এই মুহূর্তে জি বাংলার সবথেকে জনপ্রিয়, পশ্চিমবঙ্গের সব থেকে জনপ্রিয় এবং এই সপ্তাহের বেঙ্গল টপার “পরিণীতা” সিরিয়ালের নতুন একটি ধামাকাদার প্রোমো ড্রপ করা হয়েছে। 😱
তো সেই প্রোমোতে আমরা দেখতে পাচ্ছি, পারুল যখন তার মাকে খুঁজে পেতে একেবারে মরিয়া হয়ে উঠেছে.! নিজের মায়ের খোঁজে আকাশ-পাতাল এক করে ফেলছে, তখনই পারুলের কাছে একটি চিঠি আসে। সেই চিঠিতে লেখা থাকে, “আজ রাত ১২টার সময় পুরনো ভেঙ্কটেশ মন্দিরে এসো’। চিঠিটি পড়েই পারুল সিওর হয়ে যায়, যে এই চিঠিটি তাকে তার মা-ই পাঠিয়েছে। 😱 সাথে সাথে সে সেই চিঠিটি রায়ানকেও দেখায়। পারুল রায়ানকে বলে, অবশেষে বাবা ভুবনেশ্বর মুখ তুলে তাকিয়েছে। অবশেষে আমার মায়ের সাথে আমার দেখা হতে চলেছে। 🥰
সেই মতোই পারুল ও রায়ান রাত ১২ টা বাজতেই হাজির হয়ে যায় সেই ভেঙ্কটেশ মন্দিরের কাছে এবং তারা অপেক্ষা করতে থাকে পারুলের মায়ের জন্য। এরপর আমরা দেখতে পাই গায়ে চাদর মুড়ি দিয়ে সেখানে এসে হাজির হয়েছে পারুলের মা অর্থাৎ গায়েত্রী। 👍 কিন্তু পারুলের সাথে তার মায়ের দেখা হওয়ার আগেই, সবাইকে চমকে দিয়ে সেখানে হাজির হয়ে যায় পুলিশ। পুলিশ চারিদিক থেকে ঘিরে ধরে গায়েত্রীকে। 👀স্বাভাবিকভাবেই পুলিশ দেখে অবাক হয়ে যায় গায়েত্রী। যে আর কোন উপায় না দেখে পুলিশের কাছে আত্মসমর্পণ করে। অন্যদিকে পারুল এবং রায়ানও অবাক হয়ে যায়। তারা বুঝতে পারে না কোত্থেকে কি হয়ে গেল, পুলিশ এখানে কি করে এলো.? 🤔 পারুলের মাকে যখন পুলিশ গ্রেপ্তার করছে, তখন পারুল দূর থেকে মা বলে চিৎকার করে ওঠে.! 🥺
So এখানে কিন্তু এখন অনেকগুলো প্রশ্ন উঠছে.? 🤔 প্রথম প্রশ্ন হচ্ছে, পুলিশ কি করে জানল, যে আজ রাতে এই ভেঙ্কটেশ মন্দিরে গায়েত্রী পারুলের সাথে দেখা করতে আসছে.? 🤔 তাহলে কি পুলিশ পারুলকে ফলো করেছিল.? 🤔 নাকি এইসবের পিছনে রয়েছে শিরিনের মা.? 🤔 আর এরপরের প্রশ্ন হচ্ছে, পারুলের মাকে যে পুলিশ গ্রেপ্তার করল, এর ফলে পারুলের মা পারুলকেই ভুল বুঝবে না তো.? 🤔 তোমাদের কি মনে হচ্ছে, অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋
পারুলের সাথে দেখা করতে আসাই হলো কাল.! পুলিশ গ্রেপ্তার করলো পারুলের মাকে। কিন্তু কে রয়েছে এর পেছনে.? 🤔
- Publish By:
- Amit Barik
- No Comments
- Share
Latest Updates

Bangla Serial
Amit Barik
April 4, 2026
No Comments

Bangla Serial
Amit Barik
April 3, 2026
No Comments

Bangla Serial
Amit Barik
April 2, 2026
No Comments

TRP Update
Amit Barik
April 2, 2026
No Comments
