জি বাংলার অন্যতম জনপ্রিয় “পরিণীতা” সিরিয়ালে পিসিমণির প্রাক্তন প্রেমিক সমরেশ পিসিমণির আইবুড়ো ভাতের দিন ফিরে আসায় খেলা যে পুরো জমে গেছে, সেটা বোধহয় আর না বললেও চলে.! 👀 কারণ সমরেশ শুধুমাত্র ফিরে আসেনি, সে আসার সাথে সাথেই পিসিমণির ওপরে তার জাদু চালানোও শুরু করে দিয়েছে। 😱
Thank you for reading this post, don't forget to subscribe!সাম্প্রতিক এপিসোডে আমরা দেখেছিলাম শিরিন ১০ লাখ টাকার বিনিময়ে পিসিমণির প্রাক্তন প্রেমিক সমরেশকে নিয়ে আসে পিসিমণির বিয়ে ভাঙার জন্য। এরপর সমরেশ যখন বসু বাড়িতে উপস্থিত হয় এবং নাটক শুরু করে, যে তুমি বিয়ে করছো পৌষালী, কিন্তু আমি তো তোমাকে ভালোবেসে এখনো বিয়ে করিনি.! তখন স্বাভাবিকভাবেই পিসিমণি দুর্বল হয়ে পড়ে। 🥲 তার ওপর ওই সমরেশ পিসিমণিকে ফোন করে আবার তার সাথে দেখা করতেও বলে। 👀
এদিকে পারুল বুঝতে পেরে যায় যে ডাল ম্যা তো জরুর কুছ কালা হে.? ফলে সে রায়ানের সাথে মিলে প্রথমে পিসিমণিকে ওই সমরেশের সাথে দেখা করতে পাঠায় এবং তারপর তারাও ওই সমরেশকে ফলো করা শুরু করে। 😱 কিন্তু সেই খবরটা আবার রায়ানের মা জানিয়ে দেয় শিরিনকে। 👀
ওদিকে পিসিমণি সমরেশের সাথে দেখা করতে গেলে, সমরেশ পিসিমণিকে তার কুমিরের কান্নার জলে পুরোপুরি ভিজিয়ে দেয়। ফলে পিসিমণি কি করবে বুঝতে না পেরে দোটানায় পড়ে যায়। 🥲
এদিকে প্রিক্যাপে আবার দেখতে পাচ্ছি পিসিমণি হাসিমুখেই গায়ে হলুদের অনুষ্ঠানে যোগ দেয়.! স্বাভাবিকভাবে বাড়ির সবাইও খুশিমনে সেই অনুষ্ঠানের আয়োজন করে। কিন্তু এরই মাঝেই হঠাৎ করে সেখানে এসে হাজির হয় সমরেশ। তার হাতে থাকে একটি বোতল। যেটি দেখে যেকোনো লোক সন্দেহ করবে যে এই বোতলে অ্যাসিড জাতীয় কিছু একটা রয়েছে.! 👀 সমরেশ কোন কথা না বলেই সবাইকে ঠেলে সোজা হাজির হয় পিসিমণির কাছে এবং তার হাতের ওই বোতল থেকে ওই অ্যাসিড জাতীয় পদার্থটি পিসিমণির মুখে ঢালতে যায়.! 😱
So পিসিমণির হাসিমুখে গায়ে হলুদে বসা দেখে অন্তত এটা বলা যায়, যে পিসিমণি সমস্ত পিছুটান ফেলেই এই বিয়েটা করার সিদ্ধান্ত নিয়েছে.! স্বাভাবিকভাবেই সেটা কিছুতেই মেনে নিতে পারেনি সমরেশ.! তবে আমি সিওর যে ওই বোতলে অ্যাসিড নেই.! সমরেশ এত বড় বোকামিটা করবে না.! 👀 বাকি তোমাদের কি মনে হচ্ছে, অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋




