রোমান্টিক স্বপ্ন ভেঙে চুরমার! TRP তালিকায় পিছিয়ে পড়তেই কি গল্পে জোর করে ঢোকানো হলো অবিশ্বাস ও কুটকাচালি? — প্রশ্ন দর্শক মহলের 🤔

‎জি বাংলার অন্যতম জনপ্রিয় “চিরদিনই তুমি যে আমার” সিরিয়ালটি যখন থেকে শুরু হয়েছিল, তখন থেকেই দর্শকের মন যেমন জয় করেছিল.! ঠিক তেমনি TRP তালিকাতেও একতরফা স্লট লিড করে এসেছিলো.! 👍 কিন্তু এইসবের মাঝেই ঘটে যায় অনেক কিছু ঘটনা এবং শেষ পর্যন্ত পরিবর্তন হয় সিরিয়ালের নায়িকা। 👀 তারপরেও প্রায় সবকিছু ঠিকই চলছিল.! কিন্তু হঠাৎ করেই বিগত ২-৩ সপ্তাহ ধরে এই সিরিয়ালটি পিছিয়ে পড়েছে TRP তালিকায়। এমনকি খুইয়েছে তার স্লটও। 😱

‎আর এরই মাঝেই আমরা হঠাৎ করে দেখতে পাচ্ছি, যে বিয়েটা তো ভালোই ভালোই হয়ে যায় আর্য এবং অপর্ণার.! কিন্তু বিয়ের পরেই তাদের সম্পর্কে ধরে ফাটল.! 💔 যেই অপর্না জীবনে কখনো আর্যকে অবিশ্বাস করেনি, সেই অপর্নাই অবিশ্বাস করে বসে আর্যকে.! আর যে আর্য জীবনে কোনদিনও অপর্নার গাড়িতে তার পাশে বসলে সিট বেল্ট লাগাতে ভুলেনি, সেই আর্যই সেই ভুলটাই করে বসে। 🥹

‎দর্শক যদিও এই ব্যাপারটাকে পজিটিভ ভাবেই নিয়েছিল। কারণ একটা স্বামী-স্ত্রীর সম্পর্কের মধ্যে এই ভুল বোঝাবুঝি গুলি তো থাকবেই.! কারণ তারা জানে যদি ভুল বোঝাবুঝি বা ঝামেলা না থাকে, তাহলে সেই সম্পর্ক কোনভাবেই কিন্তু স্ট্রং হয় না.!  কিন্তু আজকের প্রিক্যাপে দেখা গেল এমন একটি ঘটনা, যার ফলে কিন্তু সিঁদুরে মেঘ দেখা শুরু করেছে সেই দর্শকমহলই.! 

‎আসলে গতকালের এপিসোডে আমরা দেখেছিলাম মীরা মেঘরাজকে আর্যর হাত থেকে বাঁচিয়ে তাকে নিজের মতো করে চালনা করার চেষ্টা করে.! কিন্তু মেঘরাজ উল্টে মীরাকেই মেরে অজ্ঞান করে দেয়। 👍 শুধু তাই নয়, এরপরে সে কায়দা করে আর্যকে মীরার বাড়িতে ডেকে পাঠায়.! এরপর আর্য যখন মীরার বাড়িতে এসে হাজির হয়, তখন সে আবার অপর্নাকে জানিয়ে দেয় যে আর্য মীরার সাথে সময় কাটাচ্ছে.! 👀

‎ওদিকে আর্য যখন মীরাকে অজ্ঞান অবস্থায় দেখে, তখন সে স্বাভাবিকভাবেই তার জ্ঞান ফেরানোর চেষ্টা করে.! কিন্তু মেঘরাজ তখন পেছন থেকে আর্যর মাথায় মেরে তাকেও অজ্ঞান করে দেয়। 😱

‎স্বাভাবিকভাবেই এটা দেখেই দর্শকমহলে প্রশ্ন ওঠা শুরু হয়ে গেছে, যে এবার কি তাহলে সত্যি সত্যি আবারও একবার আর্যকে ভুল বুঝবে অপর্ণা.? 🤔 সে কি ভাববে, যে আর্য তাকে মিথ্যে বলে মীরার সাথে সময় কাটাতে গিয়েছে.? 🤔 কারণ অপর্ণা যেহেতু খবরটা পেয়েছে, তাই সে কিন্তু যাচাই করতে মীরার বাড়িতে আসবেই আসবে.! 👀 আর সেখানে এসে সে যদি আর্য এবং মীরাকে আপত্তিকর অবস্থায় দেখে তাহলে তো হয়েই গেল.! 😱

‎অন্যদিকে হঠাৎ করে এই সিরিয়ালেটিতে এমন একটি মোড় চলে আসায় দর্শকেরা মনে করছে, যে এটি করা হয়েছে শুধুমাত্র টিভিতে সিরিয়াল দেখা মা-কাকিমা-জ্যেঠিমাদের জন্যই.! কারণ তারা মনে করছে টিভির ঐ মা-কাকিমা-জ্যেঠিমা টাইপের দর্শকেরা এইরকম কুটকাচালি, স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি এবং পরকীয়া টাইপের কনটেন্টই দেখতে বেশি পছন্দ করে.! 🤨 সুতরাং তাদেরকে খুশি করতে পারা মানেই কিন্তু TRP-তে আবারও বাজিমাত করা.! আর কথাটা অপ্রিয় হলেও কিন্তু সত্যি, যে দিনের শেষে কিন্তু TRP-টাই ম্যাটার করে.! 🥹

‎So এই বিষয়ে তোমাদের কি মতামত.? 🤔 তোমাদের কি মনে হচ্ছে, এইরকম রোমান্টিক একটা সিরিয়ালে হঠাৎ করে এইরকম একটা ট্র্যাক ঢোকানোর মানেটাই বা কি.? 🤔 অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋

Thank you for reading this post, don't forget to subscribe!

Leave a Comment

Latest Updates