জি বাংলার অন্যতম জনপ্রিয় “ফুলকি” সিরিয়ালে সাম্প্রতিক এপিসোডেই আমরা দেখেছিলাম “Battle of VOICE” নামের এক রিয়েলিটি শো-তে অরণ্যকে কারেন্ট শক দিয়ে মারার চেষ্টা করা হয়। সেই শো-এরই এক প্রতিযোগী দ্বীপ ব্যানার্জি অরণ্যর গান শুনে ভয় পেয়ে তাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। 👀
তবে এই জিনিসটাকে সবাই এক্সিডেন্ট হিসাবে নিলেও, ফুলকি কিন্তু এটাকে সিরিয়াসলিই নেয়। আর সে হঠাৎ লক্ষ্য করে ঐ ফুলকি যখন সেই বিষয়ে আয়োজকদের সাথে কথা বলছিল.! তখনই ঐ দ্বীপ নামের ছেলেটি কেমন যেন ভয় পেয়ে রয়েছে। ফলে সেটি আর ফুলকির নজর এড়ায় না। সে ওই ছেলেটিকে একটু বাজিয়ে দেখে.! তখন ছেলেটি বলে অরণ্যর সাথে আজকে যেটা হল, সেটা অন্য যে কারোর সাথেই হতে পারতো.! সেই জন্যেই আমি সেটা ভেবেই ভয় পাচ্ছি। কিন্তু ফুলকি ভালোভাবে বুঝতে পারে, ছেলেটি মিথ্যে কথা বলছে। 👍
ওদিকে আয়োজকরা এই বিষয়টাকে বেশি গুরুত্ব না দেওয়ার চেষ্টা করে। কিন্তু ফুলকি তাদের জানিয়ে দেয়, সে কিন্তু এটাকে হালকা ভাবে নিচ্ছে না। সে এটাকে গভীর থেকে তদন্ত করবে। 😱 ওদিকে অরণ্য আবার ফুলকিকে বলে, ফুলকি যেন এক্ষুনি কিছু না করে। অরণ্য চায় সে এই প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পরই যেন ফুলকি এই বিষয়টাকে সবার সামনে আনে। কারণ অরণ্যর ধারণা এখন যদি এই বিষয়টা নিয়ে বেশি খোঁচাখুঁচি হয়, আর সে যদি এই প্রতিযোগিতায় জিততে না পারে তাহলে সবাই তাকে উল্টে লুজার বলবে। বলবে সে হেরে গিয়ে এখন এই অজুহাত দিচ্ছে। 👀 অরণ্যর কথামতো ফুলকিও রাজি হয়ে যায়। 👍
কিন্তু আজকের প্রিক্যাপে আমরা দেখতে পাচ্ছি ফুলকি ঐ দ্বীপ ব্যানার্জিকে বলছে, সে জানতে পেরে গেছে যে মাইক্রোফোনে কারেন্ট লাগিয়ে অরণ্যকে মারার চেষ্টাটা সেই করেছে। ফুলকি তাকে জানায়, যেই ইলেকট্রিশিয়ানকে দিয়ে সে এই কাজটা করেছে, সে সমস্তকিছু স্বীকার করে নিয়েছে। 😱 স্বাভাবিকভাবেই সেই ছেলেটি ভয় পেয়ে যায়। ফুলকি দ্বীপকে বলে, যদি হাজতবাস না করতে চাও তাহলে সবটা স্বীকার করে নাও। 👀
এর পরেই আমরা দেখতে পাই মঞ্চে সবার সামনে দাঁড়িয়েই ওই ছেলেটি সমস্তটা স্বীকার করে নেয়। সে সবাইকে জানিয়ে দেয় অরণ্যর গান শুনে ভয় পেয়ে গিয়ে সেই ইলেকট্রিশিয়ানকে টাকা খাইয়ে অরণ্যকে মারার চেষ্টা করেছিল। স্বাভাবিকভাবেই দ্বীপের মুখ থেকে ওই কথা শুনেই চমকে যায় সবাই। 😱
So এখন শুধু এটাই দেখার, ফুলকি তার কথামতো ঐ দ্বীপকে সত্যিই ছেড়ে দেয়, নাকি তাকে পুলিশের হাতে তুলে দেয়.? 🤔 সাথে এটাও দেখার, সমস্ত সত্যিটা সামনে আসার পরে আয়োজকেরা তার প্রতি কি ব্যবস্থা নেয়.? 🤔 তোমাদের কি মনে হচ্ছে, কি হতে পারে.? 🤔 অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋
ধুন্ধুমার কান্ড ফুলকি সিরিয়ালে.! মঞ্চে সবার সামনে অরণ্যকে খু*ন করার চেষ্টার কথা স্বীকার করলো দ্বীপ.! 😱
- Publish By:
- Amit Barik
- No Comments
- Share
Latest Updates

Bangla Serial
Amit Barik
May 25, 2026
No Comments

Bangla Serial
Amit Barik
May 23, 2026
No Comments

TRP Update
Amit Barik
May 21, 2026
No Comments

Bangla Serial
Amit Barik
May 19, 2026
No Comments
