Week 38 TRP: পরিণীতার দাপটে জি বাংলার সর্বাত্মক জয়, স্টার জলসার মুখ রক্ষা করল একমাত্র রানী ভবানী। 😱

বাংলা টেলিভিশনের TRP লড়াই প্রতি সপ্তাহেই বদলাচ্ছে। কোন সিরিয়াল এগিয়ে যাচ্ছে আর কোনটা পিছিয়ে পড়ছে, সেই নিয়ে দর্শকের মধ্যে উত্তেজনা তুঙ্গে। এবারও Week 38-এর রিপোর্টে দারুণ চমক পাওয়া গেল। চলুন দেখে নেওয়া যাক এই সপ্তাহে কোন সিরিয়ালগুলো TRP চার্টে শীর্ষে রয়েছে। 👍

Thank you for reading this post, don't forget to subscribe!



★ TRP Topper of the Week – Parineeta 👑

এই সপ্তাহের একক টপার হয়েছে জি বাংলার পরিণীতা। 6.5 রেটিং নিয়ে সিরিয়ালটি Week 38-এর Bengali TRP Chart-এ প্রথম স্থানে রয়েছে। গত সপ্তাহে “পরশুরাম”-এর সঙ্গে যুগ্মভাবে টপার ছিল, কিন্তু এবার “পরিণীতা” এককভাবে এগিয়ে গেছে। 😱

★ 2nd Position – Poroshuram

স্টার জলসার পরশুরাম 5.9 রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে প্রথম স্থানে থাকলেও এই সপ্তাহে সামান্য পিছিয়ে গেছে। তবে দর্শকের কাছে সিরিয়ালটির জনপ্রিয়তা এখনো অটুট। 🥰

★ 3rd Position – Jagaddhatri, Phulki & Rajrajeshwari Rani Bhabani

গত সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও কিন্তু তৃতীয় স্থানের লড়াই রয়েছে একই রকম জমজমাট। এই সপ্তাহেও তৃতীয় স্থানে রয়েছে তিনটি সিরিয়াল। তিনটি জনপ্রিয় সিরিয়ালই সমান 5.8 রেটিং পেয়েছে। জি বাংলা থেকে রয়েছে দুটি সিরিয়াল জগদ্ধাত্রী এবং ফুলকি। অন্যদিকে স্টার জলসা থেকে রয়েছে রাজরাজেশ্বরী রানী ভবানী। তিন ঘরানার তিনটি সিরিয়াল একসাথে এই স্থানে থাকা সত্যিই অবাক করার মতো। 😍

★ 4th Position – Chirodini Tumi Je Amar, Rangamati Teerondaj & Amader Dadamoni

এই সপ্তাহে চতুর্থ স্থানে লড়াইটাও কিন্তু বেশ জমে গেছে। এবার চতুর্থ স্থানেও রয়েছে তিনটি সিরিয়াল। প্রত্যেকটি 5.7 রেটিং পেয়েছে। এখানেও জি বাংলা থেকে রয়েছে দুটি সিরিয়াল, চিরদিনই তুমি যে আমার এবং আমাদের দাদামণি। আর অন্যটি অবশ্যই স্টার জলসার রাঙ্গামতি তীরন্দাজ। এগুলো একসাথে থাকার ফলে এই সপ্তাহের TRP Chart আরও প্রতিযোগিতামূলক হয়েছে। 😋

★ 5th Position – Jowar Bhanta

এবারে পঞ্চম স্থান অধিকার করেছে জি বাংলার নতুন সিরিয়াল জোয়ার ভাঁটা। মাত্র ২ সপ্তাহ আগে শুরু হওয়া এই সিরিয়ালটি তার তৃতীয় সপ্তাহেই 5.6 রেটিং নিয়ে প্রথমবারের মতো টপ ফাইভে ঢুকে পড়েছে। দর্শকের আগ্রহ প্রমাণ করছে যে গল্পটা ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে। 😱

★ এবার দেখে নিন এই সপ্তাহের সম্পূর্ণ TRP তালিকাটি: 👇

#EsoSerialDekhiExclusive‼️
#TRPUpdate🔸
#FullList | Week 38
15+ Urban M+F

5:30 PM – Bhole Baba 2.6 | Kusum 3.6
6:00 PM – Compass 3.6 | Tui Amar Hero 4.4
6:30 PM – Lokkhi Jhapi 4.8 | Chirodini Tumi Je Amar 5.7
7:00 PM – Kotha 4.8 | Jagaddhatri 5.8
7:30 PM – Rangamati Teerondaj 5.7 | Phulki 5.8
8:00 PM – Poroshuram 5.9 | Parineeta 6.5 👑
8:30 PM – Rajrajeshwari Rani Bhabani 5.8 | Amader Dadamoni 5.7
9:00 PM – Chirosokha 5.2 | Jowar Bhanta 5.6

9:30 – Anurager Chhowa + Grihoprobesh (15 min) 4.3
10:15 – Grihoprobesh (15 min) + Shubho Bibaho 2.8

45 min – Kone Dekha Alo 4.3 | Anandi 2.8
11:00 PM – Kusum [R] 2.0 | Lokkhi Jhapi [R] 1.3




Week 38-এর Bengali Serial TRP Chart বাঙালি দর্শকদের দেখিয়ে দিল কিন্তু একটি নতুন চমক। এই সপ্তাহে বিকেল 5:30 থেকে শুরু করে রাত 11:00 টা, প্রত্যেকটা স্লটেই কিন্তু দাপট দেখালো জি বাংলা। 👀 শুধুমাত্র 8:30 এর স্লট ছাড়া (যদিও এই স্লটটি তারা মাত্র 0.1 গ্যাপেই হারিয়েছে) বাকি সবকটা স্লটই কিন্তু নিজেদের দখলে রাখল তারা। 😱 তেমনি পরিণীতাও কিন্তু তার প্রতিপক্ষ পরশুরামকে কয়েক যোজন পিছনে ফেলে হয়ে গেল এককভাবে এবারের বেঙ্গল টপার। 👑 আর অবশ্যই এখানে বলতে হবে নতুন সিরিয়াল “জোয়ার ভাঁটা”র কথা। যেটি শুরু হওয়ার মাত্র তৃতীয় সপ্তাহেই প্রতিপক্ষকে ধূলিসাৎ করে পঞ্চম স্থানে উঠে এলো। 👀👍

Leave a Comment

Latest Updates