জি বাংলার অন্যতম জনপ্রিয় “পরিণীতা” সিরিয়ালের নতুন একটা জবরদস্ত প্রোমো ড্রপ করা হয়েছে। 💥 যেখানে আমরা দেখতে পাচ্ছি গোপালের মা গোপালকে এটা জানিয়ে দেয় যে, রুকু তাকে ডিভোর্স দিয়ে চলে গেছে। আর তারপর প্রায় একপ্রকার জোর করেই সবাই মিলে গোপালের আবার বিয়ে ঠিক করে দেয়। শুধু তাই নয়, এসে হাজির হয় বিয়ের দিনও। তারা গোপালকে বিয়ের পীঁড়িতে বসানোর জন্য সমস্ত রীতিনীতিও পালন করা শুরু করে দেয়। শুরু হয়ে যায় গোপালের গায়ে হলুদের অনুষ্ঠান। 😱
এদিকে পারুল এই খবরটা শোনার পরে আর কোনভাবেই নিজেকে ঠিক রাখতে পারেনা। যে যখন দেখে পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে, তখন সে ঠিক করে তাকে এবার নিজেকেই লন্ডনে যেতে হবে রুকুকে ফিরিয়ে আনতে। 👀 সেই মতোই সে ভিসা রেডি করে (আশাকরি তার কাছে আগে থেকেই পাসপোর্ট থাকবে) লন্ডন যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। 😱
এরপর পারুল দাদুর কাছে প্রতিজ্ঞা করে বলে, সে রুকু দিদি এবং তার গোপাল দাদার বিয়ে কিছুতেই ভাঙতে দেবে না। তার জন্য যা কিছু করার দরকার তার সবটাই সে করবে। পারুলের নিজে লন্ডনে গিয়ে রুকুকে ফিরিয়ে আনার সিদ্ধান্তের সমর্থন দাদু করে। দাদু পারুলকে আশীর্বাদ করে, যাতে তার কার্য সফল হয়। 🥰
কিন্তু পারুলের নিজে লন্ডনে গিয়ে রুকুকে ফিরিয়ে আনার কথা জানার পরেই একপ্রকার চমকে যায় রায়ান। সে পারুলকে বলে, তুই নিজে লন্ডন যাবি দিদিকে ফিরিয়ে আনতে.? পারুল বলে হ্যাঁ, আমি নিজে গিয়ে রুকু দিদিকে লন্ডন থেকে ফিরিয়ে আনব। আর আমার কেন জানি না মনে হচ্ছে, এর মধ্যে একটা বিস্তর গন্ডগোল রয়েছে.? 🤔😱
So এখন প্রশ্ন হচ্ছে, রুকুকে ফিরিয়ে আনতে পারুলকে লন্ডনে যেতে হচ্ছে কেন.? 🤔 তাহলে গোপালের আবার বিয়ের কথা শুনে রুকু কি আর বাড়ি ফিরবে না বলে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে.? 🤔 আর যেহেতু পারুল বুঝতে পেরেছে, যে এর মধ্যে একটা গন্ডগোল রয়েছে.! তাই কি সে নিজে রুকুর কাছে সবটা শুনে, তার ভালোবাসাকে পরীক্ষা করে তাকে ফিরিয়ে আনতেই লন্ডনে যাচ্ছে.? 🤔 আর আদৌ কি পারুল সময় মতো রুকুকে ফিরিয়ে আনতে পারবে, নাকি তার আগেই হয়ে যাবে গোপালের বিয়ে.? তোমাদের কি মনে হচ্ছে, অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋
পারুলের হাতে কি বাঁচবে গোপাল-রুকুর সম্পর্ক.? নাকি শেষ পর্যন্ত হয়েই যাবে গোপালের বিয়েটা.? 🤔
- Publish By:
- Amit Barik
- No Comments
- Share
Latest Updates

Bangla Serial
Amit Barik
May 25, 2026
No Comments

Bangla Serial
Amit Barik
May 23, 2026
No Comments

TRP Update
Amit Barik
May 21, 2026
No Comments

Bangla Serial
Amit Barik
May 19, 2026
No Comments
