TRP-তে নতুন চমক: Week 40-এ শীর্ষে “পরিণীতা”। অন্যদিকে অভিষেকেই বাজিমাত “ও মোর দরদিয়ার”। 😱

বাংলার টেলিভিশন দুনিয়ার TRP লিস্ট মানেই এক নতুন সূত্রপাত। প্রতি সপ্তাহেই বদলে যায় TRP-এর হিসেব। দর্শকের পছন্দের শো একবার এগিয়ে যায়, আবার অন্যবার পড়ে পিছিয়ে। এই ওঠানামার মধ্যেই তৈরি হয় নতুন রেকর্ড আর চমক। চলুন দেখে নেওয়া যাক, Week 40-এর TRP রিপোর্টে কোন কোন বাংলা সিরিয়াল শীর্ষ পাঁচে জায়গা করে নিল।

★ TRP Topper of the Week – “Parineeta” 👑

গত সপ্তাহে দ্বিতীয় স্থানে থাকার পর এই সপ্তাহে আবারো নিজের স্থান দখল করে টপার হয়েছে জি বাংলার “পরিণীতা”। 6.9 রেটিং নিয়ে সিরিয়ালটি Week 40-এর Bengali TRP Chart-এ প্রথম স্থানে রয়েছে। গত সপ্তাহে “চিরদিনই তুমি যে আমার”এর থেকে মাত্র 0.2 গ্যাপে পিছিয়ে এটি দ্বিতীয় হয়েছিল, কিন্তু এবার “পরিণীতা” আবারো তার স্থান পুনরায় ফিরে পেয়েছে। 😱

★ 2nd Position – “Chirodini Tumi Je Amar” 😱

গত সপ্তাহে দূর্গা পূজার কারণে এমনিতেই সমস্ত সিরিয়ালের TRP ছিল নিম্নমুখী। তার মধ্যেই 6.1 রেটিং নিয়ে গত সপ্তাহে বেঙ্গল টপার হয়েছিল এই সিরিয়ালটি। তবে এই সপ্তাহে 0.5 TRP বাড়িয়ে 6.6 এ পৌঁছালেও প্রথম স্থান ধরে রাখতে পারল না এই সিরিয়ালটি। তবে TRP বাড়িয়ে দ্বিতীয় স্থান ধরে রাখল জি বাংলার অন্যতম জনপ্রিয় সিরিয়াল “চিরদিনই তুমি যে আমার”।

★ 3rd Position – “Phulki” 👍

গত সপ্তাহে চতুর্থ স্থানে থাকা এই “ফুলকি” সিরিয়ালটিও এক ধাক্কায় প্রায় 1.1 রেটিং বাড়িয়ে 5.4 থেকে সোজা 6.5-এ এসে তৃতীয় স্থান দখল করেছে। এই সিরিয়ালটি আবারও প্রমাণ করেছে, কেন এটি জি বাংলার একটি অন্যতম জনপ্রিয় সিরিয়াল। 🥰

★ 4th Position – “Jagadhatri” & “Parashuram” 😍

এই সপ্তাহে চতুর্থ স্থানে রয়েছে একসাথে দুটি সিরিয়াল। সিরিয়াল দুটি একটি জি বাংলার এবং একটি স্টার জলসার হলেও, দুটি কিন্তু একই প্রোডাকশন হাউসের-ই সিরিয়াল। 👀 “জগদ্ধাত্রী” সিরিয়ালটি গত সপ্তাহে 5.5 রেটিং নিয়ে তৃতীয় স্থানে ছিল। এই সপ্তাহে তার রেটিং 6.3 হলেও, তৃতীয় স্থানটি কিন্তু সে ধরে রাখতে পারেনি। উল্টো দিকে “পরশুরাম” সিরিয়ালটি বহুদিন ধরে বেঙ্গল টপার থাকলেও, গত সপ্তাহে কিন্তু টপ ফাইভ থেকেই বেরিয়ে গিয়েছিল। কিন্তু এই সপ্তাহে আবারো পুনরায় টপ ফাইভে ফিরে আসা কিন্তু প্রমাণ করছে, দর্শকেরা আবারও এই সিরিয়ালটিকে পছন্দ করা শুরু করেছে। 😱

★ 5th Position – “Rangamoti Tirandaj” 🤞

আর এই সপ্তাহে পঞ্চম স্থানে রয়েছে স্টার জলসার অন্যতম জনপ্রিয় সিরিয়াল “রাঙ্গামতি তীরন্দাজ”। গত সপ্তাহেও পঞ্চম স্থানেই ছিল এই সিরিয়ালটি। TRP তালিকায় এর স্থানের কোন পরিবর্তন না হলেও রেটিং কিন্তু সে 5.1 থেকে বাড়িয়ে 6.1 পর্যন্ত নিয়ে গেছে। 👍

💥 আর অবশ্যই এই সপ্তাহের সব থেকে বড় চমক হল সন্ধ্যে ৭:০০ টায় শুরু হওয়া স্টার জলসার নতুন সিরিয়াল “ও মোর দরদিয়া”। সিরিয়ালটির ইউনিক কনসেপ্ট এবং গল্প কিন্তু ইতিমধ্যেই দর্শকদের ইমপ্রেস করা শুরু করেছে। আর তার প্রমান মিলেছে প্রথম সপ্তাহের TRP তালিকাতেই। এই সিরিয়ালটি তার প্রথম সপ্তাহেই 5.8 রেটিং নিয়ে চ্যানেলকে একটি সলিড স্টার্ট প্রদান করেছে। ফলে এই স্লটে যে খুব শিগগিরই একটি টানটান উত্তেজনাপূর্ণা লড়াই হতে চলেছে, সেটা বোধহয় আর না বললেও চলে। 😱

★ এবার দেখে নিন এই সপ্তাহের সম্পূর্ণ TRP তালিকাটি: 👇

#EsoSerialDekhiExclusive‼️
#TRPUpdate🔸
#FullList 👇
•• 15+ Urban M+F WK 40 ▪️▪️

📺 ভোলে বাবা — 2.7 | কুসুম — 4.1
📺 কম্পাস — 4.2 | তুই আমার হিরো — 5.1
📺 লক্ষ্মী ঝাঁপি — 5.1 | চিরদিনই তুমি যে আমার — 6.6
📺 ও মোর দরদিয়া — 5.8 | জগদ্ধাত্রী — 6.3
📺 রাঙামতি তীরন্দাজ — 6.1 | ফুলকি — 6.5
📺 পরশুরাম — 6.3 | পরিণীতা — 6.9 👑
📺 রাজরাজেশ্বরী রাণী ভবানী — 5.8 | আমাদের দাদামণি — 6.0
📺 চিরসখা — 4.9 | জোয়ার ভাঁটা — 5.7

📺 9:30 ➤ অনুরাগের ছোঁয়া + গৃহপ্রবেশ (15 min) — 4.5
📺 10:15 ➤ গৃহপ্রবেশ (15 min) + শুভ বিবাহ — 2.8

📺 কনে দেখা আলো (45 min) — 4.4
📺 আনন্দী (45 min) — 2.9

📺 কুসুম [R] — 2.2 | লক্ষ্মী ঝাঁপি [R] — 1.4

Week 40-এর Bengali Serial TRP Chart বাঙালি দর্শকদের দেখিয়ে দিল কিন্তু একটি নতুন চমক। এই সপ্তাহে বিকেল 5:30 থেকে শুরু করে রাত 11:00 টা, প্রত্যেকটা স্লটেই কিন্তু দাপট দেখালো জি বাংলা। 👀 শুধুমাত্র 9:30 এর স্লট ছাড়া (যদিও এই স্লটটি তারা মাত্র 0.1 গ্যাপেই হারিয়েছে) বাকি সবকটা স্লটই কিন্তু নিজেদের দখলে রাখল তারা। 😱 তেমনি পরিণীতাও কিন্তু তার প্রতিপক্ষ পরশুরামকে কয়েক যোজন পিছনে ফেলে হয়ে গেল এবারের বেঙ্গল টপার। 👑 আর অবশ্যই এখানে বলতে হবে নতুন সিরিয়াল “ও মোর দরদিয়া”-র কথা। যেটি শুরুর সপ্তাহেই কিন্তু প্রতিপক্ষের ঘাড়ে নিঃশ্বাস ফেলা শুরু করেছে। 👍

Leave a Comment

Latest Updates

Bangla Serial
Amit Barik
দোল পূর্ণিমায় বিশ্বাসঘাতকতা বনাম ন্যায়ের লড়াই? জেলে নিশার গর্জন—“কোন জেল আমায় আটকাতে পারবে না”, উজির শপথ—“তোর সামনে দাঁড়াব আমি”। এবার কি ন্যায় বনাম প্রতিশোধে ছিন্নভিন্ন হবে দুই বোনের সম্পর্ক?
Read More »
Bangla Serial
Amit Barik
“ডাকবে না আমায় অপর্ণা বলে”—ভবিষ্যৎবাণী সত্যি করে দোলের দিনই আত্মপ্রকাশ করল রাজনন্দিনী, স্তম্ভিত আর্যের সামনে ঘোষণা—ফিরেছি সব হিসেব মেলাতে, উত্তেজনায় কাঁপছে দর্শক মহল!
Read More »
TRP Update
Amit Barik
স্লট বদলের মাস্টার স্টোকেই উল্টে গেল খেলা! আবারও বেঙ্গল টপার পরিণীতা, মৃতপ্রায় দাদামণির কামব্যাক—নতুন সময়েই জোয়ার ভাঁটার ঝড়ে গুঁড়িয়ে গেল গতবারের বেঙ্গল টপার! 🔥
Read More »
Bangla Serial
Amit Barik
স্ত্রী কিংবা মা—একজনকে বেছে নাও! কাত্যায়নী দেবীর আলটিমেটামে চাপে গোরা! গান না ছাড়ার শপথ নিয়ে রাস্তায় নামল দিতি—শেষমেশ জিতবে কে, দিতির জেদ নাকি কাত্যায়নীর শর্ত?
Read More »
Bangla Serial
Amit Barik
ভাগ্যের চক্রে হাঁড়িকাঠে মাথা দেওয়া পারুলকে বাঁচাতে ভালোবাসার কথা স্বীকার করলো রায়ান! কিন্তু শিরিনের হাত থেকে সে কি বাঁচাতে পারবে পারুলকে? আর এই ভালোবাসার কথা পরে সে অস্বীকার করবে না তো?
Read More »