জি বাংলার অন্যতম জনপ্রিয় “জোয়ার ভাঁটা” সিরিয়ালে আমরা ইতিমধ্যেই দেখেছি যে বিতানেট খুনের ভিডিওটা সামনে চলে আসায় ঋষিকে গ্রেপ্তার করে পুলিশ.! 👍 স্বাভাবিকভাবে এর ফলে চিন্তায় পড়ে যায় ব্যানার্জি পরিবারের সবাই এবং অবশ্যই সাথে উজিও। 👀
কিন্তু খেলা তখন জমে যায়, যখন নিশা এটা জানতে পারে, যে জিৎ বসু জানতে পেরে গেছে ঋষির হাতে যে খুন হয়েছিল তার নাম বিতান মিত্র এবং তার বাবার নাম হরিপ্রসাদ মিত্র। 😱 যদিও বরাবরের মতো নিশা রাইটারের কৃপায় অনায়াসে ঘোল খাইয়ে দেয় জিৎ বসুকে.! 😜 মানে বোকা পুলিশ আজকের দিনে বসেও বিতানের পরিবারের লোকের একটা ছবিও জোগাড় করতে পারেনি.! অথচ আজকের দিনে যে কেউ যখন খুশি ভোটার লিস্ট থেকে সহজেই ছবি-নাম-ঠিকানা বের করে ফেলতে পারে.! 👀
যাইহোক এইসবের মাঝে ওদিকে উজি আবার একটা গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে। উজি জানতে পেরে যায় যে মেসো এবং শঙ্খ মিলে ঋষিকে ঠকিয়ে অন্য জায়গায় মাল পাচার করে.! 😱 কিন্তু সেই মাল তারা কি কারনে অন্য জায়গায় সরিয়ে দেয়, সেটা কিন্তু সে বুঝতে পারে না.! 🤔
অবশ্য উল্টো দিকে মনে হচ্ছে শঙ্খও আবার এটা জানতে পেরে যায়, যে উজি ও নিশা হচ্ছে বিতানের দুই বোন.! 👀 একচুয়ালি প্রিক্যাপ দেখে তো তেমনি মনে হচ্ছে.! প্রিক্যাপে আমরা দেখতে পাচ্ছি নিশা উজিকে বলছে, যে ঋষিকে শাস্তি দিতে নিশা প্রয়োজন পড়লে নিজের নাম-পরিচয় সামনে আনতেও রাজি.! ঠিক তখনই আমরা দেখতে পাই শঙ্খ আড়াল থেকে তাদের সেই কথোপকথন শুনে নেয়.! 😱 যদিও বোঝা সম্ভব না, শঙ্খ ঠিক কতটা এবং কি শুনতে পেয়েছে.? 🤔 কিন্তু যদি শঙ্খ সত্যি সবটা শুনতে পেয়ে যায়, তাহলে খেলা কিন্তু জমে এবার ক্ষীর হয়ে যাবে.! 😜
উজি যেমন জেনে গেল শঙ্খ ও মেসোর গোপন খেলা, তেমনি শঙ্খও জেনে গেল উজি ও নিশার আসল পরিচয়—দর্শকদের মনে একটাই প্রশ্ন, কে করবে বাজিমাত? 🤔
- Publish By:
- Amit Barik
- No Comments
- Share
Latest Updates

Bangla Serial
Amit Barik
May 25, 2026
No Comments

Bangla Serial
Amit Barik
May 23, 2026
No Comments

TRP Update
Amit Barik
May 21, 2026
No Comments

Bangla Serial
Amit Barik
May 19, 2026
No Comments
