জি বাংলার জনপ্রিয় সিরিয়ালগুলির মধ্যে অন্যতম একটি জনপ্রিয় সিরিয়াল হলো “চিরদিনই তুমি যে আমার”। কিন্তু এই সিরিয়ালটিতেই সিরিয়ালের নায়ক আর্য অর্থাৎ জিতু কামাল কিছুদিন যাবত অনুপস্থিত ছিল। আসলে জিতু কামাল তার একটি নতুন ছবির শুটিংয়ের জন্য কিছুদিন ছুটি নিয়েছিলেন। আর সেই সময় গল্পের মোড় ঘোরানোর জন্য এখানে আমরা দেখতে পেয়েছিলাম, যে আর্য হঠাৎ করে দেশের বাইরে একটা গুরুত্বপূর্ণ কাজে চলে গেছে। আর যাওয়ার আগে সে কোম্পানির সমস্ত দায়িত্ব তুলে দিয়ে গেছে অপর্নার হাতে। কিন্তু সেটা আবার কোনভাবেই মেনে নিতে পারে না মীরা। স্বাভাবিকভাবেই সে এরপর থেকে অপর্ণার ক্ষতি করতে উঠে পড়ে লাগে। 😱
কিন্তু অপর্ণাও ছাড়বার পাত্রী নয়। তাই সে মীরার তৈরি করা সমস্ত বাধা-বিপত্তি কাটিয়ে সফলভাবেই সামলে নেয় সমস্তটা। 👍 আর তারপরেই হঠাৎ আমরা দেখি আর্য ফিরে এসেছে। শুধু তাই নয় তারপরে আমরা আবার এটাও জানতে পারি, যে আর্য আসলে কোথাও যায়নি। সে সবসময় অপর্ণার আশেপাশেই ছিল। আসলে সে এটা ইচ্ছে করেই করেছিল। সে সবাইকে দেখিয়ে দিতে চেয়েছিল, যে অপর্ণা ঠিক কতটা যোগ্য। বিশেষ করে সে মীরাকে এটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চেয়েছিল। কারণ এই কোম্পানির সেই হচ্ছে একমাত্র, যে অপর্ণাকে সহ্য করতেই পারে না। অবশ্য তার আরো একটা কারণ রয়েছে। সেটা হচ্ছে আর্য এবং অপর্ণার একে অপরকে ভালোবাসা। 🥰
তবে এবার আর্য আর চুপ করে থাকে না বা মীরাকে প্রশ্রয়ও দেয় না। মীরা অপর্ণাকে আটকাতে তার সাথে কি কি করেছে.! সেই সমস্ত কিছু সবার সামনে তুলে ধরে। স্বাভাবিকভাবেই সবাই সেটা শুনে চমকে যায়। চমকানোর আরও একটা অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে, মীরা সব সময় বলে এসেছে সে নাকি এই কোম্পানিকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে। অথচ অপর্ণাকে আটকাতে সে এই কোম্পানির কথা বিন্দুমাত্রও ভাবেনি। তাই এখন শুধু এটাই দেখার, আর্য শুধুমাত্র তাকে চমকে ধমকে ছেড়ে দেয়, নাকি তার বিরুদ্ধে একটা উপযুক্ত ব্যবস্থাও নেয়.? 🤔
তবে একটা কথা মানতেই হবে। অপর্ণা নিজেকে প্রমাণ করায় দর্শক যতটা না খুশি হয়েছে, তার থেকে বেশি খুশি হয়েছে বোধহয় এই সিরিয়ালের প্রাণ আর্য ফিরে আসায়। 🥰 আসলে দর্শকেরা আর্য ও অপর্ণা, এই দুজনকে সবসময় একসাথেই দেখতে পছন্দ করে। তাই যখনই কোন কারণবশত এই দুজন আলাদা হয়েছে, তখন তারা সেটা কোনভাবেই মেনে নিতে পারেনি। তাছাড়া সিরিয়ালটাতে আর্য থাকা বা না থাকার ওপরে যে অনেক কিছু নির্ভর করে.! সেটা কিন্তু শুধু দর্শক নয়, প্রোডাকশন হাউজ কিংবা চ্যানেল সবাই জানে। কারণ আর্য অর্থাৎ জিতু কামাল এমন একজন অভিনেতা, যে শুধু তার অভিনয়ের মাধ্যমে খারাপ থেকে খারাপ মুহূর্তগুলো কেও অতি ভালো করে দিতে পারে শুধু তার অভিনয় দিয়ে। আর সেই জন্য তার শুধুমাত্র স্ক্রিন প্রেজেন্সটাই যথেষ্ট। 👍🔥
তাই তো দর্শকেরা তাকে কিং বলে। আর গতকাল সে কাম ব্যাক করলো একজন প্রকৃত রাজার মতোই। 👑
রাজকীয় কামব্যাকে সবাইকে চমকে দিল আর্য.! 👑🔥 অপর্ণার সামনে মুখ থুবড়ে পড়লো মীরা.! 😱
- Publish By:
- Amit Barik
- No Comments
- Share
Latest Updates

Bangla Serial
Amit Barik
May 25, 2026
No Comments

Bangla Serial
Amit Barik
May 23, 2026
No Comments

TRP Update
Amit Barik
May 21, 2026
No Comments

Bangla Serial
Amit Barik
May 19, 2026
No Comments
