don't forget to subscribe!

ডাক্তারের মুখে এই কথা শুনেই চমকে যায় অপর্না। কারণ একসাথে এতগুলো টাকা তাকে জোগাড় করতে হবে, তাও আবার এক রাতের মধ্যেই। 👀 তারপরই তার মাথায় আসে তার কোম্পানির ইনসিওরেন্সের টাকার কথা। কিন্তু সেই টাকা তাকে নিতে হলে সবার আগে মীরার অ্যাপ্রুভালের প্রয়োজন। তাই অপু আর দেরি না করে মীরাকে ফোন করে। কিন্তু মীরা অপুর তাকে অপমান করার কথা এবং সে যে অপুর বাবাকে অপুর নামে উল্টোপাল্টা বলে এসেছে সেই কথা চিন্তা করে ফোনটাই রিসিভ করে না। 🥹 এরপর অপর্ণা আর দেরি না করে সোজা হাজির হয়ে যায় মীরার বাড়িতে। কিন্তু মীরাকে হাজার ডাকা সত্বেও, সে দরজা খোলা তো দূর, কোন সাড়া পর্যন্ত দেয় না। অপু তখন বুঝতে পেরে যায়, যে মীরা ইচ্ছে করেই প্রতিশোধ নিতেই এমনটা করছে। 🥹

ওদিকে রুম্পা আর্যকে সমস্তটা জানিয়ে দেয়। ফলে আর্য আর দেরি না করেই সোজা ছুটে আসে হাসপাতালে। আর হাসপাতালের মালিকের সাথে কথা বলে সমস্ত টাকা পেমেন্ট করে তাড়াতাড়ি অপারেশনের ব্যবস্থা করে সতীনাথ বাবুর। কিন্তু আর্য হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়ে দেয়, এই টাকার ব্যাপারে তারা যেন এখন কাউকে কিছু না জানায়। সে সময় মতো সবটা তাদেরকে বলে দেবে। 😱

এদিকে আমরা দেখতে পাই অপু কোন কিছু করতে না পেরে হার মেনে একেবারে অসহায় অবস্থায় ফিরে আসে হাসপাতালে। সে টাকা জোগাড় করতে না পারার জন্য ক্ষমা চায় হাসপাতালে এসে।কিন্তু ডাক্তার হিন্দল মিত্র তাকে জানায় যে, তার বাবার অপারেশন হয়ে গেছে। 😱 এই কথা শুনে অপর্না খুশি তো হয়, কিন্তু সে বুঝতে পারে না, কে তার এতো বড় উপকারটা করলো.? 🤔

So অপর্ণা যখন জানতে পারবে, আর্য তার বাবার অপারেশন করতে টাকা দিয়ে সাহায্য করেছে, তখন কি সে ভুল বুঝবে আর্যকে.? 🤔 নাকি এই অসময়ে তাদের পাশে থাকার জন্য, সে সারা জীবন কৃতজ্ঞ থাকবে আর্যর কাছে.? 🤔 তোমাদের কি মনে হচ্ছে, অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋

Leave a Comment

Latest Updates