ফুলকি সিরিয়ালের নাটকীয় মোড় – “ফুলকির মৃত্যুর খবরে সক্রিয় প্রত্যাবর্তন ছোট রাণীর.! 😱 26 September Episode

জি বাংলার একটি অন্যতম জনপ্রিয় সিরিয়াল হচ্ছে “ফুলকি”। এটি এই মুহূর্তে জি বাংলার দ্বিতীয় সবথেকে পুরনো এবং জনপ্রিয় সিরিয়াল। ইতিমধ্যেই এই সিরিয়ালটি ৮০০ এপিসোড পার করে ফেলেছে.! কিন্তু তাসত্ত্বেও এর জনপ্রিয়তায় একটুও ভাটা পড়েনি। 😱

সম্প্রতি এই সিরিয়ালে ঘটে গেছে এমন একটি ঘটনা, যার ফলে পাল্টে গেছে এই সিরিয়ালের পুরো সমীকরণই। আসলে গত পর্বে আমরা দেখেছি রুদ্র এবং তার বোন রিকি মিলে ফুলকিকে জ্যান্ত কবর দিয়ে দেয়। 👀 আসলে ফুলকি একটা ফাঁদ পেতে রুদ্ররূপ সান্যালকে ধরতে তার বোন রিকি অর্থাৎ মা অভয়েশ্বরীর আশ্রমে কাজের মাসি সেজে যায়। কিন্তু ফুলকি জানতই না, এটা আসলে তার পাতা কোন ফাঁদ নয়.! এই ফাঁদ আসলে অনেক আগেই রুদ্ররূপ সান্যালই তার জন্য পেতে রেখেছে। 😱 ফলে ফুলকি শিকার করতে গিয়ে নিজেই রুদ্রের শিকার হয়ে যায়। 🥹

তবে মা কালী যে বরাবর ফুলকির সহায় থাকেন, সেটা বোধহয় রুদ্র ভুলেই গিয়েছিল। কারণ এবারেও তাকে সঠিক মুহূর্তে কবর খুঁড়ে বাঁচিয়ে নেয় অরণ্য। 😱 এরপর সে ফুলকির জ্ঞান ফিরিয়ে ফুলকিকে সুস্থ করে সেখান থেকে বের করে নিয়ে যায়। তারপর ফুলকি সমস্ত ঘটনাটা অংশুমানকে ফোন করে জানায়। 👍 অংশুমান ফুলকিকে এখনই তার বাড়ি নবাবগঞ্জে ফিরতে বারণ করে। অংশুমান ফুলকিকে এটা বোঝায়, যেহেতু রুদ্রের হিসাব অনুযায়ী সে এখন মৃত, তাই ফুলকিকে এই সুযোগটাকেই কাজে লাগাতে হবে। সেই মতোই ফুলকিকে নিয়ে অরণ্য তার নিজের বাড়িতে চলে যায়। 😱 আর অংশুমান এদিকে ঐ আশ্রমে রেইড করে রুদ্রকে ধরার প্রশেসে লেগে পড়ে। 👍

এদিকে স্বাভাবিকভাবেই ফুলকির কোন খোঁজ খবর না পাওয়া গেলে সবাই চিন্তা করা শুরু করে.! আর সেই চিন্তা থেকে বাদ থাকেনা রাজমহলে ফুলকির দাদা, ননদ ও কাকুও.! কিন্তু সেই সময়ই হঠাৎ করেই আমরা দেখতে পাই স্বয়ং ছোট রাণী জেল থেকে ছাড়া পেয়ে হাজির হয়েছে রাজমহলে। 😱

So এটা দেখার পরে স্বাভাবিকভাবে একটা প্রশ্নই মাথায় আসে.? সেটা হচ্ছে, রুদ্র কি তাহলে ইতিমধ্যেই ছোট রানীকে জানিয়ে দিয়েছে, যে ফুলকি আর বেঁচে নেই.? আর যেহেতু ফুলকি বেঁচে নেই, তাই ছোট রানী এবং রুদ্র দুজনেরই প্রতিপক্ষ কিন্তু আর কেউ নেই.! আর সেই কারণেই ছোট রানী জামিন নিয়ে আবার হাজির হয়েছে তার পুরনো সাম্রাজ্য পুনরুদ্ধার করতে.? 🤔🤔 বাকি তোমাদের কি মনে হচ্ছে, অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋

Thank you for reading this post, don't forget to subscribe!

Leave a Comment

Latest Updates