বাংলার টেলিভিশন জগতে এই সপ্তাহের TRP তালিকা বেশ আগ্রহের ছবি তুলে ধরেছে। আগের সপ্তাহের মতোই শীর্ষ স্থানে রয়েছে স্টার জলসার ‘পরশুরাম’। সিরিয়ালটি এই সপ্তাহে TRP 7.0 পেয়েছে, যা একে আগের সব প্রতিদ্বন্দ্বীর থেকে দূরে রেখেছে। 😱
দ্বিতীয় স্থানে রয়েছে স্টার জলসার নতুন সিরিয়াল ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’। শুরু হওয়ার মাত্র দ্বিতীয় সপ্তাহের মধ্যেই TRP 6.9 পাওয়া এই সিরিয়ালটি এখন স্টার জলসার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়িয়েছে। তৃতীয় স্থানে রয়েছে জি বাংলার ‘পরিণীতা’। TRP 6.5 নিয়ে সিরিয়ালটি ধারাবাহিকতা বজায় রাখলেও খুব বেশি কিন্তু উন্নতি করতে পারছে না। বরং প্রতিপক্ষ ‘পরশুরাম’ অনেকটা ধাপ এগিয়ে রয়েছে। 👍
তবে বড় পরিবর্তন দেখা গেছে স্লট লড়াইয়ে। গত সপ্তাহে যেটা ছিল চমক, এই সপ্তাহে সেটা পরিষ্কার বাস্তবতার রূপ নিল। 😱
স্টার জলসার ‘কম্পাস’ এই সপ্তাহেও নিজের স্লট লিড করে এই নিয়ে দ্বিতীয়বার ‘তুই আমার হিরো’-কে পরাজিত করেছে। ঠিক একইভাবে ‘চিরসখা’ এই সপ্তাহে ‘জোয়ার ভাঁটা’-কে হারিয়ে এককভাবে নিজের স্লট ফিরে পেয়েছে। 🥰
অন্যদিকে, জি বাংলার বহুদিনের নির্ভরযোগ্য সিরিয়াল ‘জগদ্ধাত্রী’ও কিন্তু তার স্লট ধরে রেখেছে এবং স্টার জলসার ‘ও মোর দরদিয়া’-কে পিছনে ফেলেছে। অন্যদিকে স্টার জলসার আরেকটি সিরিয়াল ‘রাঙ্গামতি’ কিন্তু জি বাংলার ’ফুলকি’কে এবারে শেষ করে দিয়েছে। 👀 অবশ্য জি বাংলার অন্য একটি সিরিয়াল ‘চিরদিনই তুমি যে আমার’ হাজার বিতর্ক সত্বেও তার স্লট ধরে রেখে টপ ফাইভে জায়গাও ধরে রেখেছে। 😱
অবশ্য সন্ধ্যের দিকের স্লটে স্টার জলসা ও জি বাংলার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও রাতের দিকে চিত্র পাল্টে গেছে। রাতের স্লটগুলিতে জি বাংলা বেশ ভালো পারফর্ম করেছে। বিশেষভাবে ‘কনে দেখা আলো’ এবং ‘আনন্দী’ তাদের প্রতিদ্বন্দ্বীদের থেকে এগিয়ে রয়েছে। 😱
★ এবার দেখে নিন এই সপ্তাহের সম্পূর্ণ TRP তালিকাটি: 👇
📊 FULL TRP LIST (Week 47)
•• 15+ Urban M+F WK 47 ▪️▪️
📺 রাণী ভবানী — 1.9 | দিদি No.1 S9 (5PM) — 2.9
📺 ভোলে বাবা — 3.7 | কুসুম — 4.4
📺 কম্পাস — 5.1 | তুই আমার হিরো — 5.0
📺 লক্ষ্মী ঝাঁপি — 5.5 | চিরদিনই তুমি যে আমার — 6.0
📺 ও মোর দরদিয়া — 5.5 | জগদ্ধাত্রী — 5.9
📺 রাঙ্গামতি তীরন্দাজ — 6.2 | ফুলকি — 5.7
📺 পরশুরাম — 7.0 👑 | পরিণীতা — 6.5
📺 প্রফেসর বিদ্যা ব্যানার্জি — 6.9 | আমাদের দাদামণি — 5.7
📺 চিরসখা — 6.0 | জোয়ার ভাঁটা — 5.7
📺 9:30 — অনুরাগের ছোঁয়া + গৃহপ্রবেশ (15 min) — 4.8
📺 10:15 — গৃহপ্রবেশ (15 min) + শুভ বিবাহ — 2.7
📺 কনে দেখা আলো (45 min) — 4.8
📺 আনন্দী (45 min) — 2.8
সব মিলিয়ে, এই সপ্তাহের TRP ফলাফল ইঙ্গিত দিচ্ছে যে বাংলা টেলিভিশনের আসল লড়াই এখন শুধু গল্প বা চরিত্রে সীমাবদ্ধ নয়, সময়ের দখলও এখানে বড় ভূমিকা নিচ্ছে। সন্ধ্যের স্লটে স্টার জলসা ও জি বাংলা মধ্যে হাটাহাড্ডি লড়াই চলছে.! আর জি বাংলা রাতের দিকে নিজেদের অবস্থান ধরে রাখছে। 👍
So আগামী সপ্তাহে ছবিটা কোনদিকে যাবে, সেটা এখনই বলা কঠিন। তবে একটা জিনিস স্পষ্ট—TRP প্রতিযোগিতা আরও তীব্র হওয়ার অপেক্ষায়। 👀
৭.০ রেটিং নিয়ে শীর্ষে পরশুরাম, পাশে নিঃশ্বাস বিদ্যার.! প্রাইম টাইমে স্টার জলসা দাপট দেখালেও সন্ধ্যে–রাতে ঘুরে দাঁড়াল জি বাংলা.! 😱
- Publish By:
- Amit Barik
- No Comments
- Share
Latest Updates

Bangla Serial
Amit Barik
April 17, 2026
No Comments

Bangla Serial
Amit Barik
April 16, 2026
No Comments

Bangla Serial
Amit Barik
April 15, 2026
No Comments

