নতুন শুরু হওয়া জি বাংলার সিরিয়ালগুলোর মধ্যে “তারে ধরে ধরে মনে করি” সিরিয়ালটি শুরু থেকেই দর্শকদের মধ্যে জায়গা করে নিয়েছে। তার অন্যতম প্রধান কারণ হচ্ছে অবশ্যই টেলি কুইন পল্লবী শর্মার আবারো প্রায় এক বছর পর কাম ব্যাক এবং অবশ্যই সিরিয়ালটির ইউনিক প্রেজেন্টেশন এবং স্টোরি ট্রেলিং। 👍
তো সম্প্রতি এই সিরিয়ালে ঘটে গেল এমন একটি ঘটনা, যার ফলে সম্পূর্ণরূপে ঘুরে গেল গল্পের মোড়। 👀 আসলে কিছুদিন আগেই আমরা দেখেছিলাম অদ্বিতীয়ার বয়ফ্রেন্ড পুলস্ত্য অদ্বিতীয়াকে মারার চেষ্টা করে। কিন্তু ভাগ্যের পরিহাসে সে বেঁচে যায় এবং তাকে উদ্ধার করে গোরা। 😱 এরপর গোরা তাকে হাসপাতালে নিয়ে যায় এবং যখন সে অদ্বিতীয়া অর্থাৎ দিতির বেঁচে থাকার খবর তাদের বাড়িতে জানাতে যায়, তখন সে বুঝতে পারে “ডাল মে তো জরুর কুচ কালা হে”। 👍 তার ওপর রাতের বেলায় যখন দিতি ওপর গুন্ডারা অ্যাটাক করে , তখন গোরার কাছে সমস্তটা পরিষ্কার হয়ে যায়। 👀
তাই সে ঠিক করে যেহেতু দিতিকে তার স্ত্রী রূপের মতোই দেখতে, সেহেতু সে দিতিকে বাঁচাতে তার স্ত্রী রূপ সাজিয়েই তার বাড়িতে নিয়ে যাবে। 😱 সেই মতোই গোরা দিতিকে তার স্ত্রী রূপ সাজিয়ে নিয়ে গেলে তার বাড়ির লোক রুপ ফিরে এসেছে ভেবে খুব খুশি হয়। তাছাড়া যেহেতু দিতির এই মুহূর্তে কিছুই মনে নেই, তাই গোরার ক্ষেত্রে বিষয়টা আরো সহজ হয়ে যায়। 👍
কিন্তু এদিকে পুলস্ত্য ও দিতির বোন যখন হাসপাতালে দিতিকে নিতে আসে, তখন গোরার কথামতো তার ডাক্তার বন্ধুটি তাদের জানিয়ে দেয় দিতি নিজেই বন্ডে সই করে এখান থেকে চলে গেছে। 😜 কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে পুলস্ত্য সেটা আবার কিছুতেই মানতে পারে না। সে নিশ্চিত হয়ে যায়, যে গোরাই দিতিকে এখান থেকে সরিয়ে দিয়েছে। 😱
ওদিকে প্রিক্যাপে তো আবার আমরা দেখতে পাচ্ছি, যে পুলস্ত্য ঐ ডাক্তারের কথায় সন্তুষ্ট না হয়ে গোরাকে ফোন করে.! ওদিকে গোরা অবশ্য আগে থেকেই পুলস্ত্যের ফোনের জন্য তৈরি হয়েই ছিল। 👍
So বুঝতেই তো পারছো, গল্পটা এখন ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে.! 👀 তো কি মনে হচ্ছে, পুলস্ত্য কি বুঝতে পেরে যাবে, যে গোরা দিতিকে তার স্ত্রী রূপ সাজিয়ে তাদের বাড়িতে রেখেছে.? 🤔 অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋
তারে ধরি ধরি মনে করি-তে ভয়ংকর টুইস্ট.! রূপ সাজিয়ে দিতিকে নিজের বাড়িতে আনল গোরা.! গোরার এই চাল কি ধরে ফেলবে পুলস্ত্য.?
- Publish By:
- Amit Barik
- No Comments
- Share
Latest Updates

Bangla Serial
Amit Barik
May 25, 2026
No Comments

Bangla Serial
Amit Barik
May 23, 2026
No Comments

TRP Update
Amit Barik
May 21, 2026
No Comments

Bangla Serial
Amit Barik
May 19, 2026
No Comments
