নাহঃ হলো না কোন চমৎকার। ঘটেই গেল রায়চৌধুরী পরিবারে আরো একটি দুর্ঘটনা। হ্যাঁ, তোমরা ঠিকই পড়ছো.! জি বাংলার অন্যতম জনপ্রিয় “ফুলকি” সিরিয়ালের গত এপিসোডেই ঘটে গেল সেই ভয়াবহ দুর্ঘটনাটি। 😱 যেটি বোধহয় অতি বড় দর্শক তার দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেনি। 👀
আসলে সাম্প্রতিক এপিসোডেই আমরা দেখতে পেয়েছিলাম বহুদিন পর অবশেষে আমেরিকা থেকে দেশে ফিরে পারমিতা.! স্বাভাবিকভাবেই তাকে পেয়ে আবারও খুশিতে ভরে ওঠে পুরো রায়চৌধুরী পরিবার। নাচ-গান, হৈহুলোড়ে মেতে ওঠে সবাই। কিন্তু তারই মাঝেই হঠাৎ করেই ফুলকি অসুস্থ হয়ে পড়ে। তখন তড়িঘড়ি সবাই তাকে নিয়ে হাসপাতালে যাওয়ার জন্য তৈরি হয়। 👍 আর তারই মাঝেই পারমিতা সবার আগে গিয়ে ওঠে ফুলকির গাড়িতে। কিন্তু সেই গাড়িতেই তিওয়ারি একটি টেডির মধ্যে বোম সেট করে রেখে দিয়ে চলে যায়। 👀 কিন্তু পারমিতা সেটা বুঝতে পারে না। ফলে সে সেই টেডেটি নিয়ে কৌতুহল বসত নাড়াচাড়া করতে থাকে।
কিন্তু এরপর অংশুমান-অরণ্যরা যখন ফুলকিকে নিয়ে বাইরে বেরিয়ে আসে, তখন পারমিতা সবাইকে জিজ্ঞাসা করে যে এটি তাদের কিনা.? অংশুমানের তখন সন্দেহ এবং সে পারমিতাকে সেটি ফেলে দিতে বলে। কিন্তু পারমিতা কিছু করার আগেই ব্লাস্ট করে যায় সেটি। আর চোখের সামনেই ছিন্নভিন্ন হয়ে যায় পারমিতার সারা শরীর। 🥺যেই দৃশ্য দেখে জ্ঞান হারায় ফুলকি। অংশুমান তো পুরো পাগলের মতো হয়ে যায়। লাবু তখন আগে অরণ্যকে একটা গাড়িতে করে ফুলকিকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য পাঠিয়ে দেয়।
কিন্তু ওদিকে রাস্তায় আবার তিওয়ারি তার দলবল নিয়ে অপেক্ষা করছিল। তারা অরন্যের গাড়ির টায়ার পাংচার করে দেয়। এরপর অরণ্য তাদের সাথে মারপিট করে কোনক্রমে ফুলকিকে তাদের হাত থেকে বাঁচায়। কিন্তু সেই সময় হাতে গুলি খায় অরণ্য। কিন্তু তা সত্ত্বেও সে ওই অবস্থাতেই ফুলকিকে নিয়ে পৌঁছায় একটা হাসপাতালে। 😱 এরপর ডাক্তাররা ফুলকিকে দেখে জানিয়ে দেয়, যে তার অবস্থা আশঙ্কাজনক। আর তার চিকিৎসা শুরু করার আগে তাকে বন্ডে সাইন করতে হবে। তাই অরণ্য যেন তাদের বাড়ির লোককে খবর দেয়। 👀 কিন্তু অরণ্যের চোখের সামনে বার বার পারমিতার ওই বিস্ফোরণের দৃশ্যটা ভেসে ওঠে। ফলে সে বাড়ির কাউকে আর জানাতে সাহস পায় না। 🥺
ওদিকে আবার দেখতে পাই পারমিতার যেটুকু অংশ বেঁচেছিল সেটা নিয়েই তারা অন্য একটা হাসপাতালে পৌঁছায়। কিন্তু ডাক্তার সমস্তকিছু দেখে তাদের জানিয়ে দেয়, যে তারা যেন এবার ওই অংশগুলো নিয়ে শেষকৃত্য সম্পন্ন করে। 💔
অবশ্য আজকের প্রিক্যাপে আমরা দেখতে পাচ্ছি একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয় ফুলকি। আর ফুলকির সাথে মিলিয়ে অরণ্য তার নাম রাখে “ফুলঝুরি”। 😍
So পারমিতার যেভাবে মৃত্যুটা হল, সেই মৃত্যুটাকে যদি রায়চৌধুরী বাড়ির বাকি মৃত্যুর সাথে যোগ করা হয়, তাহলে কিন্তু এই নিয়ে ৩ জন রুদ্রের হাতে বলি হল। প্রথমে রায়চৌধুরী বাড়ির বড় ছেলে তথা, এরপর আরো এক ছেলে রোহিত এবং এবার তথারই স্ত্রী পারমিতা। 😭 যদিও পারমিতার মৃত্যু যে রুদ্রের কারণেই হয়েছে, সেটা কিন্তু কেউ এখনো জানেনা। কিন্তু এই মৃত্যুর মাঝেই যেন আশার আলো জাগালো ফুলকির মেয়ে ফুলঝুরি.! 😍
রুদ্রের রক্তাক্ত খেলায় পারমিতার মৃত্যুর দিনেই রায়চৌধুরী বাড়ি আলো করে জন্ম নিলো ফুলকির ফুলঝুরি! 🌸✨
- Publish By:
- Amit Barik
- No Comments
- Share
Latest Updates

Bangla Serial
Amit Barik
May 25, 2026
No Comments

Bangla Serial
Amit Barik
May 23, 2026
No Comments

TRP Update
Amit Barik
May 21, 2026
No Comments

Bangla Serial
Amit Barik
May 19, 2026
No Comments
