সম্প্রতি জি বাংলাতে “উৎসবের উল্লাসে পরিণীতা” নামক একটি অনুষ্ঠানের প্রোমো ড্রপ করা হয়েছে। এটি আসলে এমন একটি অনুষ্ঠান, যেখানে পরিণীতা সিরিয়ালের বসু বাড়িতে জি বাংলার প্রত্যেকটা সিরিয়ালের মেম্বাররা (বিশেষত যারা লিড চরিত্র) উপস্থিত থাকবে। আর তার সাথে থাকবে কিছু নামকরা গায়ক ও গায়িকা। আর তাদের নিয়েই বসু পরিবার মেতে উঠবে আনন্দ ও হৈহুল্লোড়ে। 😱 আর এই অনুষ্ঠানটি জি বাংলার পর্দায় সম্প্রচারিত হবে ১৯ শে অক্টোবর সন্ধে ৭ টা থেকে। 👍
স্বাভাবিকভাবেই এই খবরটা শুনে বেজাই খুশি সিরিয়াল প্রেমী দর্শকগণ। কিন্তু এখানে যেন এক বাটি ডালের মধ্যে চোনা হয়ে থেকে গেল “চিরদিনই তুমি যে আমার” সিরিয়ালের আর্য ও অপর্নার অনুপস্থিতি। 👀 আসলে সমস্যা হচ্ছে, এইটা যে প্রথমবার তেমনটা কিন্তু নয়.! এর আগেও এইরকম একটি অনুষ্ঠানে সবাই উপস্থিত থাকলেও উপেক্ষিত থেকে গিয়েছিল আর্য ও অপর্ণার জুটি.! 😱 আর সেটাই আরো বড় আকার ধারণ করেছে এবারের “উৎসবের উল্লাসে পরিণীতা”-র অনুষ্ঠানের প্রোমোতে তাদের না থাকাটা.! 👀
আসলে দর্শক এটাকে কোনমতেই ভালোভাবে নেয়নি। বিশেষ করে “চিরদিনই তুমি যে আমার” সিরিয়ালের ফ্যানসরা এটা কিছুতেই মানতে পারছে না। আর সেটা জি বাংলার সোশ্যাল মিডিয়া পেজের কমেন্ট বক্স চেক করলে খুব সহজেই বুঝতে পারা যাচ্ছে। দর্শকেরা প্রশ্ন তুলেছে, প্রত্যেকবার কেন শুধুমাত্র আর্য ও অপর্ণার সাথেই এমনটা করা হয়.? 🤔 প্রত্যেকবার বেছে বেছে কেন শুধুমাত্র তাদেরকেই উপেক্ষিত করা হয়.? 🤔 এমনটা তো মোটেও নয়, যে আর্য ও অপর্না জুটি জনপ্রিয় নয়.! কিংবা “চিরদিনই তুমি যে আমার” সিরিয়ালটাও TRP-র অভাবে ধুঁকছে.! এই সিরিয়ালটাই কিন্তু গত সপ্তাহেই বেঙ্গল টপার হয়েছিল। শুধু তাই নয়, এই সপ্তাহেও দ্বিতীয় স্থান অধিকার করেছে। আর এই মুহূর্তে বাংলা সিরিয়ালে সবথেকে বেস্ট জুটির কথা উঠলে আর্য ও অপর্ণার জুটির নাম দর্শকেরা চোখ বন্ধ করে বলে দেবে। আর্য ও অপর্ণার চরিত্রে জিতু কামাল ও দিতিপ্রিয়ার পারফরম্যান্স কিন্তু এই মুহূর্তে সারা ইন্ডাস্ট্রি জুড়ে বহু চর্চিত একটি বিষয়। আর সত্যি বলতে কি, যদি খুব বেশি এদিক-ওদিক না হয়, তাহলে এই দুজনের মাথাতেই এই বছর জি বাংলার “সোনার সংসার” অ্যাওয়ার্ড-এর অনেকগুলো অ্যাওয়ার্ড-ই কিন্তু দুজনের ঝুলিতে যাচ্ছে.! 👍
স্বাভাবিকভাবেই এটা কেউ বলতে পারবে না এই দুজন অভিনেতা-অভিনেত্রী যোগ্য নয় কিংবা এদের এই সিরিয়ালটাও জনপ্রিয় নয়.! আর সেই কারণেই কিন্তু আরও বেশি করে এই প্রশ্নটা উঠতে শুরু করেছে.! 👍 অবশ্য যদিও এর পেছনে এই একটা কারণ থাকতে পারে.? 🤔 প্রথমত অপর্ণা অর্থাৎ দিতিপ্রিয়ার এই মুহূর্তে একটা অপারেশন হয়েছে এবং এই মুহূর্তে তাকে “চিরদিনই তুমি যে আমার” সিরিয়ালটিতেও দেখা যাচ্ছে না। সে ছুটি নিয়েছে কিছুদিনের জন্য। 👍 অন্যদিকে আর্য অর্থাৎ জিতু কামাল কিন্তু একজন খুবই ব্যস্ত অভিনেতা। সে সিরিয়ালের সাথে সাথে সিনেমাটাও কিন্তু চুটিয়ে করছে। 🥰 তাই হয়তো হতে পারে, এই সমস্ত কারণের জন্যই তারা এই অনুষ্ঠানটির জন্য সময় দিতে পারেনি.? 🤔 যদিও এটা কিন্তু কোন আনুষ্ঠানিক বক্তব্য নয়। তাছাড়া চ্যানেল কর্তৃপক্ষ কিংবা “চিরদিনই তুমি যে আমার” সিরিয়ালের প্রোডাকশনের থেকেও কিন্তু আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি.! 👍
So তোমাদের কি মনে হয়, কি এমন কারণ হতে পারে, যার জন্য এই জুটিকে প্রত্যেকবারই উপস্থিত থাকতে হয়.? 🤔 অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋
যে জুটিকে দর্শক এত ভালোবাসে, তারাই কি বারবার উপেক্ষিত থাকবে.? আর্য-অপর্ণার অনুপস্থিতি এবারও প্রশ্ন তুলেছে ভক্তদের মনে।
- Publish By:
- Amit Barik
- No Comments
- Share
Latest Updates

Bangla Serial
Amit Barik
May 25, 2026
No Comments

Bangla Serial
Amit Barik
May 23, 2026
No Comments

TRP Update
Amit Barik
May 21, 2026
No Comments

Bangla Serial
Amit Barik
May 19, 2026
No Comments
