Week 41-এর TRP তালিকাতেও বাজিমাত জি বাংলার – আবারও শীর্ষে “পরিণীতা”। দুরন্ত কাম ব্যাক করলো “কনে দেখা আলো”-ও। 😱

বাংলার টেলিভিশন দুনিয়ার TRP চার্ট মানেই এক নতুন লড়াই। প্রতি সপ্তাহে এই লিস্ট বদলে যায় দর্শকের ভালো লাগা আর গল্পের ওঠাপড়ার সঙ্গে সঙ্গে। কেউ জেতে, কেউ হারে — কিন্তু সবাই চেষ্টায় থাকে দর্শকের মন জয় করার। এবারও তার ব্যতিক্রম নয়। কালীপুজো, দেওয়ালি আর ভাইফোঁটার ছুটির কারণে চার দিন দেরিতে প্রকাশিত হয়েছে এই সপ্তাহের রিপোর্ট, কিন্তু ফলাফল দেখে বোঝাই যাচ্ছে, অপেক্ষাটা বেশ সার্থক ছিল।

চলুন দেখে নেওয়া যাক Week 41-এর Bengali TRP Chart-এ কোন কোন সিরিয়াল নিজেদের জায়গা করে নিল শীর্ষ পাঁচে।


★ TRP Topper of the Week – “পরিণীতা” 👑

জি বাংলার মেগা হিট সিরিয়াল “পরিণীতা” এবারও নিজের রাজত্ব বজায় রাখল। গত সপ্তাহের 6.9 থেকে এক লাফে 7.5 — মানে একেবারে বিস্ফোরক রেটিং নিয়ে ফের বেঙ্গল টপারে স্থান পাকা করল এই সিরিয়ালটি। ধারাবাহিকভাবে টপ ফাইভে থাকা “পরিণীতা” এখন কার্যত TRP চার্টের রানী।


★ 2nd Position – “জগদ্ধাত্রী” 💥

দ্বিতীয় স্থানে রয়েছে জি বাংলার আরেক জনপ্রিয় সিরিয়াল “জগদ্ধাত্রী”। আগের সপ্তাহে 6.3 রেটিং নিয়ে চতুর্থ স্থানে ছিল, আর এই সপ্তাহে 6.7 TRP নিয়ে সরাসরি দ্বিতীয় স্থানে উঠে এসেছে। “ও মোর দরদিয়া”-র প্রতিযোগিতা থাকা সত্ত্বেও এই সিরিয়াল তার অবস্থান ফের মজবুত করেছে।


★ 3rd Position – “চিরদিনই তুমি যে আমার” 🌟

এই সপ্তাহের তৃতীয় স্থানে রয়েছে সেই সিরিয়াল, যেটা গত কয়েক সপ্তাহ ধরে একের পর এক রেকর্ড ভাঙছে — “চিরদিনই তুমি যে আমার”। 213 এপিসোড পরে প্রথমবার বেঙ্গল টপার হওয়ার পরও এই সিরিয়াল থেমে থাকেনি। এখনো 6.5 রেটিং ধরে রেখে শীর্ষ তিনে অবস্থান করছে। ধারাবাহিক পারফরম্যান্সে এটা এখন জি বাংলার সবচেয়ে কনসিস্টেন্ট শো গুলির একটি।


★ 4th Position – “ফুলকি” / “পরশুরাম” 🎯

চতুর্থ স্থানে রয়েছে একসাথে দুটি হেভিওয়েট সিরিয়াল — “ফুলকি” এবং “পরশুরাম”। দুটোরই রেটিং 6.4, অর্থাৎ গলা গলায় লড়াই। জি বাংলা বনাম স্টার জলসার এই ৭:৩০ ও ৮:০০ স্লটের প্রতিদ্বন্দ্বিতা এখন বাঙালি দর্শকদের কাছে সবচেয়ে উপভোগ্য জায়গা।


★ 5th Position – “আমাদের দাদামণি” 😍

সবচেয়ে বড় চমক এই সপ্তাহের — “আমাদের দাদামণি”। প্রত্যেক সপ্তাহে জোরদার টক্কর দেওয়ার পর আবারো একবার “রাজরাজেশ্বরী রানী ভবানী”কে হারিয়ে স্লট লিড করল এই সিরিয়ালটি। জি বাংলার একের পর এক হিট সিরিয়ালের ভিড়েও “দাদামণি” নিজের জায়গা প্রমাণ করেছে 6.2 রেটিং নিয়ে।

আর ওদিকে রাতের স্লটেও বদলে গেছে সমীকরণ। রাত ৯:০০ টার স্লটে “চিরসখা”-কে চিরতরে হারিয়ে এই সপ্তাহেও নিজের জায়গা ধরে রাখলো “জোয়ার ভাঁটা”। 👍 শুধু তাই নয় রাত ৯:৩০ এর স্লটেও এই সপ্তাহে ঘুরে গেছে খেলা। যেই “অনুরাগের ছোঁয়া” এবং “গৃহপ্রবেশ” মিলে গত কয়েক সপ্তাহ ধরে “কনে দেখা আলো”-কে হারিয়ে আসছিল.! সেই “কনে দেখা আলো”-ই কিন্তু এবার অনুরাগের গৃহপ্রবেশে বাধা দিয়ে স্লট লিড করলো। 😱 অবশ্য রাত ১০:১৫ থেকে ১১:০০ টার স্লটটা এবার স্টার জলসা পেয়েছে। গত দুই সপ্তাহে ধরে যেখানে জি বাংলার “আনন্দী” স্টার জলসার দুটো সিরিয়াল “গৃহপ্রবেশ” এর ১৫ মিনিট এবং “শুভ বিবাহ” এর ৩০ মিনিটকে একাই সামলাচ্ছিল, সেখানে অবশ্য এবার একের ওপর দুই ভারি পড়ে গেছে। মানে প্রথম ১৫ মিনিট “কনে দেখা আলো” “গৃহপ্রবেশ”-এ বাধা হয়ে দাঁড়ালেও, পরের ১৫ মিনিটের সাহায্যে এই সপ্তাহে “আনন্দী”-কে হারিয়ে একদিকে যেমন গৃহপ্রবেশ সফল হয়েছে, তেমনি অন্যদিকে বিবাহটাও শুভ হয়েছে। 🥰

★ এবার দেখে নিন এই সপ্তাহের সম্পূর্ণ TRP তালিকাটি: 

#EsoSerialDekhiExclusive‼️
#TRPUpdate🔸
#FullList 👇 15+ Urban M+F WK 41 ▪️▪️
📺 ভোলে বাবা — 2.6 | কুসুম — 4.2
📺 কম্পাস — 4.4 | তুই আমার হিরো — 5.0
📺 লক্ষ্মী ঝাঁপি — 5.2 | চিরদিনই তুমি যে আমার — 6.5
📺 ও মোর দরদিয়া — 5.5 | জগদ্ধাত্রী — 6.7
📺 রাঙামতি তীরন্দাজ — 6.1 | ফুলকি — 6.4
📺 পরশুরাম — 6.4 | পরিণীতা — 7.5 👑
📺 রাজরাজেশ্বরী রাণী ভবানী — 5.9 | আমাদের দাদামণি — 6.2
📺 চিরসখা — 5.2 | জোয়ার ভাঁটা — 5.9
📺 9:30 — অনুরাগের ছোঁয়া + গৃহপ্রবেশ (15 min) — 4.6
📺 10:15 — গৃহপ্রবেশ (15 min) + শুভ বিবাহ — 3.0
📺 কনে দেখা আলো (45 min) — 4.8
📺 আনন্দী (45 min) — 2.8
📺 কুসুম [R] — 2.1 | লক্ষ্মী ঝাঁপি [R] — 1.4
#BengaliSerials #TRPList #EsoSerialDekhi #BanglaEntertainment

এই সপ্তাহের TRP চার্ট দেখলে একটাই কথা স্পষ্ট — দর্শক এখন গল্পে পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনকেই হাতিয়ার করছে কিছু নতুন সিরিয়াল। “পরিণীতা” তার রাজত্ব আরও মজবুত করেছে, কিন্তু “জগদ্ধাত্রী” ও “চিরদিনই তুমি যে আমার”ও খুব কাছাকাছি এসে গেছে। 😍 আর অবশ্যই বিগত সপ্তাহগুলোর ন্যায় এই সপ্তাহেও জি বাংলা পুরোপুরি ভাবে ডমিনেট করেছে। মানে বিকেল ৫:৩০ থেকে রাত ১১:০০ টার সমস্ত স্লট, এমনকি রিপিট টেলিকাস্টেও প্রতিপক্ষ স্টার জলসাকে (শুধুমাত্র রাত ১০:১৫ থেকে ১১:০০ টা বাদে) পুরোপুরি ধরাশায়ী করে দিয়েছে। 😱

অন্যদিকে “কনে দেখা আলো”র কামব্যাক দেখিয়ে দিল, ভালো গল্প আর ইমোশন থাকলে প্রতিপক্ষ যতই শক্ত এবং যতগুলোই হোক না কেন, তাকে একাই জব্দ করা সম্ভব। 👍

So এখন দেখার বিষয়, পরের সপ্তাহে কে কার স্থান দখল করে। “রাজরাজেশ্বরী রানী ভবানী” কি আবার টপ ৫-এ ফিরতে পারবে? নাকি “চিরসখা” এবার বড় চমক দেখাবে? 🤔

সব উত্তর পাবেন আগামী সপ্তাহে, শুধুমাত্র এসো সিরিয়াল দেখি-র TRP আপডেটে।

Thank you for reading this post, don't forget to subscribe!

Leave a Comment

Latest Updates