আজকের এই আর্টিকেলে আমরা যেটা লিখতে যাচ্ছি, সেটা কিন্তু শুধুমাত্র ৪০০-৫০০ শব্দের কোন একটা আর্টিকেল নয়.! এটা আমার মনের কথা, এটা আমাদের মনের কথা এবং এটা আপনাদেরও মনের কথা। 😍
Thank you for reading this post, don't forget to subscribe!গতকাল বহুদিন পর জি বাংলার এই “পরিণীতা” সিরিয়ালে এমন একটা এপিসোড দেখলাম (হ্যাঁ, রায়ানের মাকে রায়ানের পুলিশে দেওয়ার এপিসোডটাকে মাথায় রেখেই বলছি) যেটা দেখে আমার বুকের ভিতরটা ধুকপুক ধুকপুক করছিলো.! সেই যে সিরিয়ালটা দেখার সময় গায়ের লোমগুলো খাড়া হয়েছিল, এখন যে আমি লিখছি এখনো আবার সেইভাবেই আমার গায়ের প্রত্যেকটা লোম খাড়া হয়ে রয়েছে। তাহলে জাস্ট ভাবো এই এপিসোডটা দেখার পরে আমি মন থেকে ঠিক কতটা খুশি হয়েছি.! 😍 আর আশা করছি আমার মতো তোমরা প্রত্যেকেও ঠিক একইভাবে খুশি হয়েছো। 👍
মানে রায়ান শুধুমাত্র কিন্তু স্বামী হিসেবেই পারুলের পাশেই দাঁড়ালো না, পারুলের বিরুদ্ধে ওঠা প্রত্যেকটা লোকের অপমানকে থামিয়ে দিল সে.! প্রত্যেকটা আঙুলকে নামিয়ে দিলো সে। সবার সামনে জোর গলায়, উঁচু গলায় জানিয়ে দিলো, সে রায়ান বসু এবং সেই হচ্ছে পারুল চক্রবর্তীর স্বামী।😱 শুধু তাই নয়, প্রমাণ করার জন্য সে যে ছবিটা দেখালো, সেই ছবিটা তো এতদিনে রায়ানের তার ফোন থেকে ডিলিট করে দেওয়ারই কথা.! মানে সেই যে তার অমতে জোর করে ন্যাড়াগোয়ালে প্রথম বিয়েটা হয়েছিল, সেই বিয়ের ছবি কিনা সে এখনো তার মোবাইলে সযত্নে রেখে দিয়েছে। 👀😱
আমি তো তার কথাগুলোকে তবুও না হয় বলতে পারি, যে পারুলের প্রতি তার ফিলিংস জন্মানোর পরেই সে তার মনকে বুঝিয়েছে এবং সেটা এখন সকলের সামনে ফুটে বের হচ্ছে। কিন্তু ওই বিয়ের ছবিটা.? ওটা এতোদিন সে সযত্নে রেখেছে কেন.? 🤔 তার মানে এখান থেকে একটা কথা তো পরিষ্কার হয়েই যায়, সে পারুলকেই মনে মনে তার স্ত্রী বলে মেনে এসেছে। 😱
আর আজকে আমার শিরিন কিংবা মৌসুমী কাকিকে দেখে যতটা না মজা লেগেছে, তার থেকেও বেশি মজা লেগেছে পারুল ও রায়ানের ইউনিভার্সিটির বন্ধুদের মুখ গুলো দেখে। 👀 কারণ শিরিন কিংবা মৌসুমি কাকি, তারা তো সবাই সবটা জানতো.! কিন্তু ওই বন্ধুরা তো কিছুই জানতো না। 😜 তবে রায়ান যখন সর্বসমক্ষে পারুলকে নিজের স্ত্রী বলে স্বীকৃতি দিলো, তখন ওই শিরিন এবং মৌসুমী কাকির মুখটা কিন্তু দেখার মতো ছিল। 😜 বিশেষ করে মৌসুমী কাকি তো এখন কপাল চাপড়াচ্ছে.! সে এখন মনে মনে ভাবছে, এটা আমি কি করে ফেললাম.? কেন আমি মরতে যে শিরিনকে জানাতে গিয়েছিলাম কে জানে.? 🤣🤣
আর সবার শেষে এবার যদি পারুল ও রায়ানের পারফরমেন্সের কথা বলি.! তাহলে এক কথায় একটাই কথা বলবো অসাধারণ, জাস্ট অসাধারণ, কোন কথা হবে না। মানে দুজনের কেমিস্ট্রি এতোটাই সুন্দর আজকে ওয়ার্ক করছিল, যে দুজনের থেকে চোখ ফেরানোই যাচ্ছিল না। 🥰 দারুণ, অভিনয় নিয়ে তো কোন কথাই হবে না। 👍
So এবার তোমরা বলো, তোমাদের কেমন লাগল গতকালের ঐ দুর্দান্ত এপিসোড.? 🤔 কেমন লাগলো তোমাদের রায়ান ও পারুলের ঐ সুন্দর কেমিস্ট্রি.? 🤔 আর সর্বোপরি কেমন লাগলো রায়ানের ঐ নতুন রূপ.? 🤔 অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋




